রকেট একাউন্ট চেক কোড | একাউন্ট খোলা ও টাকা দেখার নিয়ম
আপনি কি রকেট একাউন্ট চেক করার কোড সর্ম্পকে জানতে চাচ্ছেন? এমনকি রকেট একাউন্ট খোলার নিয়ম, একাউন্ট চেক, টাকা দেখার নিয়ম, বাটন মোবাইলে রকেট একাউন্ট কিভাবে চেক করবেন ইত্যাদি সর্ম্পকে বিস্তারিত জানতে চান।
চলুন জেনে নেই,রকেট একাউন্ট চেক করার কোড, একাউন্ট খোলা ও টাকা দেখার নিয়ম এবং মোবাইল ব্যাংকিং সেবা সর্ম্পকে বিস্তারিত তথ্য।
পেজ সূচিপত্রঃ রকেট একাউন্ট চেক কোড | একাউন্ট খোলা ও টাকা দেখার নিয়ম
- রকেট একাউন্ট চেক করার কোড
- USSD ও App দিয়ে রকেট একাউন্ট খোলার নিয়ম
- রকেট একাউন্টে টাকা দেখার নিয়ম
- রকেট একাউন্টে টাকা তোলার নিয়ম
- রকেট থেকে মোবাইল রিচার্জের নিয়ম
- রকেট একাউন্ট নম্বর পরিবর্তন পদ্ধতি
- রকেট পিন ভুলে গেলে করণীয়
- রকেট একাউন্ট বন্ধ বা ডিলিটের নিয়ম
- রকেট কাস্টমার কেয়ার নম্বর
- রকেট একাউন্ট ব্যবহারের সুবিধা
- রকেট পিন নিরাপত্তার নিয়ম
- রকেট একাউন্ট চেক কোড সর্ম্পকে প্রশ্ন FAQ
- রকেট একাউন্ট চেক কোড সর্ম্পকে শেষ কথা
রকেট একাউন্ট চেক করার কোড
বর্তমানে রকেট হচ্ছে সবচেয়ে সহজ জনপ্রিয় মোবাইল ব্যাংকিং ব্যবস্থা। আমাদের
প্রতিদিনের কাজে যেমনঃ ব্যালেন্স চেক করা কত টাকা আছে, মোবাইল রির্চাজ করা এবং
বিভিন্ন কাজে রকেট একাউন্ট ব্যবহার করতে হয়। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা
রকেট একাউন্টের ব্যালেন্স বা একাউন্টের তথ্য দেখতে গিয়ে কোড ভুলে যান। সহজ কথা
হলো, রকেটের সব ধরনের কাজ করার জন্য মূল কোড *322# একটাই।
আপনি যদি বাটন ফোন ব্যবহার করেন কিংবা রকেট অ্যাপ ছাড়া একাউন্ট চেক করতে চান,
তাহলে নিজের ফোন থেকে *322# ডায়াল করেই সব অপশন পেয়ে যাবেন।
প্রথমে আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে *322# টাইপ করে কল দিন। স্ক্রিনে একটি
মেনু আসবে, সেখান থেকে আপনার একাউন্ট সংক্রান্ত অপশনটি বেছে নিতে সংশ্লিষ্ট
নম্বরটি তুলুন। এরপর যা দেখতে চান যেমন ব্যালেন্স বা রির্চাজ অপশন সিলেক্ট
করুন। এবার আপনার রকেট একাউন্টের ৪ ডিজিটের গোপনীয় PIN নম্বরটি দিন। ব্যাস,
সাথে সাথেই স্ক্রিনে আপনার কাঙ্কিত তথ্যটি দেখিয়ে দেওয়া হবে।
আপনি যদি বারবার কোড ডায়াল করার ঝামেলাতে যেতে না চান, তবে অফিসিয়াল Rocket App
ব্যবহার করতে পারেন। অ্যাপে শুধু পিন দিলেই এক ক্লিকে ব্যালেন্স ও একাউন্টের সব
তথ্য দেখা যাবে।
USSD ও App দিয়ে রকেট একাউন্ট খোলার নিয়ম
আপনি যদি এখন ঘরে বসেই রকেট একাউন্ট খোলতে চান, তাহলে দোকানে দৌড়াদৌড়ি করার
ঝামেলা একদম নেই। আপনি চাইলে রকেট অ্যাপ দিয়ে নিজেই ২ মিনিটে একাউন্ট খুলতে
পারেন, অথবা বাটন ফোন থাকলে এজেন্টের সাহায্য নিয়ে খুব সহজে চালু করে নিতে
পারেন। রকেট অ্যাপ দিয়ে একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়ঃ
যদি আপনার এনআইডি (NID) কার্ড এবং একটি স্মার্টফোন থাকে, তবে এই নিয়মগুলো
অনুসরন করুন:
- প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে Rocket App ডাউনলোড করে ওপেন করতে হবে।
- Sign Up বা নতুন একাউন্ট খোলার অপশনে ক্লিক করতে হবে এবং আপনার মোবাইল নম্বরটি দিতে হবে।
- আপনার নম্বরে আসা ওটিপি OTP কোডটি বসিয়ে সিম ভেরিফাই করে নিতে হবে।
- এরপর আপনার জাতীয় পরিচয়পত্রের আইডি কার্ড এর সামনের ও পিছনের স্পষ্ট ছবি তুলে আপলোড করতে হবে।
- এরপর নির্দেশ অনুযায়ী নিজের মুখের একটি ছবি বা সেলফি তুলতে হবে।
- আপনার নাম, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্যগুলো যাচাই করে সাবমিট করতে হবে।
- সব তথ্য ঠিক থাকলে কয়েক মিনিটের মধ্যেই আপনার একাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে এবং পিন সেট করার একটি মেসেজ পেয়ে যাবেন।
USSD কোড বা এজেন্টের মাধ্যমে খোলার উপায়ঃ যাদের কাছে স্মার্টফোন নেই বা বাটন
ফোন ব্যবহার করেন, তারা এই উপায়ে একাউন্ট খুলতে পারেন:
- আপনার আইডি কার্ডের আসল কপি ও ছবি নিয়ে কাছের যেকোনো ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট পয়েন্টে যান।
- এজেন্ট তার ডিভাইস থেকে আপনার তথ্য ও আঙুলের ছাপ ভেরিফাই করে একাউন্ট খুলে দেবে।
- একাউন্ট খোলার পর আপনার মোবাইলে একটি সিকিউরিটি কোড আসবে।
- এরপর আপনার ফোন থেকে *322# ডায়াল করে আপনার পছন্দের ৪ ডিজিটের নতুন পিন সেট করে নিলেই একাউন্ট রেডি।
রকেট একাউন্টে টাকা দেখার নিয়ম
আপনার রকেট একাউন্টে কত টাকা আছে তা দেখতে পারেন সাধারণত দুটি উপায়ে। রকেটের
ব্যালেন্স চেক করা যায় ডায়াল কোড ব্যবহার করে এবং রকেট অ্যাপের মাধ্যমে। আপনার
বুঝার সুবির্ধাতে নিচে দুটি নিয়মই সহজ ভাবে বুঝিয়ে দেওয়া হলো।
১. বাটন ফোন কিংবা স্মার্টফোন যেকোনো ফোন থেকেই আপনি ইন্টারনেটের সাহায্য ছাড়াই
ডায়াল কোড দিয়ে ব্যালেন্স দেখতে পারবেন:
- প্রথমে আপনার মোবাইলের ডায়াল প্যাড থেকে *322# টাইপ করে কল দিন।
- এরপর আপনার ফোনের স্ক্রিনে একটা মেনু আসবে, সেখানে অনেকগুলো অপশন থাকবে সেখান থেকে My Account সিলেক্ট করতে 5 নম্বর অপশনে চাপতে হবে।
- এবার Balance অপশন দেখতে পাবেন। Balance সিলেক্ট করতে 1 নম্বর অপশনটি সেন্ড করতে হবে।
- এবার আপনার রকেট একাউন্টের ব্যালেন্স বা টাকা দেখার জন্য আপনার ৪ ডিজিটের PIN নম্বরটি দিয়ে সেন্ড করতে হবে।
- আপনার পিন নাম্বারটি দেওয়ার সাথে সাথেই স্ক্রিনে আপনার একাউন্টে মোট কত টাকা আছে তা দেখতে পারবেন ।
২. আপনি যদি রকেট অ্যাপ দিয়ে টাকা দেখাতে চান তাহলে এই নিয়মগুলো অনুসরণ করতে
পারেনঃ
- প্রথমে আপনাকে ফোনে Rocket App ইনস্টল করতে হবে, তারপর পিন নম্বর দিয়ে লগইন করতে হবে।
- অ্যাপ লগইন হওয়ার পর অ্যাপের হোম স্ক্রিনের ওপরের ডান দিকে Tap for Balance বা ব্যালেন্স দেখুন অপশনে একটি টাচ করতে হবে।
- তারপর কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার একাউন্টের বর্তমান ব্যালেন্স দেখতে পাবেন।
রকেট একাউন্টে টাকা তোলার নিয়ম
আপনি যদি রকেট একাউন্ট থেকে টাকা তোলা বা ক্যাশ আউট করতে চান। তাহলে আপনি চাইলে
কাছের যেকোনো রকেট এজেন্ট পয়েন্ট অথবা ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা
তুলতে পারবেন। দুটি পদ্ধতিই টাক তুলার ধাপগুলো বুঝিয়ে দেওয়া হলোঃ
১. আপনার আশেপাশে যেকোনো রকেট লোগোযুক্ত দোকান বা এজেন্ট পয়েন্ট থেকে টাকা
তুলতে পারেনঃ
- প্রথমে আপনার ফোন থেকে *322# ডায়াল করতে হবে।
- মেনু থেকে Cash Out নির্বাচন করতে ১ নম্বর এ সেন্ড দিতে হবে।
- আপনি কি এজেন্ট থেকে টাকা তুলবেন নাকি বুথ থেকে, তা বেছে নিতে Agent অপশনটি ১ সিলেক্ট করতে হবে।
- এজেন্টের কাছ থেকে তার এজেন্ট রকেট নম্বরটি নিয়ে টাইপ করতে হবে।
- আপনি কত টাকা তুলতে চান সেই পরিমাণটি লিখতে হবে।
- তারপর আপনার ৪ ডিজিটের রকেট PIN দিয়ে সাবমিট করতে হবে।
- টাকা তোলা সফল হলে আপনার ফোনে একটি কনফার্ম মেসেজ আসবে এবং এজেন্ট আপনাকে টাকা দিয়ে দেবে।
২. আপনার যদি স্মার্টফোন এবং রকেট অ্যাপ থাকে, তবে ডাচ-বাংলা ব্যাংকের যেকোনো
এটিএম বুথ থেকে কার্ড ছাড়াই টাকা তুলতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হলো, অ্যাপ
দিয়ে বুথ থেকে টাকা তুললে কোনো ক্যাশ আউট চার্জ লাগে না সম্পূর্ণ ফ্রি।
- আপনাকে রকেট অ্যাপে পিন দিয়ে লগইন করতে হবে।
- হোম স্ক্রিন থেকে ATM Cash Out অপশনে ক্লিক করতে হবে।
- আপনি যত টাকা তুলতে চান সেই পরিমাণটি লিখে এবং অ্যাপে আপনার পিন দিয়ে সাবমিট করবেন।
- অ্যাপ থেকে আপনাকে একটি ওটিপি বা সিকিউরিটি কোড দেওয়া হবে।
- এবার ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে গিয়ে স্ক্রিনের Rocket Cash Out বাটনে প্রেস করুন।
- আপনার রকেট একাউন্ট নম্বর, টাকার পরিমাণ এবং অ্যাপ থেকে পাওয়া ওটিপি বা সিকিউরিটি কোডটি বুথের স্ক্রিনে টাইপ করুন।
- তাহলেই কোনো খরচ ছাড়াই আপনার টাকা বুথ থেকে বেরিয়ে আসবে।
আপনি যদি বাটন ফোন বা USSD *322# ডায়াল করে বুথ থেকে টাকা তোলেন, তবে
সেক্ষেত্রে সামান্য চার্জ কাটতে পারে। সবসময় চেষ্টা করবেন অ্যাপ ব্যবহার করে
বুথ থেকে ফ্রিতে ক্যাশ আউট করতে।
রকেট থেকে মোবাইল রিচার্জের নিয়ম
আমাদের প্রতিনিয়তই মোবাইলে টাকা রির্চাজ করতে হয়। রকেট একাউন্ট থেকে যেকোনো
মুহূর্তে যেকোনো অপারেটরে যেমন: গ্রামীনফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল বা টেলিটক
মোবাইল রিচার্জ করতে পারবেন। দুই পদ্ধতিতে অ্যাপ এবং কোড ডায়াল করে সহজে
রির্চাজ করা যায়।
যেকোনো মোবাইল ফোন থেকে যেই ফোনের সিমে রকেট একাউন্ট আছে ওই ফোনে ডায়াল কোড
রিচার্জ করার উপায়ঃ
১. আপনার ফোন থেকে *322# ডায়াল করতে হবে।
২. মেনু থেকে TopUp অথবা Telco Service নির্বাচন করতে 3 তুলে সেন্ড দিবেন।
৩. এরপর TopUp সিলেক্ট করতে 1 লিখে সেন্ড করতে হবে।
৪. আপনি নিজের নম্বরে নাকি অন্য নম্বরে রিচার্জ করবেন তা বেছে নিবেন, নিজ নম্বর
হলে Self, অন্য নম্বর হলে Other।
৫. আপনার সিমের অপারেটর (GP, Banglalink, Robi, Airtel, Teletalk) সিলেক্ট
করবেন।
৬. আপনার সিমটি প্রিপ্রেইড নাকি পোস্টপেইড তা সিলেক্ট করতে হবে।
৭. যত টাকা রিচার্জ করতে চান সেই পরিমাণটি লিখবেন।
৮. সবশেষে আপনার ৪ ডিজিটের রকেট PIN দিয়ে সাবমিট করলেই রিচার্জ সফল হয়ে যাবে।
রকেট অ্যাপ দিয়ে রিচার্জ করার উপায়ঃ
১. প্রথমে আপনাকে Rocket App এ পিন দিয়ে লগইন করে নিতে হবে।
২. হোম স্ক্রিন থেকে Mobile Recharge অপশনে ক্লিক করতে হবে।
৩. যে নম্বরে রিচার্জ করতে চান তা কনট্যাক্ট লিস্ট থেকে বেছে নিতে পারবেন বা
সরাসরি টাইপ করতে পারবেন।
৪. অপারেটর সিলেক্ট করে মানে কোন সিমে টাকা রির্চাজ করবেন গ্রামীন নাকি রবি
নাকি এয়ারটেল যেই টাকার পরিমাণ বসান।
৫. আপনার রকেট PIN দিন এবং নিচের অংশে স্লাইড বা ট্যাপ করে ধরে রাখুন তাহলে
রির্চজ কমপ্লিট।
রকেট একাউন্ট নম্বর পরিবর্তন পদ্ধতি
অনেকেরই প্রশ্ন থাকে যে পুরোনো রকেট নম্বরটি বদলে নতুন কোনো নম্বরে একাউন্ট
ট্রান্সফার করা যায় কিনা। এক কথায় বলতে গেলে, চলতি একটি রকেট একাউন্টের নম্বর
সরাসরি পরিবর্তন করার কোনো সুযোগ নেই। যেহেতু আপনার সিম নম্বরের সাথেই রকেট
একাউন্টটি যুক্ত থাকে, তাই নম্বর পাল্টাতে হলে আপনাকে দুটি সহজ ধাপ অনুসরণ করতে
হবেঃ
ধাপ ১: পুরোনো একাউন্টটি বন্ধ করাঃ প্রথমে আপনার বর্তমান রকেট একাউন্টে থাকা সব
টাকা ক্যাশ আউট করে বা অন্য কোথাও পাঠিয়ে ব্যালেন্স ০ শূন্য করে ফেলুন। এরপর
আপনার ভোটার আইডি কার্ডটি নিয়ে কাছের ডাচ-বাংলা ব্যাংক ব্রাঞ্চ বা রকেট
কাস্টমার কেয়ারে গিয়ে পুরোনো একাউন্টটি বন্ধ বা ডিলিট করার আবেদন করুন।
ধাপ ২: নতুন নম্বরে একাউন্ট খোলাঃ পুরোনো একাউন্টটি সফলভাবে বন্ধ হয়ে গেলে,
আপনি আপনার নতুন সিম নম্বরটি দিয়ে আগের মতোই রকেট অ্যাপ বা এজেন্টের মাধ্যমে
নতুন একটি রকেট একাউন্ট খুলে নিতে পারবেন।
রকেট পিন ভুলে গেলে করণীয়
অনেকেই রকেট একাউন্টের ৪ ডিজিটের গোপনীয় পিন ভুলে যায় এটা স্বাভাবিক ঘটনা। এতে
ভয় পাবেন না, কারণ ঘরে বসেই আপনি নতুন পিন সেট করে নিতে পারবেন। ভুলে যাওয়া পিন
রিসেট করার দুইটা সহজ উপায় আছে।
১. রকেট অ্যাপ দিয়ে পিন রিসেটঃ আপনার কাছে যদি রকেট অ্যাপ থাকে এবং একাউন্টটি
আপনার নিজের আইডি কার্ড দিয়ে খোলা থাকে, তবে অ্যাপের মাধ্যমেই ২ মিনিটে পিন
রিসেট করা সম্ভব।
- প্রথমে রকেট অ্যাপটি চালু করে লগইন স্ক্রিনের নিচে Forgot PIN? বা পিন ভুলে গেছেন? অপশনে ক্লিক করতে হবে।
- আপনার রকেট নম্বর এবং আইডি কার্ড এর নম্বর দিতে হবে।
- আপনার ফোনে একটি ওটিপি কোড আসবে, সেটি বসিয়ে দিবেন।
- এরপর অ্যাপের নির্দেশ অনুযায়ী আপনার মুখের একটি সেলফি Face Verification স্ক্যান করে নিন।
- ফেস ভেরিফিকেশন সফল হলে নতুন ৪ ডিজিটের পিন বসানোর অপশন পাবেন। আপনার পছন্দের একটি নতুন পিন দিয়ে কনফার্ম করুন।
২. হেল্পলাইনে ফোন দিয়ে পিন রিসেটঃ যদি অ্যাপ না থাকে বা ফেস ভেরিফিকেশনে
সমস্যা হয়, তবে কাস্টমার কেয়ারে কল করে পিন ঠিক করে নিতে পারেন।
- আপনাকে রকেট যুক্ত সিমটি থেকে 16216 নম্বরে কল দিতে হবে।
- প্রতিনিধিকে বলুন যে আপনি আপনার পিন ভুলে গেছেন এবং রিসেট করতে চাচ্ছেন।
- তারা আপনার পরিচয় নিশ্চিত করার জন্য কিছু তথ্য জানতে চাইবে যেমন: আপনার এনআইডি নম্বর, জন্ম তারিখ, একাউন্টে আনুমানিক কত টাকা ছিল বা শেষ কোনো লেনদেন করেছিলেন কিনা।
- সব তথ্য ঠিকঠাক মিললে তারা আপনার পুরোনো পিনটি রিসেট করে একটি অস্থায়ী সিকিউরিটি কোড দেবে।
- এরপর ফোন থেকে *322# ডায়াল করে নতুন একটি ৪ ডিজিটের পিন সেট করে নেবেন।
একটা বিষয় খেয়াল রাখবেন, পিন কখনো ১০০০, ১২৩৪ বা একই সংখ্যার বারবার যেমনঃ
১১১১ দিয়ে সেট করবেন না, কারণ এগুলো সিস্টেম গ্রহণ করে না।
রকেট একাউন্ট বন্ধ বা ডিলিটের নিয়ম
কোনো কারণে যদি আপনি আপনার রকেট একাউন্টটি আর ব্যবহার করতে না চান বা
স্থায়ীভাবে বন্ধ করে দিতে চান, তবে সেটিরও করতে পারবেন। নিরাপত্তার জন্য
সিকিউরিটি কোড ডায়াল করে একাউন্ট সরাসরি ডিলিট করা যায় না, এর জন্য একটি ছোট
নিয়ম মেনে চলতে হয়। একাউন্ট বন্ধ করার সঠিক নিয়মঃ
১. একাউন্ট বন্ধ করার আবেদন জানানোর আগে আপনার একাউন্টে থাকা সব টাকা উঠিয়ে নিন
বা অন্য একাউন্টে পাঠিয়ে দিন। একাউন্টের ব্যালেন্স একদম ০ শূন্য হতে হবে।
২. যার আইডি কার্ড দিয়ে একাউন্টটি খোলা হয়েছিল, তার মূল এনআইডি কার্ড এবং সাথে থাকা রকেট নম্বর যুক্ত সিমটি সাথে নিয়ে যাবেন।
৩. কাছের ডাচ-বাংলা ব্যাংকের যেকোনো শাখায় অথবা রকেট কাস্টমার কেয়ার সেন্টারে সরাসরি চলে যেতে হবে।
৪. সেখানে গিয়ে প্রতিনিধিকে একাউন্ট বন্ধ করার কথা বলবেন তারা একটি ফর্ম দেবে। সেখানে আপনার একাউন্ট নম্বর ও নাম লিখে স্বাক্ষর করে দিবেন।
৫. কর্মকর্তারা তথ্য মিলিয়ে দেখার পর কয়েক ঘণ্টার মধ্যেই আপনার রকেট একাউন্টটি স্থায়ীভাবে বন্ধ বা ডিলিট করে দেবে।
রকেট কাস্টমার কেয়ার নম্বর
আপনার যদি রকেট একাউন্ট সংক্রান্ত যেকোনো সমস্যা, পিন রিসেট কিংবা তথ্যের জন্য
ডাচ-বাংলা ব্যাংকের অফিসিয়াল হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন চান, তাহলে রকেটের
অফিসিয়াল হেল্পলাইন নম্বর এ যোগাযোগ করতে পারেন।
- কাস্টমার কেয়ার কল সেন্টার নম্বর: 16216 বাংলাদেশ থেকে যেকোনো মোবাইল নম্বর থেকে কল করতে পারবেন।
- বিদেশ থেকে কলের নম্বর: +8809666716216
- ইমেইল অ্যাড্রেস: rocket@dbbl.com.bd
- অফিসিয়াল ওয়েবসাইট: www.dutchbanglabank.com/rocket
আপনি চাইলে আপনার কাছের যেকোনো Dutch-Bangla Bank (DBBL) শাখায় বা রকেট ফাস্ট
ট্র্যাকে সরাসরি গিয়েও কাস্টমার সার্ভিস সেবা নিতে পারেন।
রকেট একাউন্ট ব্যবহারের সুবিধা
ডাচ-বাংলা ব্যাংকের এই মোবাইল ব্যাংকিং সেবাটি ব্যবহারের অনেকগুলো ভালো দিক
রয়েছে। অন্য অনেক মোবাইল ব্যাংকিংয়ের চেয়ে রকেটে বেশ কিছু এক্সট্রা সুবিধা
পাওয়া যায়।
১. কম খরচে ক্যাশ আউটঃ ডাচ-বাংলা ব্যাংকের যেকোনো এটিএম বুথ থেকে রকেট অ্যাপ
ব্যবহার করে ক্যাশ আউট করলে কোনো বাড়তি সার্ভিস চার্জ লাগে না, একদম ফ্রিতে
টাকা তোলা যায়।
২. সরাসরি ব্যাংক একাউন্ট লিংকঃ আপনার যদি ডাচ-বাংলা ব্যাংকে একাউন্ট থাকে, তবে
খুব সহজেই রকেটের সাথে লিংক করে ফ্রিতেই টাকা আনা-নেওয়া Bank to Rocket অথবা
Rocket to Bank করতে পারবেন।
৩. টাকা জমা ও তোলার বিশাল নেটওয়ার্কঃ দেশের যেকোনো প্রান্তে রকেটের এজেন্ট
পয়েন্ট, ফার্স্ট ট্র্যাক এবং ডাচ-বাংলা ব্যাংকের বুথ থাকায় লেনদেন করা বেশ
সুবিধাজনক।
৪. নানারকম বিল পে সার্ভিসঃ বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেটের বিল থেকে শুরু
করে স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ফি এবং সরকারি বিভিন্ন সার্ভিস চার্জ ঘরে
বসেই রকেটের মাধ্যমে দেওয়া যায়।
৫. সহজ ক্যাশ ইন ব্যবস্থাঃ ব্যাংকিং চ্যানেল, এজেন্ট পয়েন্ট ছাড়াও যেকোনো ডেবিট
বা ক্রেডিট কার্ড থেকে সরাসরি রকেট একাউন্টে টাকা অ্যাড করা যায়।
রকেট পিন নিরাপত্তার নিয়ম
- পিন কোথাও লিখে রাখবেন নাঃ অনেকেই ডায়েরি বা ফোনের নোটে পিন লিখে রাখেন, এটি করা থেকে বিরত থাকুন। পিন সবসময় মুখস্থ রাখা সবচেয়ে নিরাপদ।
- অন্যের সামনে পিন টাইপ করবেন নাঃ এজেন্টের দোকানে বা বাটন ফোনে টাকা ক্যাশ ইন বা আউট করার সময় পিন দেওয়ার সময় অন্যের নজর এড়িয়ে ডায়াল করবেন।
- অপরিচিত কলের ফাঁদে পা দেবেন নাঃ ব্যাংক বা রকেট থেকে ফোন করা হয়েছে বলে কেউ পিন, ওটিপি বা সিকিউরিটি কোড চাইলে কখনো বলবেন না। অফিশিয়াল প্রতিনিধিরাও পিন জানতে চান না।
- সন্দেহ হলে দ্রুত পিন বদলে ফেলুনঃ যদি মনে হয় আপনার পিন অন্য কেউ জেনে গেছে, তবে কোনো দেরি না করে *322# ডায়াল করে বা অ্যাপ থেকে পিনটি পরিবর্তন করে নিন।
- সহজ নম্বর ব্যবহার পরিহার করুনঃ আপনার জন্মসাল, মোবাইল নম্বরের শেষ ৪ ডিজিট কিংবা পরিচিত কোনো সংখ্যার কম্বিনেশন দিয়ে পিন সেট করবেন না।
রকেট একাউন্ট চেক কোড সর্ম্পকে প্রশ্ন FAQ
প্রশ্নঃ রকেট একাউন্ট কিভাবে চেক করব?
উত্তরঃ ফোন থেকে *322# ডায়াল করে My Account থেকে পিন দিয়ে ব্যালেন্স দেখতে
পারবেন, অথবা রকেট অ্যাপে ঢুকেও চেক করতে পারবেন।
প্রশ্নঃ রকেট একাউন্ট কোড কি?
উত্তরঃ রকেটের মূল ডায়াল কোড হলো *322#। এই কোড দিয়েই রকেটের সব সার্ভিস
ব্যবহার করা যায়।
প্রশ্নঃ রকেট ডায়াল নম্বর কত?
উত্তরঃ রকেটের অফিশিয়াল ডায়াল নম্বর হলো *322#।
প্রশ্নঃ রকেটে যুক্ত হওয়ার বা একাউন্ট খোলার নিয়ম কি?
উত্তরঃ রকেট অ্যাপ নামিয়ে এনআইডি ও সেলফি দিয়ে নিজে নিজে খোলা যায়, অথবা যেকোনো
রকেট এজেন্টের কাছে গিয়েও খোলা যায়।
প্রশ্নঃ রকেট হেল্পলাইন নম্বর কত?
উত্তরঃ রকেটের যেকোনো সহায়তার জন্য যেকোনো সিম থেকে 16216 নম্বরে কল করতে
পারেন।
প্রশ্নঃ রকেট একাউন্টের পিন কত ডিজিটের হয়?
উত্তরঃ রকেট একাউন্টের গোপনীয় পিন (PIN) সবসময় ৪ ডিজিটের হয়ে থাকে।
প্রশ্নঃ বাটন ফোনে রকেট ব্যবহার করা যায়?
উত্তরঃ হ্যাঁ, যেকোনো বাটন ফোন থেকে *322# ডায়াল করেই সব ধরনের লেনদেন করা
সম্ভব।
প্রশ্নঃ রকেট থেকে বুথে টাকা তুললে কি চার্জ কাটে?
উত্তরঃ অ্যাপ ব্যবহার করে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুললে কোনো
চার্জ কাটে না (ফ্রি)।
রকেট একাউন্ট চেক কোড সর্ম্পকে শেষ কথা
রকেট ডাচ-বাংলা ব্যাংকের অত্যন্ত বিশ্বাসযোগ্য ও জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং
সেবা। সঠিক নিয়ম মেনে এবং নিরাপত্তা বজায় রেখে ব্যবহার করলে এর মাধ্যমে আপনি খুব
সহজেই দৈনন্দিন টাকা লেনদেন, মোবাইল রিচার্জ এবং বিল পরিশোধের কাজগুলো সেরে ফেলতে
পারবেন। মনে রাখবেন, পিন ও ওটিপি সবসময় গোপন রাখবেন এবং কারো সাখে শেয়ার করবেন
না।
আশা করছি এতক্ষণ এই আর্টিকেল পড়ে আপনার কোনে একটা উপকারে আসবে। এমন প্রতিদিন
আপডেট পোস্ট পেতে নোটিফিকেশনটি অন করে রাখুন ধন্যবাদ।



টিপস পয়েন্ট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url