২ মিনিটে অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম - ২০২৬
প্রিয় পাঠক আপনি যদি ২ মিনিটে অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম সর্ম্পকে জানতে চান, যাতে খুব সহজেই নিজের হাতের থাকা বাটন মোবাই বা স্মার্টফোন দিয়ে বিকাশ একাউন্ট খোলতে পারেন। তাহলে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার যাবতীয় তথ্য সর্ম্পকে।
চলুন জেনে নেই, কিভাবে সহজে ২ মিনিটে অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম,
বিকাশ একাউন্ট চেক, বিকাশ একাউন্ট খোললে কি বোনাস পাওয়া যায় ইত্যাদি সর্ম্পকে
বিস্তারিত মনোযোগ দিয়ে পড়বেন যাতে বুঝতে আপনার সুবিধা হয়।
পেজ সূচিপত্রঃ ২ মিনিটে অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম - ২০২৬
- অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম
- অনলাইনে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
- অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলতে কি কি লাগে
- অ্যাপ ছাড়া ও অ্যাপ দিয়ে বিকাশ একাউন্ট চেক করার নিয়ম
- বিকাশ একাউন্ট খুললে কত টাকা বোনাস পাওয় যায়
- বাটন ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম
- পার্সোনাল বিকাশ একাউন্ট খোলার নিয়ম
- একাধিক বিকাশ একউন্ট খোলার নিয়ম
- বিকাশ একাউন্ট ডিলিট করার সহজ উপায়
- বিকাশ পিন ভুলে গেলে করণীয়
- বিকাশ মোবাইল হেল্পলাইন নম্বর
- বিকাশ একাউন্ট নিরাপদ রাখার উপায়
- অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম সর্ম্পকে প্রশ্ন FAQ
- অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম সর্ম্পকে শেষকথা
অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম
বর্তমানে বিকাশ হচ্ছে আমাদের টাকা লেনদেন করার একটা সহজ মাধ্যম। বিকাশ দিয়ে আমরা খুব সহজেই বিশ্বের যেকোনো স্থান থেকে কোনো ঝামেলা ছাড়াই কম সময়ের মাধ্যমে টাকা পাঠাতে পারি। তাই এখন প্রায় সবার বাটন ও স্মার্টফোনে বিকাশ একাউন্ট খোলা থাকে। অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম খুব সহজ চলুন ধাপে ধাপে জেনে নেওয়া যাকঃ
- প্রথমে আপনাকে বাসার কাছের কোনো বিকাশ এজেন্ট পয়েন্টে বা দোকানে যেতে হবে। সাথে নিজের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, যদি বয়স কম হয়, পাসপোর্ট সাইজের ছবি এবং যে সিমে অ্যাকাউন্ট খুলবেন সেই মোবাইল ফোনটা নিয়ে যেতে হবে।
- মোবাইল থেকে *247# ডায়াল করলে একটি মেনু দেখাবে। সেখান থেকে Registration বা রেজিস্ট্রেশন অপশন বেছে নিন।
- বিকাশ এজেন্টকে আপনার NID কার্ড দিন তার মেশিনে স্ক্যান বা এন্ট্রি করবেন এবং আপনার আঙুলের ছাপ ফিঙ্গারপ্রিন্ট নেবেন যাচাইয়ের জন্য।
- তথ্য যাচাই হয়ে গেলে মোবাইলে একটি নির্দেশনা আসবে, যেখানে ৫ সংখ্যার একটি গোপন পিন সেট করতে বলা হবে। পিনটি নিজে টাইপ করুন, এজেন্টকে কখনোই বলবেন না।
- পিন সেট হয়ে গেলে সাধারণত কিছুক্ষণের মধ্যেই একটি কনফার্মেশন মেসেজ আসবে, যার মানে আপনার বিকাশ অ্যাকাউন্ট সক্রিয় হয়ে গেছে।
সাধারণত এইভাবেই কাছের এজেন্টের মাধ্যমে অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলতে হয়। মূলত এই পদ্ধতিতেই অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলা যায় USSD কোড দিয়ে তবে এই পদ্ধতিতে আপনাকে অবশ্যই এজেন্টের দোকানে গিয়ে জাতীয় পরিচয়পত্র বা NID ভেরিফিকেশন করাতে হবে।
অনলাইনে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
আপনি যদি অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলতে দোকানে যেতে হবে তা ঝামেলার মনে হয় তাহলে ঘরে বসে অ্যাপ দিয়ে অনলাইনে বিকাশ একাউন্ট খোলতে পারবেন। অ্যাপের মাধ্যমে একাউন্ট খুলতে চাইলে স্মার্টফোন, জাতীয় পরিচয়পত্র আর ইন্টারনেট সংযোগ লাগবে। চলুন জেনে নেই কিভাবে অ্যাপের মাধ্যমে বিকাশ একাউন্ট খোলা যায় ধাপে ধাপেঃ
১. প্রথমে আপনাকে মোবাইলের Google Play Store অ্যান্ড্রয়েডের জন্য বা App Store আইফোনের জন্য থেকে bKash লিখে সার্চ করে অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে।
২. অ্যাপ খোলার পর Register বা নতুন অ্যাকাউন্ট খুলুন অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার মোবাইল নম্বর দিবেন, যেটি দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান। মনে রাখবেন, এই নম্বরটি অবশ্যই আপনার নিজের নামে রেজিস্টার করা সিম হতে হবে।
৩. নম্বর দেওয়ার পর আপনার মোবাইলে একটি OTP (ওয়ান টাইম পাসওয়ার্ড) কোড আসবে। কোডটি সঠিকভাবে বসিয়ে Confirm বা Allow বা নিশ্চিত করুন বাটনে চাপতে হবে।
৪. এরপর বিকাশ একাউন্ট খোলার শর্তাবলি একটা চার্ট আসবে এগুলো পড়ে নিবেন তারপর সম্মতি আছে অপশনে ক্লিক করতে হবে। এরপর আবার চার্ট আসবে এখানে তথ্য দেওয়ার জন্য পরবর্তী অপশনে ক্লিক করতে হবে। আপনার জন্ম নিবন্ধনের ছবি দিতে হবে, বাবা-মা এর তথ্য দিতে হবে, নিজের ছবি তুলে দিতে হবে।
৫. এবার আপনার জাতীয় পরিচয়পত্রের NID কার্ডের সামনের ও পেছনের অংশের ছবি তুলে দিতে হবে। ছবি তোলার সময় খেয়াল রাখবেন
- আলো যেন যথেষ্ট থাকে, যাতে লেখা স্পষ্ট বোঝা যায়,
- কার্ডের চারপাশ যেন ফ্রেমের মধ্যে পুরোপুরি আসে,
- কার্ডে কোনো ঝাপসা বা প্রতিফলন যেন না থাকে,
- অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে কার্ড থেকে তথ্য পড়ে নেবে।
৬. এখন আপনাকে নিজের তথ্য দিতে হবে। NID বা আইডি কার্ড থেকে সংগ্রহ করা নাম, জন্ম তারিখ, ঠিকানার মতো তথ্যগুলো স্ক্রিনে দেখানো হবে। এগুলো ভালোভাবে মিলিয়ে দেখে নিশ্চিত করুন সব ঠিক আছে কি না তারপর পরবর্তী অপশনে ক্লিক করতে হবে।
৭. তারপর আপনাকে লিঙ্গ নির্ধারণ, আয়ের উৎস, মাসিক আয় ও পেশা নির্বাচন করে পরবর্তী অপশনে ক্লিক করতে হবে।
আরো পড়ুনঃসহজেই বিকাশ থেকে লোন নিন
৮. এরপর অ্যাপ আপনাকে একটি লাইভ সেলফি তুলতে বলবে, যাতে বোঝা যায় আইডি কার্ডের ছবির সাথে আপনার চেহারা মিলছে কি না। মুখ ক্যামেরার সামনে সোজা রেখে, নির্দেশনা অনুযায়ী মাথা নাড়িয়ে বা চোখ পলক ফেলে ছবি তুলতে হবে। এরপর নিশ্চিত করুন বাটনে ক্লিক করতে হবে।
৯. সবকিছু ঠিক থাকলে এবার একটি ৫ সংখ্যার গোপন পিন বা PIN সেট করতে বলা হবে। এই পিনটি দিয়ে সবসময় লগইন ও লেনদেনের জন্য ব্যবহার হবে, তাই এমন একটি পিন দিবেন যা মনে রাখা সহজ কিন্তু অন্য কেউ সহজে অনুমান করতে পারবে না। ০০০০০, ১২৩৪৫ বা জন্ম সাল জাতীয় সহজ পিন এগুলো দিবেন না ।
১০. সব ধাপ শেষ হলে বিকাশ থেকে আপনার তথ্য যাচাই করা হবে। সাধারণত কিছুক্ষণের মধ্যেই একাউন্ট সক্রিয় হয়ে যায়, তবে কখনো কখনো এতে কিছুটা সময় লাগতে পারে।
অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলতে কি কি লাগে
অনেকেই আছেন যা যা ভাবেন যে অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলব কি কি লাগবে তা জানি না, চলুন জেনে নেওয়া যাক অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলতে সাধারণত আগে যা যা লাগেঃ
- একটি বাটন মোবাইল বা স্মার্টফোন,
- একটি সচল সিম কার্ড, যেটি নিজের নামে রেজিস্টার করা এবং সবসময় খোলা রাখেন,
- জাতীয় পরিচয়পত্র বা আইডি কার্ড/NID জন্মনিবন্ধন সনদও কাজে লাগতে পারে যদি বয়স ১৮ এর কম হয় আপনার বয়স।
- আপনার পাসপোর্ট সাইজের ছবি।
অ্যাপ ছাড়া ও অ্যাপ দিয়ে বিকাশ একাউন্ট চেক করার নিয়ম
- অ্যাপ ছাড়া USSD কোড দিয়ে বিকাশ চেক করাঃ
- প্রথমে আপনাকে *247# ডায়াল করতে হবে,
- মোবাইল থেকে *247# ডায়াল করার কিছুক্ষণের মধ্যেই একটা মেনু চলে আসবে,
- My bKash অপশন বেছে নিতে হবে,
- মেনু থেকে My bKash বা এই ধরনের একটা অপশন সিলেক্ট করার পর Balance বা ব্যালেন্স অপশনে যেতে হবে,
- আপনার ৫ সংখ্যার গোপন পিন চাওয়া হবে। সঠিকভাবে পিন দিলে স্ক্রিনে বা মেসেজ আকারে ব্যালেন্স দেখতে পাবেন।
- মোবাইলে বিকাশ অ্যাপ ওপেন করুন। যদি আগে থেকে লগইন করা না থাকে, তাহলে মোবাইল নম্বর আর পিন দিয়ে লগইন করে নিন।
- অ্যাপের হোম স্ক্রিনে Tap for Balance"বা ব্যালেন্স দেখুন লেখা একটা অপশন থাকে। সেখানে ক্লিক করলেই সাথে সাথে আপনার একাউন্টের বর্তমান ব্যালেন্স দেখতে পাবেন।
বিকাশ একাউন্ট খুললে কত টাকা বোনাস পাওয় যায়
- একাউন্ট খোলা মাত্রই ২৫ টাকা বোনাসঃ শুধু একাউন্ট খুলে, পিন সেট করে লগইন করলেই সাথে সাথে আপনাকে ২৫ টাকা বোনাস দিয়ে দিবে। এর জন্য আলাদা কোনো লেনদেন করতে হয় না।
- প্রথম মোবাইল রিচার্জে ২৫ টাকা ক্যাশব্যাকঃ এরপর যেকোনো সময় মোবাইল রিচার্জ করলে আরও ২৫ টাকা ক্যাশব্যাক যোগ হয়। একাউন্ট খোলার পর প্রথম রিচার্জেই এই সুবিধা পাওয়া যায়।
- প্রথম মাসে সেন্ড মানি বা কার্ড থেকে বিকাশে টাকা আনায় ২০ টাকাঃ প্রথম মাসের মধ্যে সেন্ড মানি করলে বা কার্ড থেকে বিকাশ একাউন্ট টাকা আনলে ২০ টাকা ক্যাশব্যাক পাওয়া যায়।
- দ্বিতীয় মাসে সেন্ড মানি, পেমেন্ট বা বিল পে করলে ৩০ টাকাঃ আর দ্বিতীয় মাসে সেন্ড মানি, মেক পেমেন্ট বা পে বিলের মধ্যে যেকোনো একটা লেনদেন করলে শেষ ধাপে ৩০ টাকা ক্যাশব্যাক যোগ হয় এভাবে মোট ১০০ টাকা আপনাকে দিবে।
বাটন ফোনে বিকাশে টাকা দেখার নিয়ম
- মোবাইল থেকে *247# লিখে কল বাটনে চাপুন। কয়েক সেকেন্ডের মধ্যেই একটা মেনু স্ক্রিনে চলে আসবে
- মেনুতে বিভিন্ন অপশনের মধ্যে My bKash বা 7 লেখা অপশনটা তার পাশের নম্বরটা লিখে পাঠান।
- My bKashএর ভেতরে ঢুকলে Balance নামে একটা অপশন দেখতে পাবেন। সেটা সিলেক্ট করতে হবে।
- এবার আপনার ৫ সংখ্যার গোপন পিন চাওয়া হবে। পিনটা সঠিকভাবে লিখে সেন্ড করতে হবে।
- পিন ঠিক থাকলে স্ক্রিনে সাথে সাথে আপনার একাউন্ট বর্তমান ব্যালেন্স দেখানো হবে।
পার্সোনাল বিকাশ একাউন্ট খোলার নিয়ম
- বিকাশ অ্যাপ ডাউনলোড করে Register এ ক্লিক করুন,
- নিজের মোবাইল নম্বর দিয়ে OTP যাচাই করুন,
- জাতীয় পরিচয়পত্রের সামনে-পেছনের ছবি তুলুন,
- তথ্যগুলো ঠিক আছে কি না দেখে নিশ্চিত করুন,
- লাইভ সেলফি তুলুন,
- ৫ সংখ্যার একটা গোপন পিন সেট করুন,
- সব ঠিক থাকলে একাউন্ট সক্রিয় হয়ে যাবে।
একাধিক বিকাশ একউন্ট খোলার নিয়ম
- নিজের একাউন্ট ছাড়াও পরিবারের অন্য সদস্য (বাবা-মা, ভাই-বোন, স্ত্রী) যদি নিজের NID দিয়ে আলাদা একাউন্ট খোলেন, তাহলে একই পরিবারে একাধিক বিকাশ একাউন্ট থাকতে পারে। তবে প্রতিটা একাউন্ট তার নিজের মালিকের নামেই খোলা থাকতে হবে।
- একই ব্যক্তির নামে পার্সোনাল একাউন্টের পাশাপাশি চাইলে এজেন্ট বা মার্চেন্ট একাউন্টও থাকতে পারে, কারণ এগুলো ভিন্ন ক্যাটাগরির একাউন্ট এবং ব্যবসায়িক প্রয়োজনে খোলা হয়। এক্ষেত্রে বিকাশের সাথে ব্যবসায়িক নিবন্ধন করে আলাদাভাবে আবেদন করতে হয়।
- পরিবারে যদি ১৪-১৮ বছর বয়সী কেউ থাকে, তার জন্য জন্ম সনদ দিয়ে আলাদা একটা স্টুডেন্ট একাউন্ট খোলা যায়, যেটা মূল পার্সোনাল একাউন্ট থেকে সম্পূর্ণ আলাদা।
বিকাশ একাউন্ট ডিলিট করার সহজ উপায়
বিকাশ পিন ভুলে গেলে করণীয়
- প্রথমে ফোনে *247# ডায়াল করুন,
- মেনু থেকে Reset PIN অপশনটি বেছে নিন সাধারণত ১০ নম্বর অপশনে থাকে।
- আপনার বিকাশ একাউন্টে ব্যবহৃত NID নম্বরটি লিখুন।
- আপনার জন্ম সাল (YYYY) চার ডিজিটে লিখুন (যেমন: 1995)।
- গত ৯০ দিনের মধ্যে করা শেষ লেনদেনের ধরণ সিলেক্ট করুন। (যদি কোনো লেনদেন না করে থাকেন, তবে 'No Transaction' সিলেক্ট করুন)।
- লেনদেনের সঠিক পরিমাণটি লিখুন।
- তথ্য সঠিক হলে বিকাশ থেকে এসএমএসের মাধ্যমে আপনাকে একটি অস্থায়ী পিন পাঠানো হবে।
- পুনরায় *247# ডায়াল করুন।
- My bKash থেকে Change Mobile Menu PIN সিলেক্ট করুন।
- এসএমএসে পাওয়া অস্থায়ী পিনটি দিবেন।
- এবার আপনার পছন্দমতো ৫ ডিজিটের নতুন পিন টাইপ করুন।
- নিশ্চিত করতে পুনরায় নতুন পিনটি লিখুন।
- বিকাশ অ্যাপ: অ্যাপের লগইন স্ক্রিনে থাকা Forgot PIN অপশনে ট্যাপ করেও অ্যাপ থেকে ফেস ভেরিফিকেশন বা এনআইডি ভেরিফিকেশনের মাধ্যমে পিন রিসেট করতে পারেন।
- হেল্পলাইন: কোনো ধাপে সমস্যা হলে সরাসরি বিকাশের হেল্পলাইন 16247 নম্বরে কল করে প্রতিনিধির সাহায্য নিতে পারেন।
বিকাশ মোবাইল হেল্পলাইন নম্বর
| যোগাযোগের মাধ্যম | বিস্তারিত তথ্য |
|---|---|
| হেল্পলাইন নম্বর | 16247 (২৪/৭ খোলা) 02-55663001 (বিকল্প নম্বর) |
| ইমেইল ঠিকানা | support@bkash.com |
| অফিশিয়াল ওয়েবসাইট | www.bkash.com |
| ওয়েবসাইট লাইভ চ্যাট | bkash.com/help/livechat |
| অফিশিয়াল ফেসবুক পেজ | facebook.com/bkashlimited |
| প্রধান কার্যালয় | স্বাধীনতা টাওয়ার, ১ বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬। |
বিকাশ একাউন্ট নিরাপদ রাখার উপায়
- আপনার বিকাশ পিন নম্বর সম্পূর্ণ গোপন রাখবেন। বিকাশ কর্মকর্তা বা কোনো প্রতিনিধি পরিচয় দিলেও পিন বলবেন না।
- লেনদেনের সময় মোবাইলে আসা ওটিপি বা ভেরিফিকেশন কোড কাউকে দেবেন না।
- সহজ পিন ব্যবহার করবেন না: পিন দেওয়ার সময় সহজ নম্বর যেমন: 12345 বা 11111 ব্যবহার না করে একটু কঠিন ও গোপন পিন দিবেন।
- ভুল করে টাকা গেছে বা লটারি জিতেছেন বললে সত্যিটা না জেনে কোনো টাকা পাঠাবেন না বা পিন দেবেন না।
- পরিচিত বা অপরিচিত কারো ফোনে নিজের বিকাশ অ্যাপ ব্যবহার করবেন না।
- একাউন্ট বেশি নিরাপদ রাখতে কিছুদিন পর পর পিন নম্বর পরিবর্তন করে নিবেন।



ধন্যবাদ সঠিক তথ্য দেওয়ার জন্য
welcome