সহজেই বিকাশ থেকে লোন নিন - বিকাশ লোন ফরম ২০২৬
আমাদের জীবনে অনেক প্রয়োজনের ক্ষেত্রে লোনের প্রয়োজন হয়। খুশির বিষয় হচ্ছে সহজেই বিকাশ থেকে লোন নিতে পারবেন, বিকাশ থেকে লোন নিলে কোনো ব্যাংক একাউন্ট, জামানত এবং কোনো কাগজপত্র লাগবে না।
চলুন জেনে নেই ২০২৬ সালে বিকাশ থেকে কীভাবে লোন নিবেন, লোন ফরম, আবেদনের নিয়ম এবং কারা এই সুবিধা পাবেন।
পেজ সূচিপত্রঃ সহজেই বিকাশ থেকে লোন নিন - বিকাশ লোন ফরম ২০২৬
- বিকাশ লোন নেওয়ার নিয়ম
- বিকাশ লোন ফরম ও আবেদনের নিয়ম
- কারা বিকাশ লোন সুবিধা পাবেন আর কারা পাবেন না?
- বিকাশ অ্যাপ থেকে লোন নেওয়া কেন ভালো?
- বিকাশ লোন না পেলে কি করণীয়
- বিকাশ লোনের টাকা কীভাবে পরিশোধ করবেন?
- বিকাশ থেকে সর্বোচ্চ কত টাকা লোন পাওয়া যায়?
- বিকাশ লোনের সুদের হার, মেয়াদ ও চার্জসমূহ
- বিকাশ লোন নেওয়ার আগে যেসব বিষয় জানা জরুরি
- বিকাশ লোন ফরম সর্ম্পকে কিছু প্রশ্ন
- বিকাশ লোন ফরম সর্ম্পকে লেখকের পরামর্শ
বিকাশ লোন নেওয়ার নিয়ম
বিকাশ লোন ফরম ও আবেদনের নিয়ম
- প্রথমে বিকাশ অ্যাপ খুলে Loan (লোন) অপশনে ক্লিক করতে হবে।
- Apply Now (আবেদন করুন) অপশনে ট্যাপ করতে হবে।
- আপনার জন্য থাকা লোন অফার, সর্বোচ্চ লোনের পরিমাণ, মেয়াদ ও চার্জ দেখে পাবেন।
- আপনার বিকাশের (Transition) লেনদেনর ওপর ভিত্তি করে বিকাশ নিদির্ষ্ট পরিমান লোন দেয়।
- আপনার বর্তমান লোন লিমিট দেখাবে তারপর লোন নিন অপশনে ক্লিক করতে হবে।
- লোনের লিমিট দেওয়া থাকবে তবে আপনি লোন লিমিট থেকে কম বেশি করে নিতে পারবেন। যেমন ধরুন বিকাশ আপনাকে ১০০০০ টাকা লোন দিচ্ছে এখন আপনি চাইলে ১০০০০ টাকা বা তার কম ও নিতে পারবেন।
- প্রাপ্ত টাকার পরিমান সিলেক্ট করার পর এগিয়ে যান অপশনে ক্লিক করতে হবে।
- লোনো অ্যামাউন্ট প্রসেসিং ফি, মোট ইন্টারেস্ট তারিখ বিস্তারিত লোনের শর্তাবলী দেওয়া থাকবে।
- আপনার বিকাশের Trans and Condition ভালোভাবে দেখে নিবেন।
- তারপর আপনার বিকাশের পিন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে।
- লোন করেতে ট্যাপ করে ধরে রাখুন অপশনে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখলে প্রাপ্ত লোন আপনার একাউন্টে জমা হয়ে যাবে।
কারা বিকাশ লোন সুবিধা পাবেন আর কারা পাবেন না?
- যারা নিয়মিত বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করেন।
- জাতীয় পরিচয়পত্র (NID) দিয়ে ভেরিফাই করা বিকাশ একাউন্ট আছে যাদের।
- বিকাশ অ্যাপে (লোন) অপশন বা লোন অফার চালু আছে।
- বিকাশ ও সিটি ব্যাংকের নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করেন যারা।
- (Transition) লেনদেনের ভিত্তি ও একাউন্ট ব্যবহারের রেকর্ড ভালো থাকে।
বিকাশ অ্যাপ থেকে লোন নেওয়া কেন ভালো?
- ঘরে বসেই কয়েক মিনিটে আবেদন করা যায়।
- ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হয় না।
- আবেদন অনুমোদিত হলে টাকা সরাসরি বিকাশ একাউন্টে জমা হয়।
- লোনের পরিমাণ, চার্জ ও পরিশোধের তারিখ অ্যাপেই দেখা যায়।
- যেকোনো সময় অ্যাপ থেকে লোনের তথ্য দেখা ও পরিচালনা করা যায়।
- পুরো প্রক্রিয়াটি নিরাপদ এবং ডিজিটাল হওয়ায় কাগজপত্রের ঝামেলা কম।
বিকাশ লোন না পেলে কি করণীয়
- আপনার বিকাশ একাউন্টে পর্যাপ্ত লেনদেনের হিস্টি নেই। (যেমনঃ সেন্ড মানি, ক্যাশ ইন, ক্যাশ আউট, ফোন রিচার্জ।) যার কারনে বিকাশ আপনাকে লোন দিচ্ছে না। এই অপশন গুলো চালু রাখতে হবে।
- বিকাশে আপনি রেগুলার নেই। আপনার একাউন্ট পুরোনো বা আপনি রেগুলার লেনদেন করেন না। অর্থাৎ দেখা গেল আপনি ২ মাস, ৩ মাস এ লগইন করেছেন যার জন্য বিকাশ লোন দিচ্ছে না। এগুলো সবসময় ঠিক রাখতে হবে।
- আপনার (KYC) অর্থাৎ NID দিয়ে ভেরিফিকেশন করা নেই। আপনার লোন পেতে হলে NID দিয়ে ভেরিফিকেশন করতে হবে।
- আপনি হয়তো আগে বিকাশে লোন নিয়েছেন কিন্তু পরিশোধ করেন নাই, যে কারণে নতুন করে লোন দিচ্ছে না। লোন পরিশোধ করলে নতুন করে লোন নিতে পারবেন।
বিকাশ লোনর টাকা কিভাবে পরিশোধ করবেন
বিকাশ থেকে লোন নেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ করা খুবই গুরুত্বপূর্ণ। সময়মতো লোন পরিশোধ করলে ভবিষ্যতে আবার লোন পাওয়ার সম্ভাবনা বাড়বে আপনার জন্য। আর দেরি করলে অতিরিক্ত চার্জ বা অন্যান্য সমস্যা হতে পারে। বিকাশ লোন কীভাবে পরিশোধ করবেন?
- বিকাশ অ্যাপে লগইন করুন।
- প্রথমে বিকাশ অ্যাপ খুলে আপনার PIN দিয়ে লগইন করুন।
- (লোন) অপশনে যান।
- হোমপেজ থেকে (লোন) অপশনে ট্যাপ করুন। এখানে আপনার বাকি লোনের পরিমাণ, পরিশোধের শেষ তারিখ এবং মোট কত টাকা দিতে হবে তা দেখতে পারবেন।
- টাকা প্রস্তুত রাখুন
- লোন পরিশোধের আগে আপনার বিকাশ একাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখুন, যাতে সহজেই টাকা কেটে নেওয়া যায় বা আপনি পরিশোধ করতে পারেন।
- লোন পরিশোধ করুন
- অ্যাপে থাকা Repay বা Pay Now অপশনে ট্যাপ করে নির্দেশনা অনুযায়ী লোন পরিশোধ করুন।
- পরিশোধ নিশ্চিত করুন
- পেমেন্ট সফল হলে আপনি একটি বার্তা পাবেন। এরপর অ্যাপ থেকে দেখে নিতে পারবেন যে লোনটি সম্পূর্ণ পরিশোধ হয়েছে।
লোন পরিশোধের সময় যেসব বিষয় মনে রাখবেনঃ নির্ধারিত সময়ের মধ্যেই লোন পরিশোধ করার চেষ্টা করুন। পরিশোধের আগে পর্যাপ্ত ব্যালেন্স রাখুন। লোন পরিশোধের রসিদ বা SMS সংরক্ষণ করে রাখুন।কোনো সমস্যা হলে বিকাশ বা সিটি ব্যাংকের গ্রাহকসেবায় যোগাযোগ করুন।
বিকাশ থেকে সর্বোচ্চ কত টাকা লোন পাওয়া যায়?
বিকাশ লোনে সবাই একই পরিমাণ টাকা লোন পান না। একজন গ্রাহক কত টাকা পর্যন্ত লোন পাবেন, তা নির্ভর করে তার বিকাশ একাউন্টের ব্যবহার, লেনদেনের হিস্টি এবং সিটি ব্যাংকের মূল্যায়নের ওপর। তাই একজন গ্রাহক যে পরিমাণ লোন পান, অন্যজনের ক্ষেত্রে সেই পরিমাণ নাও হতে পারে।বর্তমানে গ্রাহকরা ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত লোনের অফার পেতে পারেন।
তবে এটি কোনো নির্দিষ্ট বা স্থায়ী সীমা নয় যে সবসময় একই এমাউন্টে লোন পাবেন। আপনার একাউন্টে যে পরিমাণ লোন দেখাবে, আপনি সর্বোচ্চ সেই পরিমাণের মধ্যেই আবেদন করতে পারবেন। কারো ক্ষেত্রে ১০০০ টাকা থেকে ১০০০০ টাকা আবার কারো ২০০০০টাকা থেকে ৫০০০০টাকা ও পেতে পারেন, এটা নির্ধারণ করা হয় একাউন্টের ওপর। লোনের পরিমাণ কীভাবে নির্ধারণ করা হয়?
- আপনি বিকাশ একাউন্ট কতদিন ধরে ব্যবহার করছেন।
- আপনি নিয়মিত লেনদেন করেন কি না।
- আগের কোনো লোন নিয়ে থাকলে সময়মতো পরিশোধ করেছেন কি না।
- সিটি ব্যাংকের অভ্যন্তরীণ মূল্যায়ন ও যোগ্যতার ভিত্তিতে।
বিকাশ লোনের সুদের হার, মেয়াদ ও চার্জসমূহ
বিকাশ লোন নেওয়ার আগে যেসব বিষয় জানা জরুরি
- আপনার বিকাশ অ্যাপে (লোন) অপশন রয়েছে কি না।
- লোনের পরিমাণ, মেয়াদ, সুদের হার ও চার্জ ভালোভাবে পড়ে নিবেন।
- নির্ধারিত সময়ের মধ্যে লোন পরিশোধ করতে পারবেন কি না, তা আগে থেকেই চিন্তা করে রাখবেন।
- আবেদন করার সময় কোনো ভুল তথ্য দিবেন না।
- বিকাশ একাউন্টে নিবন্ধিত মোবাইল নম্বর সবসময় চালু রাখবেন।
- লোন সংক্রান্ত OTP, PIN বা ব্যক্তিগত তথ্য কারও সাথে শেয়ার করবেন না।
- কোনো সমস্যায় পড়লে শুধু বিকাশ বা সিটি ব্যাংকের অফিসিয়াল গ্রাহকসেবার সহায়তা নিন।
বিকাশ লোন ফরম সর্ম্পকে কিছু প্রশ্ন
প্রশ্নঃ বিকাশ লোন কীভাবে পাওয়া যাবে?
উত্তরঃ বিকাশ লোন পেতে হলে আপনার বিকাশ অ্যাপে (লোন) অপশন থাকতে হবে। এরপর অ্যাপ থেকে লোনের পরিমাণ, মেয়াদ ও চার্জ দেখে আবেদন করতে পারবেন। আবেদন অনুমোদন হলে লোনের টাকা সরাসরি আপনার বিকাশ একাউন্টে জমা হবে।
প্রশ্নঃ বিকাশ থেকে লোন নিলে কত টাকা সুদ দিতে হবে?
উত্তরঃ লোনের সুদ ও চার্জ সিটি ব্যাংক নির্ধারণ করে। তাই সবার জন্য একই হার প্রযোজ্য হয় না। আবেদন করার আগে বিকাশ অ্যাপে আপনার জন্য প্রযোজ্য সুদ, চার্জ ও মোট পরিশোধের পরিমাণ দেখতে পারবেন।
প্রশ্নঃ অনলাইনে কি বিকাশ লোন পাওয়া যায়?
উত্তরঃ হ্যাঁ। যদি আপনার একাউন্টে লোন সুবিধা চালু থাকে, তাহলে ব্যাংকে না গিয়েই বিকাশ অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ অনলাইনে লোনের আবেদন করা যায়।
প্রশ্নঃ বিকাশে সর্বোচ্চ কত টাকা লোন পাওয়া যায়?
উত্তরঃ বর্তমানে যোগ্য গ্রাহকরা সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত লোনের অফার পেতে পারেন। তবে সবার লোনের সীমা এক নয়। এটি গ্রাহকের যোগ্যতা ও সিটি ব্যাংকের মূল্যায়নের ওপর নির্ভর করে।
প্রশ্নঃ বিকাশ লোনের টাকা কত দিনের মধ্যে পরিশোধ করতে হয়?
উত্তরঃ লোনের মেয়াদ নির্ভর করে আপনার অফারের ওপর। আবেদন করার সময় বিকাশ অ্যাপেই পরিশোধের শেষ তারিখ দেখানো হয়।
প্রশ্নঃ বিকাশ লোন কি সব গ্রাহক নিতে পারবেন?
উত্তরঃ না। বিকাশ লোন শুধুমাত্র নির্বাচিত ও যোগ্য গ্রাহকদের জন্য। আপনার অ্যাপে (লোন) অপশন দেখা গেলে তবেই আবেদন করতে পারবেন।
প্রশ্নঃ বিকাশ লোনের আবেদন বাতিল হলে কী করবেন?
উত্তরঃ আবেদন বাতিল হলে নিয়মিত বিকাশ একাউন্ট ব্যবহার করুন, নিয়মিত লেনদের রাখুন এবং পরে আবার অ্যাপে লোন অফার এসেছে কি না তা দেখে আবেদন করুন।
প্রশ্নঃ বিকাশ লোনের টাকা কি আগে থেকেই বিকাশ একাউন্টে থাকতে হবে?
উত্তরঃ না। লোন অনুমোদন হওয়ার পর সিটি ব্যাংক সরাসরি আপনার বিকাশ একাউন্টে লোনের টাকা পাঠিয়ে দেয়। এরপর আপনি সেই টাকা ব্যবহার করতে পারবেন।



টিপস পয়েন্ট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url