নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২৬ | ২ মিনিটে ব্যালেন্স চেক
সহজে কিভাবে নগদ একাউন্ট দেখার নিয়ম এবং একাউন্টে ব্যালেন্স সর্ম্পকে অনেকে জানেন না। অনেকের আবার বাটন মোবাইল দিয়ে নগদ একাউন্ট দেখার নিয়ম জানেন না এবং একাউন্টে চেক করতে পারেন না ।
চলুন জেনে নেই, মাত্র ২ মিনিটে কিভাবে নগদ একাউন্ট খোলা যায়, নগদ একাউন্ট দেখার নিয়ম,কোড ও অ্যাপ এ ব্যালেন্স চেক এমনকি নগদ উপবৃত্তি দেখার নিয়ম সর্ম্পকে বিস্তারিত।
পেজ সূচিপত্রঃনগদ একাউন্ট দেখার নিয়ম ২০২৬ | ২ মিনিটে ব্যালেন্স চেক
- নগদ একাউন্ট দেখার নিয়ম-কোড ও অ্যাপ দিয়ে
- মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম
- নগদ ব্যালেন্স চেক করার নিয়ম
- নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম
- নগদ একাউন্ট ডিলিট করার সহজ উপায়
- নগদ একাউন্ট কার আইডি দিয়ে খোলা, কীভাবে দেখবেন
- নগদ একাউন্ট খুললে কত টাকা বোনাস পাওয়া যায়
- নগদ একাউন্ট পিন ভুলে গেলে করণীয়
- নগদ মোবাইল হেল্পলাইন নম্বর
- নগদ একাউন্ট নিরাপদ রাখার উপায়
- নগদ একাউন্ট দেখার নিয়ম সর্ম্পকে কিছু প্রশ্ন FAQ
- নগদ একাউন্ট দেখার নিয়ম সর্ম্পকে শেষকথা
নগদ একাউন্ট দেখার নিয়ম-কোড ও অ্যাপ দিয়ে
আপনি যদি নগদ একাউন্টে কত টাকা আছে, লেনদেনের হিস্ট্রি কী, বা একাউন্টটা ঠিকমতো
অ্যাক্টিভ আছে কিনা তা জানতে চান, এর জন্য বারবার দোকানে বা এজেন্টের কাছে
যাওয়ার দরকার নেই। ঘরে বসেই মাত্র কয়েক সেকেন্ডে নিজের নগদ একাউন্ট চেক করে
ফেলতে পারবেন। এর জন্য দুটো সহজ পদ্ধতি আছে - একটা হলো USSD কোড দিয়ে, আরেকটা
হলো নগদ অ্যাপ দিয়ে। চলুন দুইটা পদ্ধতিই জেনে নেওয়া যাক।
কোড দিয়ে নগদ একাউন্ট দেখার নিয়মঃ যাদের বাটন মোবাইল আছে, তাদের জন্য সবচেয়ে
সহজ উপায় হলো USSD কোড। এই পদ্ধতিতে শুধু মোবাইলে কল করার মতো করে একটা কোড
ডায়াল করলেই হয়ে যায়। এই পদ্ধতির সুবিধা হলো, বাটন মোবাইল হোক বা
টার্চমোবাইল দুই ধরনের ফোনেই এটা কাজ করে। আর ইন্টারনেট না থাকলেও কোনো সমস্যা
হয় না।
- প্রথমে মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *167# টাইপ করে কল বাটনে চাপ দিন,
- এরপর একটা মেনু চলে আসবে, যেখানে "My Nagad" বা "Balance" নামে একটা অপশন থাকবে,
- সেই অপশনে গিয়ে আপনার নগদ পিন নম্বরটি দিন,
- পিন দেওয়ার পর স্ক্রিনে সাথে সাথে আপনার একাউন্টের ব্যালেন্স দেখিয়ে দেবে।
অ্যাপ দিয়ে নগদ একাউন্ট দেখার নিয়মঃ যাদের হাতে টার্চমোবাইল আছে, তাদের জন্য
নগদ অ্যাপ ব্যবহার করাটাই বেশি সুবিধা। কারণ শুধু ব্যালেন্স না, লেনদেনের
বিস্তারিত হিস্ট্রি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ সবকিছুই এক জায়গা থেকে করা
যায়।
- প্রথমে Google Play Store বা App Store থেকে Nagadঅ্যাপটি ইনস্টল করুন,
- অ্যাপ ওপেন করে আপনার নগদ নম্বর ও পিন দিয়ে লগইন করুন,
- লগইন করার পর হোম স্ক্রিনেই আপনার একাউন্টের ব্যালেন্স দেখানো হবে,
- চাইলে "Statement" বা "History" অপশনে গিয়ে গত কয়েক মাসের লেনদেনের সর্ম্পকে তথ্যও দেখতে পারবেন।
অ্যাপের মাধ্যমে চেক করার একটা বড় সুবিধা হলো, এখানে ব্যালেন্সের পাশাপাশি
প্রতিটা লেনদেনের তারিখ, সময় ও পরিমাণ সবকিছুই স্পষ্ট করে দেখা যায়, যা কোড
দিয়ে সম্ভব হয় না।
মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম
আপনি যদি মোবাইলে নগদ একাউন্ট খোলতে চান তার জন্য এখন আর কোথাও যাওয়ার দরকার
নেই, ঘরে বসে নিজের মোবাইল দিয়েই একাউন্ট খুলতে পারবেন। বাটন মোবাইল আর
স্মার্টফোন দুই ধরনের মোবাইলেই একাউন্ট খোলা যায়, শুধু পদ্ধতি একটু আলাদা হবে।
চলুন দুইটা পদ্ধতিই সহজভাবে জেনে নেই।
একাউন্ট খোলার আপনার আগে যা যা লাগবেঃ আপনার নিজের নামে রেজিস্টার করা একটা সিম
কার্ড
জাতীয় পরিচয়পত্র (NID) এতে যে নাম-জন্মতারিখ আছে, ঠিক সেভাবেই দিতে হবে। সিম
কার্ডটা যেন খোলা থাকে যাতে কল করা ও SMS সহজে পাওয়া যায়।স্মার্টফোনে খুললে
ইন্টারনেট কানেকশন ও ছবি তোলার সুযোগ থাকা লাগবে।
বাটন মোবাইল দিয়ে নগদ একাউন্ট খোলার নিয়মঃ যাদের সাধারণ বাটন মোবাইল আছে,
তাদের জন্যও একাউন্ট খোলা কোনো ঝামেলার কাজ না। এই পদ্ধতিতে ইন্টারনেট লাগে না,
শুধু কোড ডায়াল করলেই হয়ে যায়।
- মোবাইল থেকে *167# ডায়াল করুন,
- একটা মেনু আসবে, সেখান থেকে Register বা New Registration অপশনটা বেছে নিবেন,
- এরপর আপনাকে ৪ সংখ্যার একটা পিন সেট করতে বলা হবে, এই পিনটাই পরে সব লেনদেনে ব্যবহার হবে, তাই মনে রাখার মতো একটা পিন দিন।
- পিন কনফার্ম করার পর একাউন্টটা সাথে সাথে খুলে যাবে,
- তবে এভাবে খোলা একাউন্টে লেনদেনের একটা সীমা থাকে, সুবিধা পেতে হলে পরে NID ভেরিফিকেশন করে নিবেন এজেন্ট পয়েন্ট বা অ্যাপের মাধ্যমে।
অ্যাপ দিয়ে নগদ একাউন্ট খোলার নিয়মঃ স্মার্টফোন থাকলে অ্যাপ দিয়ে একাউন্ট
খোলাটাই সবচেয়ে সহজ পদ্ধতি, কারণ এতে শুরু থেকেই NID ভেরিফাই হয়ে যায় আলাদা
করে পরে আর কিছু করতে হয় না।
- প্রথমে Nagad অ্যাপ ইনস্টল করুন,
- অ্যাপ খুলে Register বা নতুন একাউন্ট খুলুন অপশনে ট্যাপ করুন,
- আপনার মোবাইল নম্বর দিন, এরপর নম্বরে একটা OTP কোড আসবে সেটা বসিয়ে ভেরিফাই করুন,
- এবার NID কার্ডের সামনের ও পেছনের দিকের ছবি তুলতে বলবে স্পষ্ট আলোতে ছবি তুলুন যাতে সব লেখা পরিষ্কার দেখা যায়,
- এরপর নিজের একটা সেলফি তুলতে হবে, যেন সিস্টেম আপনার চেহারা NID-এর ছবির সাথে মিলিয়ে দেখতে পারে,
- সব কিছু ঠিক থাকলে সাথে সাথেই আপনার তথ্য যাচাই করে ফেলবে,
- সবশেষে ৪ সংখ্যার একটা পিন সেট করলেই একাউন্ট খোলা সম্পন্ন হয়ে যাবে।
অ্যাপ দিয়ে খোলা একাউন্টের একটা বড় সুবিধা হলো, এটা শুরু থেকেই পুরোপুরি
ভেরিফাইড থাকে, তাই কোনো লেনদেনের সীমাবদ্ধতা থাকে না।
নগদ ব্যালেন্স চেক করার নিয়ম
আপনার নগদ একাউন্টে টাকা ঢুকল কিনা, বা কত টাকা ব্যালেন্স আছে এটা জানতে পারবেন
দুভাবেই। যাদের বাটন ফোন আছে তারাও পারবেন, আবার স্মার্টফোন আছে চাইলে আরও সহজে
চেক করতে পারবেন।
সবচেয়ে সহজ উপায় হলো কোড ডায়াল করা। মোবাইল থেকে *167# ডায়াল করে কল বাটনে
চাপ দিন। এরপর যে মেনুটা আসবে, সেখান থেকে My Nagad অপশনে গিয়ে Balance
Enquiry সিলেক্ট করুন। তারপর নিজের পিন নম্বরটা দিয়ে Send করলেই স্ক্রিনে সাথে
সাথে আপনার একাউন্টের ব্যালেন্স দেখিয়ে দেবে। ইন্টারনেট না থাকলেও এই পদ্ধতিতে
কোনো সমস্যা হয় না, তাই যেকোনো জায়গায় বসেই কাজটা করতে পারবেন।
নগদ অ্যাপ দিয়েও ব্যালেন্স দেখতে চাইলে, অ্যাপ ইনস্টল করে অ্যাপে লগইন করলেই
হোম স্ক্রিনে একদম উপরে ব্যালেন্সটা দেখানো থাকে, আলাদা করে কিছু খুঁজতে হয়
না। শুধু তাই না, আপনি চাইলে গত কয়েক মাসের কোন লেনদেন কবে হয়েছে, কোথায়
টাকা গেছে বা এসেছে এসব বিস্তারিতও দেখে নিতে পারবেন।
দুটো পদ্ধতির মধ্যে কোনটা আপনার জন্য বেশি সুবিধাজনক, সেটা আসলে নির্ভর করবে
হাতের কাছে কী আছে তার ওপর, ইন্টারনেট না থাকলে কোড, আর একটু বিস্তারিত তথ্য
চাইলে অ্যাপই ভালো অপশন।
নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম
সরকারি উপবৃত্তির টাকা এখন সরাসরি নগদ একাউন্টে চলে আসে, তাই আলাদা কোনো অ্যাপ
বা ব্যাংকে যাওয়ার দরকার হয় না। যাদের বাটন মোবাইল আছে, তারাও একদম সহজেই
বাসায় বসে চেক করে নিতে পারবেন টাকাটা ঢুকেছে কিনা।
- প্রথমে মোবাইল থেকে *১৬৭# ডায়াল করে কল বাটনে চাপ দিন।
- এরপর যে মেনুটা আসবে,
- সেখান থেকে My Nagad অপশনের জন্য 7 এ Send করুন,
- এবার এখান থেকে Balance Enquiry সিলেক্ট করে নিজের পিন নম্বরটা দিয়ে Send করুন ,
- যদি উপবৃত্তির টাকা একাউন্টে ঢুকে থাকে,তাহলে ব্যালেন্সে সেটা যোগ হয়ে দেখাবে।
তবে শুধু ব্যালেন্স দেখলে বোঝা যাবে না টাকাটা আসলেই উপবৃত্তি থেকে এসেছে কিনা,
নাকি অন্য কোনো লেনদেন থেকে। এটা নিশ্চিত হতে চাইলে একই মেনু থেকে Mini
Statement অপশনটা বেছে নিন। এখানে গত কয়েকটা লেনদেনের একটা ছোট তালিকা দেখাবে,
যেখানে Disburment Recived govt লেখা থাকবে।
যদি নির্দিষ্ট সময়ে টাকা আসার কথা থাকে কিন্তু ব্যালেন্সে যোগ না হয়, তাহলে
তাড়াহুড়ো না করে কিছুক্ষণ অপেক্ষা করুন, কারণ সরকারি বিতরণে মাঝে মাঝে একটু
দেরি হতেই পারে। এরপরও না এলে নিজের প্রতিষ্ঠান বা স্কুল-কলেজ যোগাযোগ করে
নিবেন।
নগদ একাউন্ট ডিলিট করার সহজ উপায়
আমরা এতক্ষণ জেনেছি নগদ একাউন্ট দেখার নিয়ম, খোলার নিয়ম, ব্যালেন্স চেক করার
নিয়ম তবে এখন নগদ একাউন্ট কিভাবে ডিলিট করতে হয় তা সর্ম্পকে জানব। অনেকেই
আছেন যারা একাধিক নগদ একাউন্ট খুলে ফেলেছেন, বা সিম বদলে ফেলার কারণে পুরনো
একাউন্টটা আর ব্যবহার করেন না। এরকম ক্ষেত্রে একাউন্ট বন্ধ করে রাখতে চান।
নগদ একাউন্ট নিজে থেকে কোনো কোড বা অ্যাপ দিয়ে সরাসরি ডিলিট করা যায় না, এর
জন্য আপনাকে নগদের হেল্পলাইনে যোগাযোগ করতে হবে। একাউন্ট বন্ধ করতে চাইলে
সবার আগে জেনে নিন যে নগদ একাউন্টে টাকা আছে কিনা। যদি টাকা থাকে, সেটা আগে
ক্যাশ আউট করে বা অন্য কোথাও পাঠিয়ে একাউন্ট খালি করে ফেলুন, কারণ ব্যালেন্স
থাকা অবস্থায় একাউন্ট বন্ধ করা যায় না।
এরপর মোবাইল থেকে নগদ হেল্পলাইন নম্বর ১৬১৬৭ এ কল করুন। কাস্টমার কেয়ারের
সাথে যোগাযোগ করুন যে আপনি একাউন্টটা বন্ধ করতে চান। তারা আপনার পরিচয়
যাচাইয়ের জন্য কিছু তথ্য জানতে চাইবে যেমন আপনার নাম, NID নম্বর বা
একাউন্টের সাথে যুক্ত অন্য কোনো তথ্য। এসব সঠিকভাবে দিলে তারা যাচাই করে
নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার একাউন্টটা বন্ধ করে দেবে।
চাইলে সরাসরি নগদের কোনো কাস্টমার কেয়ার সেন্টারেও গিয়ে NID কার্ড দেখিয়ে
একাউন্ট বন্ধের আবেদন করা যায়, বিশেষ করে যদি হেল্পলাইনে ঝামেলা মনে হয় ।
একটা কথা মনে রাখবেন একাউন্ট বন্ধ করার আগে ভালোভাবে ভেবে নিবেন, কারণ পরে
আবার সেই নম্বর দিয়ে নতুন একাউন্ট খুলতে গেলে কিছু ক্ষেত্রে অনেক সময় বা
যাচাইয়ের প্রয়োজন হয়।
নগদ একাউন্ট কার আইডি দিয়ে খোলা, কীভাবে দেখবেন
সিম হাতবদল হলে বা পুরনো নম্বর ব্যবহার করলে অনেকেরই একটা প্রশ্ন থাকে এই
নম্বরে নগদ একাউন্টটা আসলে কার নামে খোলা। চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক
কীভাবে এটা যাচাই করবেন।
ধাপ ১: প্রথমে বুঝে নিন নম্বরটা আপনার কিনা, এই তথ্য দেখার শর্ত একটাই সিমটা
এখন আপনার হাতে থাকতে হবে। কারণ যাচাইয়ের জন্য একটা OTP আসবে ঠিক ওই
নম্বরেই।
ধাপ ২: অ্যাপ দিয়ে চেক করুন স্মার্টফোন থাকলে
- Nagad অ্যাপ ওপেন করুন,
- মোবাইল নম্বর দিয়ে লগইন করুন,
- নম্বরে আসা OTP বসিয়ে ভেরিফাই করুন,
- আমার নগদ বা প্রোফাইল অপশনে গেলে একাউন্টের সাথে যুক্ত নামটা দেখতে পাবেন
ধাপ ৩: কোড দিয়ে চেক করুন বাটন মোবাইল হলে
- *167# ডায়াল করুন,
- My Nagad মেনুতে যান,
- সেখান থেকে একাউন্টের নাম-সংক্রান্ত তথ্য দেখুন।
ধাপ ৪: তথ্যে গরমিল থাকলে হেল্পলাইনে কল করুন, নাম যদি ঠিকমতো না দেখায়, বা
পুরনো কারো নামে খোলা থেকে যায়, তাহলে 16167 এ কল করুন। NID যাচাই করে তারা
নিশ্চিত করে দেবে, বা প্রয়োজনে মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া জানিয়ে
দেবে।
নগদ একাউন্ট খুললে কত টাকা বোনাস পাওয়া যায়
অনেকেই আছেন যারা জানতে চান যে, নগদ একাউন্ট খুললে বোনাস পাওয়া যায়। নগদ
একাউন্ট খুললে বোনাস পাওয়া যায় কিনা? এই প্রশ্নের উত্তর আসলে একটু
পরিবর্তনশীল। কেননা নগদের কোনো স্থায়ী নিয়ম নেই যে প্রতিটা নতুন একাউন্টেই
নির্দিষ্ট পরিমাণ টাকা দিবে। বরং সময়ে সময়ে তারা বিভিন্ন প্রমোশনাল
ক্যাম্পেইন চালায়, আর সেই ক্যাম্পেইনের উপর নির্ভর করে বোনাসের পরিমাণ
পরিবর্তন হয়।
অনেক সময় দেখা গেছে, নতুন একাউন্ট খোলার পর সরাসরি কিছু টাকা বোনাস দিয়ে
থাকে, আবার অনেক সময় শুধু নির্দিষ্ট শর্ত পূরণ করলে যেমন প্রথমবার মোবাইল
রিচার্জ করা বা অ্যাড মানি করা ক্যাশব্যাক অফার পাওয়া যায়। তাই কেউ যদি বলে
নগদে একাউন্ট খুললেই এত টাকা বোনাস পাবেন, সেটা একটা নির্দিষ্ট সময়ের
ক্যাম্পেইনের কথা বলছে এটা সবসময় সত্যি নাও হতে পারে।
সবচেয়ে নিরাপদ ও সঠিক উপায় হলো, একাউন্ট খোলার আগে নগদ অ্যাপ বা তাদের
অফিসিয়াল ওয়েবসাইট থেকে Offers সেকশনে গিয়ে বর্তমানে চলমান অফারগুলো দেখে
নিবেন। কারণ এই তথ্য প্রায়ই পরিবর্তিত হয়, আর অনেক ভুয়া ওয়েবসাইট বা পেজ
ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে।
আর একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখবেন, কোনো বোনাস বা অফারের কথা বলে যদি
কেউ আপনার কাছে পিন নম্বর বা OTP চায়, তাহলে সেটা প্রতারণা। নগদ কখনোই ফোন
করে বা মেসেজ পাঠিয়ে পিন অথবা আপনার OTP জানতে চাইবে না। বোনাস আসল হলে সেটা
নিজে থেকেই একাউন্টে যোগ হয়ে যাবে, এর জন্য কাউকে কোনো তথ্য দেওয়ার প্রয়োজন
হয় না তাই সর্তক থাকবেন।
নগদ একাউন্ট পিন ভুলে গেলে করণীয়
আমরা প্রতিনিয়ত অনেক ধরণের একাউন্ট ব্যবহার করি এবং সব ধরণের একাউন্টেই পিন
নাম্বার দিতে হয়। অনেক সময় পিন নম্বর ভুলে যাই, ভুলে যাওয়াটা আসলে খুব
স্বাভাবিক একটা ব্যাপার, বিশেষ করে যদি অনেকদিন পর আবার একাউন্টটা ব্যবহার
করতে যান। কিন্তু চিন্তার কিছু নাই, নতুন পিন সেট করে নেওয়ার সহজ উপায় আছে,
শুধু ধৈর্য ধরে ধাপগুলো অনুসরণ করলেই হবে।
- সবচেয়ে সহজ উপায় হলো মোবাইল থেকে *১৬৭# ডায়াল করা।
- এরপর যে মেনুটা আসবে,
- সেখান থেকে My Nagad অপশনে গিয়ে PIN Reset বা Forget PIN অপশনটা বেছে নিন।
- এখানে আপনার NID নম্বরের শেষ কয়েকটা সংখ্যা এবং জন্মতারিখ চাইতে পারে
- এগুলো সঠিকভাবে দিলে একটা OTP কোড আপনার নম্বরে পাঠানো হবে।
- সেই OTP বসিয়ে দিলেই নতুন পিন সেট করার সুযোগ পাবেন।
যাদের হাতে স্মার্টফোন আছে, তারা চাইলে নগদ অ্যাপ থেকেও একই কাজ করতে পারেন।
অ্যাপ খুলে লগইন স্ক্রিনে পিন ভুলে গেছেন - লেখাটায় ট্যাপ করলেই একই রকম
একটা প্রসেস শুরু হবে NID তথ্য যাচাই আর OTP দিয়ে নতুন পিন সেট করা যাবে।
তবে যদি দেখেন যে এই পদ্ধতিতেও কাজ না হয়, বা কোনো কারণে NID তথ্য মিলছে না
মনে হয়, তাহলে দেরি না করে নগদ হেল্পলাইন 16167 নম্বরে কল করুন। কাস্টমার
কেয়ারের যোগাযোগ আপনার পরিচয় যাচাই করে পিন রিসেট করতে সাহায্য করবে।
প্রয়োজনে সরাসরি কাছের কোনো নগদ কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে NID কার্ড
দেখিয়েও এই কাজটা করিয়ে নেওয়া যায়।
একটা কথা সবসময় মনে রাখবেন, পিন রিসেট করার এই পুরো প্রসেসে কখনোই আপনার
পুরনো পিন বা OTP অন্য কাউকে বলবেন না, এমনকি কেউ নিজেকে নগদের প্রতিনিধি
দাবি করে ফোন করলেও না। নগদ কখনো নিজে থেকে কল করে পিন বা OTP জানতে চায় না,
এটা সবসময় প্রতারণার একটা কৌশল।
নগদ মোবাইল হেল্পলাইন নম্বর
আমরা অনেক সময় নগদ ব্যবহার করতে গিয়ে ছোটখাটো সমস্যায় পড়তে হয় কখনো টাকা
পাঠাতে গিয়ে ভুল নম্বরে চলে যায়, কখনো একাউন্ট লক হয়ে যায়, আবার কখনো
ক্যাশ আউট করতে গিয়ে সমস্যা হয়। এরকম যেকোনো পরিস্থিতিতে সবচেয়ে ভরসার
জায়গা হলো নগদের হেল্পলাইন। নিচে যোগাযোগের সব মাধ্যম দেওয়া হলো যাতে সহজে
হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন।
- হেল্পলাইন নম্বর: ১৬১৬৭ এবং ০৯৬০৯ ৬১৬১৬৭ যেকোনো মোবাইল থেকে ডায়াল করে যোগাযোগ করতে পারেন।
- ইমেইল: info@nagad.com.bd একাউন্ট সংক্রান্ত যেকোনো অভিযোগ বা প্রশ্ন লিখে পাঠানো যায়।
- হেড অফিসের ঠিকানা: Delta Dahlia Tower (লেভেল ১৩ ও ১৪), ৩৬ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩
- অফিসিয়াল ওয়েবসাইট: https://nagad.com.bd/bn
জরুরি কোনো সমস্যা হলে সরাসরি হেল্পলাইনে কল করাটাই সবচেয়ে ভালো সমাধান। তবে
যদি সমস্যাটা এতটা জরুরি না হয়, বা লিখিতভাবে জানাতে চান, তাহলে ইমেইলে
যোগাযোগ করলেও তারা যথাযথভাবে উত্তর দেয়। আর কোনো বড় বা গুরুত্বপূর্ণ
বিষয়ে সরাসরি কথা বলতে চাইলে হেড অফিসেও যোগাযোগ করতে পারেন।
নগদ একাউন্ট নিরাপদ রাখার উপায়
মোবাইল ব্যাংকিং যত সহজ ঠিক ততটাই সতর্ক থাকতে হয়, কারণ একটু অসতর্ক হলেই
প্রতারকরা সুযোগ নিয়ে নেয়। তাই কিছু সাধারণ অভ্যাস মেনে চললেই আপনার নগদ
একাউন্ট অনেকটাই নিরাপদ রাখা সম্ভব।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিজের পিন নম্বর কখনো কারো সাথে শেয়ার
করবেন না। পরিবারের কাছের মানুষ হোক বা নিজেকে নগদের প্রতিনিধি দাবি করা কেউ,
কাউকেই না। নগদ কর্তৃপক্ষ কখনো ফোন করে বা মেসেজ পাঠিয়ে পিন বা OTP জানতে
চায় না। কেউ যদি এভাবে চায়, বুঝে নিতে হবে এটা প্রতারণার চেষ্টা।
আপনার লেনদেন করার পর প্রতিটা SMS মনোযোগ দিয়ে পড়ার অভ্যাস করবেন। কত টাকা
কোথায় গেল, কে পাঠাল এসব নিজে যাচাই না করে শুধু মুখের কথায় বিশ্বাস করে
টাকা পাঠাবেন না। বিশেষ করে অচেনা নম্বর থেকে ভুল করে টাকা চলে গেছে, ফেরত
দিন বা লটারি জিতেছেন, টাকা পেতে এই কোডটা দিন এই ধরনের কল বা মেসেজ পেলে
সতর্ক থাকবেন এগুলো প্রায় সবসময়ই প্রতারণা।
অ্যাপ ব্যবহার করলে ফোনে একটা লক সিস্টেম প্যাটার্ন, পিন বা ফিঙ্গারপ্রিন্ট
রাখুন, যাতে ফোন হারিয়ে গেলেও অন্য কেউ সহজে অ্যাপে ঢুকতে না পারে। আর কখনো
ফোন হারিয়ে গেলে বা চুরি হলে দেরি না করে সাথে সাথে নগদ হেল্পলাইন 16167 এ
কল করে একাউন্টটা সাময়িকভাবে বন্ধ করে রাখুন।
অচেনা কোনো লিংকে ক্লিক করে নগদ অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকুন সবসময়
Google Play Store বা App Store থেকেই অফিসিয়াল অ্যাপ নামান। অনেক সময় নকল
ওয়েবসাইট বা অ্যাপ বানিয়ে মানুষের তথ্য চুরি করার চেষ্টা করা হয়, তাই
ইনস্টল করার আগে অ্যাপের নাম ও ডেভেলপারের তথ্য একবার দেখে নিবেন।
নগদ একাউন্ট দেখার নিয়ম সর্ম্পকে কিছু প্রশ্ন FAQ
প্রশ্নঃ নগদ একাউন্ট নম্বর কীভাবে দেখবেন?
উত্তরঃ যে মোবাইল নম্বর দিয়ে নগদ একাউন্ট খুলেছেন, সেটাই আপনার নগদ একাউন্ট
নম্বর। অ্যাপে লগইন করলে হোম স্ক্রিনেই নম্বরটা দেখা যায়।
প্রশ্নঃ নগদের কোড নম্বর কত?
উত্তরঃ নগদের USSD কোড হলো *167#
প্রশ্নঃ নগদ একাউন্ট খুলতে কত টাকা লাগে?
উত্তরঃ নগদ একাউন্ট খোলতে কোনো টাকা লাগে না।
প্রশ্নঃ নগদ একাউন্ট খুলতে কী কী লাগে?
উত্তরঃ নিজের নামে রেজিস্টার করা সিম কার্ড ও একটা বৈধ NID কার্ড থাকলেই হবে।
প্রশ্নঃ একটা NID দিয়ে কয়টা নগদ একাউন্ট খোলা যায়?
উত্তরঃ একটা NID দিয়ে সাধারণত একটাই পার্সোনাল নগদ একাউন্ট খোলা যায়।
প্রশ্নঃ নগদ পিন ভুলে গেলে কী করব?
উত্তরঃ *167# ডায়াল করে PIN Reset অপশন থেকে অথবা অ্যাপ থেকে NID ও OTP
দিয়ে নতুন পিন সেট করা যায়।
প্রশ্নঃ নগদ হেল্পলাইন নম্বর কত?
উত্তরঃ 16167 অথবা 09609616167
প্রশ্নঃ নগদ একাউন্ট বন্ধ করতে কী করতে হয়?
উত্তরঃ আগে ব্যালেন্স খালি করে হেল্পলাইনে 16167 কল করে বা কাস্টমার কেয়ার
সেন্টারে গিয়ে NID দেখিয়ে বন্ধের আবেদন করতে হয়।
প্রশ্নঃ নগদ একাউন্টের ব্যালেন্স লিমিট কত?
উত্তরঃ পার্সোনাল একাউন্টে দৈনিক ও মাসিক লেনদেনের একটা নির্দিষ্ট সীমা থাকে,
যা নগদের নীতিমালা অনুযায়ী সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে সঠিক তথ্যের জন্য
অ্যাপ বা অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিতে পারেন।
প্রশ্নঃ নগদ একাউন্ট কতটা নিরাপদ?
উত্তরঃ পিন ও OTP নিজের কাছে গোপন রাখলে এবং অফিসিয়াল অ্যাপ ব্যবহার করলে
নগদ একাউন্ট নিরাপদ। সন্দেহজনক কল বা লিংক থেকে সবসময় সতর্ক থাকা জরুরি।
নগদ একাউন্ট দেখার নিয়ম সর্ম্পকে শেষকথা
নগদ একাউন্ট খোলা থেকে শুরু করে ব্যালেন্স চেক করা, টাকা পাঠানো, উপবৃত্তি
পাওয়া বা প্রয়োজনে একাউন্ট বন্ধ করা সবকিছুই এখন হাতের মুঠোয়, ঘরে বসেই
করা যায়। তবে সুবিধার পাশাপাশি সতর্ক থাকবেন। পিন-OTP কখনো কাউকে বলবেন না,
অচেনা কল বা লিংক থেকে দূরে থাকবেন, আর নিয়মিত একাউন্ট চেক করবেন এই ছোট ছোট
সাবধানতাগুলোই আপনার নগদ একাউন্টকে নিরাপদে রাখবে।
কোনো সমস্যায় পড়লে দেরি না করে সরাসরি নগদ হেল্পলাইনে 16167 যোগাযোগ করাটাই
সবচেয়ে ভালো। আশা করি এতক্ষণ আপনার নগদ সংক্রান্ত সব প্রশ্নের উত্তর দিতে
পেরেছি। কোনো কিছু নিয়ে আরও জানার থাকলে নিচে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ।



আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো কিছু লিখার জন্য।