আজ কিসের ছুটি - সরকারি ছুটির তালিকা ২০২৬
আজ কিসের ছুটি, সরকারি কোনো ছুটি আছে কিনা জানতে চান? আজকে সরকারি কোনো ছুটি আছে কিনা এবং ২০২৬ সালে পুরো বছরে সরকারি কি কি ছুটি আছে তা কিভাবে জানবেন। সঠিক তথ্য জানতে এই পোস্টটি বিস্তারিত পড়তে থাকুন।
চলুন জেনে নেই,আজ কিসের ছুটি - সরকারি ছুটির তালিকা ২০২৬ সর্ম্পকে যাতে কোন মাসে কি কি সরকারি ছুটি আছে।
পেজ সূচিপত্রঃ আজ কিসের ছুটি - সরকারি ছুটির তালিকা ২০২৬
- ২০২৬ সালে সারা বছরের ছুটির তালিকা
- জানুয়ারি মাসের ছুটির তালিকা ২০২৬
- ফেব্রুয়ারি মাসের ছুটির তালিকা ২০২৬
- মার্চ মাসের ছুটির তালিকা ২০২৬
- এপ্রিল মাসের ছুটির তালিকা ২০২৬
- মে মাসের ছুটির তালিকা ২০২৬
- জুন মাসের ছুটির তালিকা ২০২৬
- জুলাই মাসের ছুটির তালিকা ২০২৬
- আগস্ট মাসের ছুটির তালিকা ২০২৬
- সেপ্টেম্বর মাসের ছুটির তালিকা ২০২৬
- অক্টোবর মাসের ছুটির তালিকা ২০২৬
- নভেম্বর মাসের ছুটির তালিকা ২০২৬
- ডিসেম্বর মাসের ছুটির তালিকা ২০২৬
- ঐচ্ছিক ছুটি ( মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান) ২০২৬
- লেখকের শেষকথা - আজ কিসের ছুটি
২০২৬ সালে সারা বছরের ছুটির তালিকা
প্রতি বছর শেষ হতে না হতেই পরবর্তী বছরের ছুটির তালিকা বা ক্যালেন্ডার প্রকাশের
জন্য সবার উৎসুক চোখ থাকে। সরকারি অনুমোদনক্রমে মন্ত্রিসভার বৈঠকে ছুটির এই
তালিকা চূড়ান্ত করা হয়, যাতে সারা বছরের পরিকল্পনা আগে থেকেই গুছিয়ে নেওয়া যায়।
এর ব্যতিক্রম ২০২৬ সালেও হয়নি।
২০২৬ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী মোট সাধারণ ছুটি ও নির্বাহী
আদেশের ছুটি মিলিয়ে সুন্দরভাবে বছরটি সাজানো হয়েছে। নিচে মাসভিত্তিক ২০২৬ সালের
সারা বছরের ছুটির বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।
জানুয়ারি মাসের ছুটির তালিকা ২০২৬
সরকারি ছুটির তালিকা অনুযায়ী সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার ছাড়া
জানুয়ারি মাসে সাধারণ ছুটি বা নির্বাহী আদেশের বিশেষ কোনো সরকারি ছুটি নেই। তবে
বছরের প্রথম দিন বা ধর্মীয় ঐচ্ছিক ছুটির ক্ষেত্রে নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য
নিয়ম প্রযোজ্য হবে।
ফেব্রুয়ারি মাসের ছুটির তালিকা ২০২৬
সরকারি ছুটির তালিকা অনুযায়ী সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার ছাড়াও
ফেব্রুয়ারি মাসেই রয়েছে আমাদের গর্বের ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’।
৪ ফেব্রুয়ারি বুধবার ( ২১ মাঘ ১৪৩২ বাংলা, ১৫ শাবান ১৪৪৭ হিজরি) শবে বরাত ছুটি
১ দিন।
২১ ফেব্রুয়ারি শনিবার ( ৮ ফালগুন ১৪৩২ বাংলা, ৩ রমজান ১৪৪৭ হিজরি) : শহীদ
দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (সাধারণ ছুটি)। বাকি মাসের দিনগুলোতে সাধারণ
সাপ্তাহিক ছুটির নিয়ম কার্যকর থাকবে।
মার্চ মাসের ছুটির তালিকা ২০২৬
সরকারি ছুটির তালিকা অনুযায়ী সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার ছাড়াও
মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এ মাসে আমাদের মহান স্বাধীনতা দিবস এবং
পবিত্র শবে কদর ও ঈদ-উল-ফিতরের ছুটি পড়ার সম্ভাবনা রয়েছে।
- ১৭ মার্চ মঙ্গলবার ( ৩ চৈত্র ১৪৩২ বাংলা) শবে কদর ১দিন ছুটি।
- ১৯,২০,২১,২২,২৪ পবিত্র ঈদ-উল-ফিতর: চাঁদ দেখার ওপর নির্ভর করে মার্চ মাসের শেষ সপ্তাহে পবিত্র ঈদ-উল-ফিতরের নির্বাহী আদেশের ছুটিগুলো কার্যকর হয়।
- ২৬ মার্চ (বৃহস্পতিবার): স্বাধীনতা ও জাতীয় দিবস (সাধারণ ছুটি)।
এপ্রিল মাসের ছুটির তালিকা ২০২৬
সরকারি ছুটির তালিকা অনুযায়ী সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার ছাড়াও
নতুন বছরকে বরণ করে নেওয়ার উৎসব এপ্রিল মাসেই উদযাপিত হয়।
- ১৩ এপ্রিল সোমবার (৩০ চৈত্র ১৪৩২) চৈত্র সংক্রান্তি ছুটি ১ দিন।
- ১৪ এপ্রিল মঙ্গলবার ( ১লা বৈশাখ ১৪৩৩) বাংলা নববর্ষ / পহেলা বৈশাখ (নির্বাহী আদেশে ছুটি)।
মে মাসের ছুটির তালিকা ২০২৬
সরকারি ছুটির তালিকা অনুযায়ী সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার ছাড়াও
মে মাসে শ্রমিকদের সম্মানার্থে ও ধর্মীয় গুরুত্ব বিবেচনায় ছুটি নির্ধারিত
থাকে।
- ১ মে শুক্রবার (১৮ বৈশাখ ১৪৩৩) মে দিবস ও বৌদ্ধপূর্ণমা সাধারণ ছুটি ১ দিন।
- ২৬,২৭,২৮,২৯,৩০,৩১ মে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার পবিত্র ঈদ-উল-আজহার ছুটি ৬দিন।
জুন মাসের ছুটির তালিকা ২০২৬
সরকারি ছুটির তালিকা অনুযায়ী সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার ছাড়াও
বছরের বাকি সময়গুলোতেও রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয়
ছুটি।
- ২৬ জুন ( ১২ আষাঢ় ১৪৩৩ বাংলা, ১০ মহরম ১৪৪৮ হিজরি) আশুরা ১ দিন ছুটি : চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত তারিখে ছুটি পালিত হয়।
জুলাই মাসের ছুটির তালিকা ২০২৬
সরকারি ছুটির তালিকা অনুযায়ী সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার ছাড়া
জুলাই মাসে সাধারণ কোনো ছুটি নেই।
আগস্ট মাসের ছুটির তালিকা ২০২৬
সরকারি ছুটির তালিকা অনুযায়ী সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার ছাড়াও
জাতীয় ও ধর্মীয় ছুটি রয়েছে।
- ৫ ই আগস্ট বুধবার ( ২১ শ্রাবণ ১৪৩৩ বাংলা, ২১ সফর ১৪৪৮ হিজরি) জুলাই গণ অভ্যুত্থান দিবস ১দিন ছুটি।
- ২৬ আগস্ট বুধবার ( ১১ ভাদ্র ১৪৩৩ বাংলা, ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি) পবিত্র ঈদ-ই-মিল্লাদুন্নবী (সাঃ) ছুটি ১দিন।
সেপ্টেম্বর মাসের ছুটির তালিকা ২০২৬
সরকারি ছুটির তালিকা অনুযায়ী সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার ছাড়াও
ধর্মীয় অনুষ্ঠান রয়েছে।
- ৪ সেপ্টেম্বর শুক্রবার ( ২০ ভাদ্র ১৪৩৩ বাংলা, ২১ রবিউল আউয়াল) জন্মাষ্টমীর ছুটি ১ দিন।
অক্টোবর মাসের ছুটির তালিকা ২০২৬
সরকারি ছুটির তালিকা অনুযায়ী সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার ছাড়াও
বছরের বাকি সময়গুলোতেও রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় ছুটি।
- ১৭,১৮,১৯ অক্টোবর ( আশ্বিন - কার্তিক ১৪৩৩ বাংলা, রবিউল সানি - জমাদিউল আউঃ ১৪৪৮ হিজরি) দুর্গাপূজার ছুটি ৩ দিন।
নভেম্বর মাসের ছুটির তালিকা ২০২৬
সরকারি ছুটির তালিকা অনুযায়ী সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার ছাড়া
নভেম্বর মাসে কোনে সাধারণ কোনো ছুটি নেই।
ডিসেম্বর মাসের ছুটির তালিকা ২০২৬
সরকারি ছুটির তালিকা অনুযায়ী সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার ছাড়াও
জাতীয় এবং ধর্মীয় ছুটি রয়েছে।
- ১৬ ডিসেম্বর ( ১ পৌষ ১৪৩৩ বাংলা, ৬ রজব ১৪৪৮ হিজরি ) বিজয় দিবস ছুটি ১ দিন।
- ২৫ ডিসেম্বর ( ১০ পৌষ ১৪৩৩ বাংলা, ১৫ রজব ১৪৪৮ হিজরি) যিশু খ্রিষ্টের জন্মদিন / বড় দিন ছুটি ১ দিন।
ঐচ্ছিক ছুটি ( মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান) ২০২৬
সরকারি আর্দেশক্রমে ঐচ্ছিক ছুটি ( মুসলিম)
| ছুটির নাম | তারিখ | ছুটি |
|---|---|---|
| শব-ই-মেরাজ | ১৭ জানুয়ারি | ১ দিন |
| ঈদ-উল-ফিতর ( পরের ৩য় দিন) | ২৪ মার্চ | ১ দিন |
| ঈদ-উল-আজহা ( পরের ৪ র্থ দিন) | ০১ জুন | ১ দিন |
| আখেরি চাহার সোম্বা | ১২ আগস্ট | ১ দিন |
| ফাতেহা-ই-ইয়াজদাহ | ২৪ সেপ্টেম্বর | ১ দিন |
| ছুটির নাম | তারিখ | ছুটি |
|---|---|---|
| সরস্বতী পূজা | ২৩ জানুয়ারি | ১ দিন |
| শিবরাত্রি | ১৫ ফেব্রুয়ারি | ১ দিন |
| দোলযাত্রা | ০৩মার্চ | ১ দিন |
| হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব | ১৭মার্চ | ১ দিন |
| মহালয়া | ১০অক্টোবর | ১ দিন |
| দুর্গাপূজা ( সপ্তমী-অষ্টমী) | ১৮-১৯ অক্টোবর | ২ দিন |
| লক্ষ্মী পূজা | ২৫ অক্টোবর | ১ দিন |
| শ্যামা পূজা | ৮ নভেম্বর | ১ দিন |
সরকারি আর্দেশক্রমে ঐচ্ছিক ছুটি ( খ্রিষ্টান)
| ছুটির নাম | তারিখ | ছুটি |
|---|---|---|
| ইংরেজি নববর্ষ | ০১ জানুয়ারি | ১ দিন |
| ভস্ম বুধবার | ১৮ফেব্রুয়ারি | ১ দিন |
| পুণ্য বৃহস্পতিবার | ০২ এপ্রিল | ১ দিন |
| পুণ্য শুক্রবার | ৩ এপ্রিল | ১ দিন |
| পুণ্য শনিবার | ৪ এপ্রিল | ১ দিন |
| ইস্টার সানডে | ৫ এপ্রিল | ২ দিন |
| বড়দিন (পূর্ব/পরের দিন) | ২৪ ও ২৬ডিসেম্বর | ২ দিন |
সরকারি আর্দেশক্রমে ঐচ্ছিক ছুটি ( বৌদ্ধ)
| ছুটির নাম | তারিখ | ছুটি |
|---|---|---|
| মাঘী পূর্ণিমা | ০১ ফেব্রুয়ারি | ১ দিন |
| চৈত্র সংক্রান্তি | ১৩ এপ্রিল | ১ দিন |
| বুদ্ধপূর্ণিমা (পূর্ব/পর) | ৩০ এপ্রিল ও ২ মে | ২ দিন |
| আষাঢ়ী পূর্ণিমা | ২৯ জুলাই | ১ দিন |
| মধু পূর্ণিমা | ২৬ সেপ্টেম্বর | ১ দিন |
| প্রবারণা পূর্ণিমা | ২৫ অক্টোবর | ১ দিন |
সরকারি আর্দেশক্রমে ঐচ্ছিক ছুটি ( পার্বত্য এলাকায় কর্মরত নৃ-গোষ্ঠী)
| ছুটির নাম | তারিখ | ছুটি |
|---|---|---|
| বৈসাবি উৎসব | ১২ ও ১৫ এপ্রিল | ২ দিন |
লেখকের শেষকথা - আজ কিসের ছুটি
আশা করছি, আজ কিসের ছুটি - ২০২৬ সালে সরকারি ছুটির তালিকা
নিশ্চিতভাবে জানতে পেড়েছেন। তাছাড়া ঐচ্ছিক ছুটির তালিকা যা সরকারি ছুটির
মধ্যে পড়েনা তাও উপরোক্ত তালিকায় দেওয়া হয়েছে যাতে ধর্মী মানুষদের তাদের
নিজেদের ধর্মীয় অনুষ্ঠান কবে তা জানতে সুবিধা হয়। আশা রইল আপনাদের এই
পোস্টটি কাজে আসবে ধন্যবাদ।


ছুটি আর কে দেয় আমাদের