5000 টাকায় কি ব্যবসা করা যায়? ৭টি লাভজনক আইডিয়া

আপনার কাছে কি মাত্র ৫০০০ টাকা বা তার চেয়ে কিছু কম টাকা আছে? এখন কি ব্যবসা করবেন, কোথা থেকে শুরু করবেন তার সঠিক ধারণা পাচ্ছেন না। অল্প টাকায় লাভজনক ব্যবসা করে আয় করতে পারবেন যদি সঠিকভাবে কাজ শুরু করেন।

5000-টাকায়-কি-ব্যবসা-করা-যায়

চলুন জেনে নেওয়া যাক, 5000 টাকায় কি ব্যবসা করা যায়, কিভাবে করা যায়, ৫টি লাভজনক ব্যবসাসহ আরো কিছু বিস্তারিত তথ্য।

পেজ সূচিপত্রঃ 5000 টাকায় কি ব্যবসা করা যায়? ৭টি লাভজনক আইডিয়া

৫০০০ টাকায় কি ব্যবসা করা যায়?

বর্তমা ব্যবসা শুরু করার জন্য আমাদের বিশাল অঙ্কের টাকার প্রয়োজন হয়। কিছু কৌশল, সঠিক পরিকল্পনা এবং নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে মাত্র ৫০০০ টাকা দিয়েই আপনি একটি সফল ব্যবসা শুরু করা সম্ভব। বর্তমানে অনলাইন প্ল্যাটফর্ম ও অনলাইন বাজারে একদম কম খরচেও ঘরে বসে লাভজনক উপায়ে বিভিন্ন পণ্যের ব্যবসা করা সহজ হয়ে উঠেছে।

আপনি যদি কম টাকায় নিজের কোনো ব্যবসা দাঁড় করানোর ইচ্ছা রাখেন, তবে এই কম বাজেটটিই হবে আপনার প্রথম পদক্ষেপ। সঠিক পণ্য কিনে এবং বাজারের চাহিদা অনুযায়ী মানুষের কাছে তা সঠিকভাবে পৌঁছে দেওয়া গেলে ৫০০০ টাকা থেকেই ভালো লাভ পাওয়া সম্ভব। আমরা এমন ৭টি লাভজনক ব্যবসার ধারণা শেয়ার করবো, যা খুব কম খরচে আপনি আজই শুরু করতে পারবেন।

কম পুঁজিতে লাভজনক ব্যবসা শুরুর আগে যা জানা জরুরি

কম টাকায় ব্যবসা শুরু করতে গেলে শুরুতেই একটা বিষয় পরিষ্কার থাকা দরকার এখানে বেশি পুঁজি না থাকলেও আপনার বুদ্ধি আর সময়টাই আসল মূলধন। কম টাকায় নেমে অনেক বড় লাভ করার আশা করা শুরুতেই ভুল, বরং ছোট ছোট পদক্ষেপে এগোতে হবে। নিজের হাতের কাজের দক্ষতা, কোনো জিনিস কেনাবেচার আইডিয়া বা কোনটা বাজারে বেশি চলে এই তথ্যগুলো আগে থেকে জেনে নেওয়া খুব দরকার।
এখন ধরেন এমন জিনিস কিনে ব্যবসা শুরু করেছেন যেইগুলোর চাহিদা কম বিক্রিও কম তাহলে লাভ হবে কিভাবে। তাই ব্যবসা শুরু করার আগে বাজারের চাহিদা অনুযায়ী সেটা ঠিক করে ফেলুন। লোকসান কমানোর জন্য শুরুতে একদম হিসাব করে টাকা খরচ করা ভালো, বাড়তি কোনো জায়গায় টাকা নষ্ট করা যাবে না। ধৈর্য ধরে একটু চেষ্টা আর ভালো ব্যবহার ধরে রাখতে পারলে, এই কম টাকার ব্যবসাটিই একসময় অনেক বড় হয়ে উঠবে।

গহনা ও কসমেটিকসের ব্যবসা

বর্তমানে পূথিবীতে মেয়েদের সংখ্যা অনেক সেই হিসেবে তাদের চাহিদা অনুযায়ী গহনা বা জুয়েলারি এবং কসমেটিকসের চাহিদা থাকে বেশি। আজকাল খুব কম টাকায় লাভজনক একটি ব্যবসা শুরু করার জন্য এই ব্যবসার জুড়ি নেই। কানের দুল, চুড়ি, আংটি, গলার হার কিংবা বিভিন্ন ধরনের সাজগোজের জিনিস কেনার প্রতি মেয়েদের ঝোঁক সবসময়ই থাকে।

এই জিনিসগুলোর একটা বড় সুবিধা হলো, এগুলো পচে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। তাই পাইকারি বাজার থেকে ৩ থেকে ৪ হাজার টাকার কসমেটিকস কিনে এনে আপনি খুব সহজেই নিজের ব্যবসাটা চালু করে দিতে পারেন। এই ব্যবসা শুরু করার জন্য আপনাকে কোনো দোকান ভাড়া নিতে হবে না। একটা ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আইডি কিংবা আপনার পরিচিত মানুষদের হোয়াটসঅ্যাপ গ্রুপই হতে পারে বিক্রির প্রধান মাধ্যম।

পাইকারি বাজার যেমন ঢাকার চকবাজার বা স্থানীয় কোনো বড় বাজার থেকে কম দামে নতুন নতুন ডিজাইনের জিনিস সংগ্রহ করতে হবে। তারপর সুন্দর আলোতে সেগুলোর ছবি বা ভিডিও তুলে অনলাইনে পোস্ট করতে হবে। জিনিসের মান ভালো হলে আর দামটা সাধ্যের মধ্যে রাখলে মানুষ বেশ আগ্রহ নিয়েই কেনাকাটা করে।

এই লাইনে লাভের সুযোগ অনেক বেশি থাকে। কারণ পাইকারিতে একেকটি কানের দুল বা সাজগোজের ছোটখাটো আইটেম যে দামে পাওয়া যায়, একটু সুন্দর করে প্রেজেন্টেশন দিলে তার দ্বিগুণ বা তারচেয়েও বেশি দামে বিক্রি করা সম্ভব হয়। এছাড়া কম দামি আইটেম হওয়ায় কাস্টমাররা একবারে ২-৩টি জিনিস পছন্দ করে অর্ডার দিয়ে ফেলে। আপনি যদি সঠিক জিনিসটা ডেলিভারি দিতে পারেন, তবে খুব কম দিনেই আপনার একটি স্থায়ী কাস্টমার বেজ তৈরি হয়ে যাবে।

ঘরে তৈরি হোমমেড কেক ও নাস্তার ব্যবসা

অনেকের রান্না করতে ভালো লাগে, তাদের জন্য এটি একটি ভালো ব্যবসা। বাইরের দোকানের অতিরিক্ত মিষ্টি ও কেমিক্যালযুক্ত খাবারের চেয়ে মানুষ এখন ঘরের তৈরি স্বাস্থ্যকর খাবার বেশি পছন্দ করছে। হোমমেড কেক ও নাস্তা ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো ঘরে বসেই সব সামলানো যায়। নিজের ঘরের সাধারণ জিনিস ব্যবহার করেই এই কাজ খুব সহজে শুরু করা যায়। প্রতিদিনের রান্নার পাশাপাশি একটু সময় বের করে নিলেই এই ব্যবসা সামলানো যায়।

শুরুর দিকে ৫০০০ টাকার বাজেট দিয়ে বেকিং এর প্রয়োজনীয় জিনিস কিনতে হবে পরবর্তীতে শুধু ময়দা, চিনি, ডিম, বেকিং পাউডার এই জিনিসগুলো কেনা লাগে। এর পাশাপাশি খাবার প্যাক করার জন্য কিছু সাধারণ বক্স আর ডেকোরেশনের ফিতা কিনে ফেলা সম্ভব। শুরুর জন্য এতটুকু সরঞ্জামই একদম যথেষ্ট। প্রথমেই বিশাল অর্ডারের আশা না করে নিজের এলাকার পরিচিত মানুষ, প্রতিবেশী আর আত্মীয়দের কাছে প্রচার করতে পারেন।
পরিচিতদের জন্মদিনের কেক বা বিকেলের নাস্তার পার্সেল বানিয়ে দিয়ে কাজ শুরু করা যায়। তাদের রিভিউ ভালো হলে নতুন নতুন কাস্টমার এমনিতেই পাওয়া শুরু হবে। ফেসবুকে পেজ খুলে আপনার বানানো সুন্দর কেক বা নাস্তার ছবি ও ভিডিও পোস্ট করা শুরু করুন। খাবারের মান, সঠিক স্বাদ এবং একদম ফ্রেশ ডেলিভারি দিতে পারলে অল্প দিনেই নিয়মিত অর্ডার আসা শুরু করবে। এই ব্যবসায় মেধা ও চেষ্টার জোরে ৫০০০ টাকাই কয়েক গুণ করে তোলা সম্ভব।

5000-টাকায়-কি-ব্যবসা-করা-যায়

অনলাইন পেজ খুলে রিসেলিং বা ড্রপশিপিং ব্যবসা

একটি ফেসবুক পেজ খোলা সবচেয়ে সহজ ও কম টাকায় ব্যবসা করার জন্য একটি কার্যকর উপায়। প্রথমে নিজের ফেসবুক পেজ বানিয়ে এবং এলাকায় বা পাইকারি বাজারে যেগুলোর চাহিদা বেশি যেমনঃ টি-শার্ট, হিজাব বা সাজগোজের জিনিস সেগুলোর অল্প কিছু মাল ৩ থেকে ৪ হাজার টাকায় কিনে আনবেন। সেগুলোর ছবি তুলে পেজে পোস্ট করে সহজেই বিক্রি করা শুরু করা যায়।

তবে আপনার কাছে যদি একদমই পুঁজি না থাকে, তাও কোনো সমস্যা নেই কারণ আপনি ড্রপশিপিং বা রিসেলিংয়ের মাধ্যমে এক টাকা খরচ না করেও পেজ থেকে ভালো আয় করতে পারবেন। ড্রপশিপিং হলো এমন একটি পদ্ধতি, যেখানে পণ্য আপনার কাছে রাখা লাগবে না, কিন্তু অন্যের পণ্য নিজের পেজে আপলোড করে অর্ডার এনে মাঝখান থেকে লাভ রাখা যায়। ঠিক সেইভাবে ধাপে ধাপে পুরো কাজটির নিয়ম বুঝিয়ে দেওয়া হলোঃ

অ্যাপ নামানো ও রেজিস্ট্রেশন করাঃ গুগল প্লে-স্টোরে গিয়ে Shopbase BD অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। অ্যাপে ঢুকে মোবাইল নম্বর দিলে একটি ওটিপি (OTP) কোড আসবে, সেটা বসাতে হবে। এরপর নিজের নাম, ফেসবুক পেজের নাম, ঠিকানা, পাসওয়ার্ড এবং একটি সেলার কোড দিয়ে সাবমিট করলেই ফ্রি অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে।

পণ্য পছন্দ করা ও পেজে পোস্ট দেওয়াঃ অ্যাকাউন্টে ঢোকার পর সেখানে হাজার হাজার প্রোডাক্ট দেখতে পাবেন। যেমনঃ ২৭০ টাকার একটি জার্সি আপনি নিজের ফেসবুক পেজে ৫৫০ টাকায় বিক্রি করার জন্য ছবি ও বিবরণ পোস্ট করতে পারেন। কাস্টমার আপনার পেজে অর্ডার দিলে তার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর অ্যাপে গিয়ে বসিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন।

ডেলিভারি ও টাকা পাওয়াঃ আপনার কাজ শুধু পেজে অর্ডার নেওয়া, বাকি প্যাকেজিং করা এবং কাস্টমারের ঠিকানায় পণ্য পৌঁছে দেওয়ার কাজ অ্যাপের কোম্পানিই করবে। কাস্টমার যখন টাকা দেবে, তখন আপনার কেনা দাম বাদ দিয়ে বাকি লাভ বা কমিশনের টাকা সরাসরি অ্যাপের ওয়ালেটে জমা হয়ে যাবে। সেই টাকা অ্যাপের "টাকা উত্তোলন" অপশন থেকে বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে সাথে সাথে তুলে নিতে পারবেন।

মৌসুমী ফল ও তাজা সবজির ব্যবসা

আমাদের দেশে সারা বছরই বিভিন্ন ধরনের মৌসুমী ফল আর তাজা সবজির বেশ চাহিদা থাকে। শীতের টাটকা সবজি বা গরমকালের আম, লিচু, ড্রাগন ফলের মতো জিনিসগুলোর জন্য কাস্টমার সবসময় রেডি থাকে। এলাকার বড় পাইকারি আড়ৎ বা সরাসরি কৃষকদের থেকে কম দামে ভালো মানের মাল কিনে এনে এই কাজ খুব সহজেই চালু করা যায়।

কম টাকায় এই কাজ শুরু করতে চাইলে বিশাল কোনো দোকানের দরকার পড়ে না। যেমনঃ আমের দিনে মাত্র ৩ থেকে ৪ হাজার টাকা দিয়ে স্থানীয় পাইকারি বাজার থেকে ২/৩ ক্যারেট ভালো মানের আম কিনে এনে ব্যবসা শুরু করতে পারেন। কেমিক্যাল ছাড়া ফ্রেশ ফল বা সবজি দিতে পারলে মানুষ একটু বেশি দাম দিয়ে হলেও আপনার থেকেই কেনাকাটা করবে।

মাল কেনার পর চাইলে আপনি বাজারে বা অনলাইনে নিজের ফেসবুক পেজ, গ্রুপ বা পরিচিত মানুষের কাছে ফ্রেশ ফলের কথা জানিয়ে পোস্ট দিয়ে বিক্রি করতে পারেন। কাস্টমার অর্ডার দিলে সরাসরি তাদের বাড়িতে বা ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারেন। ভালো মানের জিনিস আর একদম টাটকা ডেলিভারি দিতে পারলে কম দিনেই নিয়মিত ক্রেতা পেয়ে যাবেন, আর লাভও থাকবে বেশ ভালো।

ঘরে তৈরি হস্তশিল্প ও হ্যান্ডিক্রাফটস ব্যবসা

হাতে তৈরি যে কোনো সুন্দর জিনিসের চাহিদা সব সময়ই এগিয়ে থাকে। বিশেষ করে ঘর সাজানোর মাটির জিনিস, কাস্টমাইজড শোপিস, হাতে আঁকা ওয়ালমেট, বা পাটের তৈরি শৌখিন জিনিসপত্র মেয়েরা কিনতে খুব পছন্দ করে। নিজের ঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসে অনেকেই আর এই কারণেই এসব হস্তশিল্পের চাহিদা বাজারে অনেক বেশি থাকে।

এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো এটি অনলাইন এবং অফলাইন দুই জায়গাতেই ভালো বিক্রি হয়। অনলাইন প্ল্যাটফর্ম যেমনঃ ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে সুন্দর করে প্রেজেন্টেশন দিলে যেমন দূর-দূরান্তের কাস্টমার পাওয়া যায়, তেমনি অফলাইনে স্থানীয় মেলা, গিফট শপ বা পরিচিত মানুষের কাছে সরাসরি বিক্রি করার সুযোগ থাকে। যে মাধ্যমেই কাজ করেন না কেন, এইসব জিনিসের কাস্টমারের কিন্তু কোনো অভাব হয় না।
কম টাকায় এই ব্যবসা শুরু করার জন্য খুব বেশি সরঞ্জামের প্রয়োজন পড়ে না। মাটি, রং, কাঁচ, সুতা, পাট বা ক্যানভাসের মতো কাঁচামাল কিনে এনে ঘরে বসেই নিজের সুনিপুণ দক্ষতা দিয়ে আকর্ষণীয় জিনিস বানিয়ে ফেলা যায়। মাত্র ৩ থেকে ৪ হাজার টাকার কাঁচামাল দিয়ে যে সুন্দর সুন্দর হ্যান্ডিক্রাফটস তৈরি করা সম্ভব, বাজারে সেগুলোর বিক্রিয়মূল্য থাকে কয়েক গুণ বেশি।

শুরুর দিকে অল্প কিছু কাঁচামাল দিয়ে নিজের কাজ শুরু করতে পারেন। ঘরের লোকজন, আত্মীয়-স্বজন বা বান্ধবীদের কাছে সরাসরি এগুলো দেখানোর পাশাপাশি ফেসবুক বা হোয়াটসঅ্যাপে পোস্ট করা যায়। হাতের কাজে যদি নাও পারেন তাহলে পাইকারী ভাবে ইউনিক দেখে কিনে বিক্রি করতে পারেন। এতেই আসতে আসতে ব্যবসা ভাড়তে পারে আর বড় ব্যবসা দিতে পারবেন।

আচার ও হোমমেড মশলা তৈরির ব্যবসা

আজকাল বাজারে কিনা খাবার ও মশলায় ভেজালের ভয় অনেক বেশি থাকে। প্যাকেটজাত মশলায় ধুলোবালি বা কেমিক্যাল মেশানোর জন্য অনেকেই এখন খাঁটি জিনিসের খোঁজ করেন। ঠিক এই কারণেই ঘরে তৈরি একদম খাঁটি মশলা আর সুস্বাদু আচারের প্রতি মানুষের ভরসা ও চাহিদা দিন দিন বেড়ে গেছে।

মানুষ এখন নিজের ও পরিবারের স্বাস্থ্যের কথা ভেবে একটু বেশি দাম দিয়ে হলেও একদম ভেজালমুক্ত ঘরোয়া জিনিস কিনতে পছন্দ করে। আচারের ক্ষেত্রে ঘরে তৈরি আম, বরই, রসুনের আচার বা কাঁচামরিচের আচার কাস্টমারদের আকর্ষণ করে। আর রান্নার জন্য হলুদ, মরিচ, জিরা বা ধনে গুঁড়ো নিজের চোখে ভাঙানো বা ঘরে শুকিয়ে পরিষ্কার করে পিষে দেওয়া হলে মানুষ তা সহজেই কিনে নেয়।

মাত্র ৫০০০ টাকার বাজেট দিয়ে আপনি এই ব্যবসাটি খুব সুন্দরভাবে শুরু করতে পারেন। কাঁচা ফল, তেল, প্রয়োজনীয় মশলা এবং আচার ও মশলা প্যাক করার জন্য কিছু ভালো কাঁচের বোতল বা এয়ারটাইট জার কেনাই হবে মূল খরচ। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে ও খাবারের ব্যবসার শুরু থেকেই সুনাম ছড়াতে বাধ্য।

শুরুর দিকে এত অর্ডার না পাওয়া গেলেও যদি ধের্য ধরে কাজ করা যায় তাহলে একবার মান ভালো পেলে এর অর্ডার অল্প দিনেই বেড়ে যাবে। এছাড়া ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে মশলা তৈরির প্রসেসিং বা আচারের অর্ডার সবচেয়ে বেশে পাওয়া যায়। ভেজালমুক্ত খাঁটি জিনিস দিতে পারলে কাস্টমাররাই বারবার ঘুরে আসবে এবং নিয়মিত কেনাকাটা করবে।
5000-টাকায়-কি-ব্যবসা-করা-যায়

ছোট নার্সারি বানিয়ে চারা গাছের ব্যবসা

বড় পাইকারি নার্সারি বা সরকারি হর্টিকালচার সেন্টার থেকে একদম ছোট চারা কিন্তু খুবই কম দামে পাওয়া যায়। যেমনঃ নয়নতারা, গাদা বা গোলাপের মতো একটা সাধারণ চারার পাইকারি কেনা দাম পড়ে হয়তো মাত্র ১৫ থেকে ২০ টাকা। ঘরের বারান্দা, ছাদ বা ছোট্ট উঠানে প্লাস্টিকের কালারফুল টবে একটু গোবর সার আর মাটি দিয়ে চারাটি এক-দুই সপ্তাহ যত্ন করলেই তা সতেজ ও আকর্ষণীয় হয়ে ওঠে।

এবার টব ও পরিচর্যা খরচ মিলে যদি চারাটির মোট খরচ ৩০ থেকে ৩৫ টাকা দাঁড়ায়, তবে সেটি আপনি বাজারে বা এলাকার মানুষের কাছে সহজে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি করতে পারবেন। অর্থাৎ, প্রতিটা টবসমেত গাছ বিক্রি করলেই হাতেনাতে ৫০ থেকে ৬০ টাকা লাভ থেকে যায়। আপনি যত বেশি চারা এনে সুন্দরভাবে সাজিয়ে বিক্রি করতে পারবেন, লাভের পরিমাণ ঠিক ততটাই বাড়তে থাকবে।

যদি মাস হিসেবে দেখেন দিনে যদি গড়ে মাত্র ৫টি চারা গাছও বিক্রি করতে পারেন, তবে দিনশেষে লাভ থাকবে প্রায় ২৫০ থেকে ৩০০ টাকা। আর পুরো মাসে যদি আপনি ১৫০টি চারা বিক্রি করে ফেলতে পারেন, তবে মাস শেষে কোনো বড় ইনভেস্টমেন্ট ছাড়াই আপনার পকেটে ৭,৫০০ থেকে ৯,০০০ টাকা লাভ হিসেবে চলে আসবে। ভালো সতেজ গাছ আর ‍দিনে বিক্রি পরিমানটা বাড়লে লাভ আরো বাড়বে।

ব্যবসায় সফল হওয়ার কিছু গুরুত্বপূর্ন টিপস

যে ব্যবসাই শুরু করেন না কেন, শুধু পণ্য থাকলেই যথেষ্ট না ব্যবসা টিকিয়ে রেখে লাভজনক করতে কিছু মূল কৌশল জানা জরুরি। এমন কিছু কার্যকর পরামর্শ দেওয়া হলো যা আপনাকে দ্রুত সফল হতে সাহায্য করবে:

১. সঠিক কাস্টমার বেছে নেওয়া ও পণ্যের মান বজায় রাখাঃ আপনার পণ্য কারা কিনবে (যেমনঃ যুবকরা, গৃহিণী নাকি এলাকার প্রতিবেশী) তা আগে থেকেই ঠিক করেন। শুরুতেই বেশি লাভের চিন্তা না করে পণ্যের মানের দিকে সবচেয়ে বেশি নজর দিন। কাস্টমার একবার ভালো মানের জিনিস আর ভালো সার্ভিস পেলে তিনি নিজে থেকেই আপনার নাম আরও দশজনের কাছে ছড়িয়ে দেবেন।

২. আয়ের হিসাব রাখা ও ধৈর্য ধরাঃ ব্যবসার শুরুতেই বেশি লাভের আশা না করে প্রতিদিনের কেনা-বেচার সঠিক হিসাব রাখুন। কেনা দাম, সব খরচ (যেমনঃ প্যাকেজিং বা যাতায়াত) বাদ দিয়ে লাভের টাকা আলাদা করে জমা রাখুন। ব্যবসা জমতে কিছুটা সময় লাগে, তাই প্রথম কয়েক মাস ধৈর্য ধরে কাস্টমারের আস্থা অর্জন করা সবচেয়ে বড় কাজ।

৩. কথা ও কাজের মিল রাখাঃ কাস্টমারকে যে পণ্যের প্রতিশ্রুতি দেবেন, ঠিক সেটাই তাদের হাতে পৌঁছে দিন। সঠিক সময়ে ডেলিভারি দেওয়া, কাস্টমারের প্রশ্নের সুন্দর উত্তর দেওয়া এবং কোনো সমস্যা হলে তা হাসিমুখে সমাধান করার মানসিকতা থাকতে হবে। সততা ও ভালো ব্যবহারই একজন সাধারণ ব্যবসায়ীকে সফল উদ্যোক্তায় পরিণত করে।

৫০০০ টাকায় কি ব্যবসা করা যায় সর্ম্পকে কিছু প্রশ্ন (FAQ)

প্রশ্নঃ ৫০০০ টাকায় কি ব্যবসা করা সম্ভব?
উত্তরঃ অবশ্যই সম্ভব। ৫০০০ টাকা দিয়ে অনলাইন ড্রপশিপিং, ছোট চারার নার্সারি, সুতি টি-শার্টের রিসেলিং কিংবা ঘরে তৈরি আচার ও মশলার ব্যবসা সহজেই শুরু করা যায়।

প্রশ্নঃ গ্রামে সবচেয়ে লাভজনক ব্যবসা কোনটি?
উত্তরঃ গ্রামে হাঁস-মুরগি বা পশু পালন, ছোট নার্সারি বানিয়ে চারা বিক্রি, তাজা মৌসুমী ফল ও সবজি আড়ৎ থেকে কিনে বিক্রি করা এবং মুদি দোকানের ব্যবসা সবচেয়ে বেশি লাভজনক।

প্রশ্নঃ কোনো পুঁজি না থাকলে কীভাবে ব্যবসা শুরু করবো?
উত্তরঃ কোনো টাকা না থাকলে মোবাইল দিয়ে ড্রপশিপিং বা রিসেলিং শুরু করতে পারেন (যেমনঃ শপ বেইজ বিডি অ্যাপ)। এখানে পণ্য আপনার কেনা লাগবে না, শুধু অর্ডার এনে দিলেই লাভ পাবেন।

প্রশ্নঃ ফেসবুক পেজ বানিয়ে কীভাবে দ্রুত কাস্টমার পাবো?
উত্তরঃ পণ্যের একদম আসল ও সুন্দর ছবি পোস্ট করুন, দাম পরিষ্কার লিখুন এবং পরিচিত বন্ধু-বান্ধব ও বিভিন্ন গ্রুপে শেয়ার করে প্রথম কাস্টমারদের আকর্ষণ করুন।

প্রশ্নঃ নতুন ব্যবসায় লোকসান এড়ানোর উপায় কি?
উত্তরঃ শুরুতে একসাথে অনেক টাকার পণ্য না কিনে অল্প অল্প মাল কিনে বাজার যাচাই করুন এবং ব্যবসার প্রতিটা এক টাকার হিসাব খাতায় লিখে রাখুন।

প্রশ্নঃ পার্ট-টাইম বা ঘরে বসে মেয়েরা কোন ব্যবসা করতে পারে?
উত্তরঃ ঘরে বসে হাতের তৈরি হ্যান্ডিক্রাফটস, ঘর সাজানোর জিনিস, সেলাই বা পোশাকের ব্যবসা, আচার বা হোমমেড ফুডের ব্যবসা মেয়েরা খুব সহজে করতে পারেন।

প্রশ্নঃ পাইকারি দামে পণ্য বা মাল কোথা থেকে কিনবো?
উত্তরঃ ঢাকার ইসলামপুর (কাপড়), চকবাজার (প্লাস্টিক ও শোপিস), কাওরান বাজার (ফল-সবজি) বা আপনার নিকটস্থ বড় পাইকারি বাজার ও সরকারি হর্টিকালচার সেন্টার থেকে কিনতে পারেন।

প্রশ্নঃ অল্প বাজেটের ব্যবসার জন্য ডেলিভারি কীভাবে দেবো?
উত্তরঃ এলাকার ভেতরে হলে নিজে গিয়ে বা স্থানীয় রিকশা/কুরিয়ার দিয়ে পাঠাতে পারেন। আর শহরের বাইরে পাঠাতে রেডেক্স, স্টিডফাস্ট বা পেপারফ্লাইয়ের মতো কুরিয়ার সার্ভিস ব্যবহার করতে পারেন।

প্রশ্নঃ ব্যবসায় প্রথম প্রথম বিক্রি না হলে কি করবো?
উত্তরঃ হতাশ না হয়ে পণ্যের প্রচার বাড়ান, পণ্যের দাম বাজারের চেয়ে একটু কম রাখার চেষ্টা করুন এবং কাস্টমারদের সাথে ভালো ব্যবহার দিয়ে সম্পর্ক তৈরি করুন।

প্রশ্নঃ ব্যবসা শুরু করতে কি ট্রেড লাইসেন্স বা কোনো কাগজ লাগবে?
উত্তরঃ একদম ছোট বাজেটে বা ঘরে বসে অনলাইনে কাজ শুরু করার জন্য শুরুতেই ট্রেড লাইসেন্স লাগে না। ব্যবসা একটু বড় হলে তখন ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে সহজে ট্রেড লাইসেন্স বানিয়ে নেওয়া যায়।

৫০০০ টাকায় কি ব্যবসা করা যায় সর্ম্পকে শেষকথা

আশা করি এতক্ষণ ধরে 5000 টাকায় কি ব্যবসা করা যায় এবং বিভিন্ন ধরনের সহজ ও কম পুঁজির ব্যবসার বিস্তারিত আলোচনা পড়ে আপনার সঠিক ধারণা হয়েছে। ব্যবসা শুরু করার জন্য অনেক টাকা-পয়সার চেয়ে সঠিক চিন্তা, সঠিক পরিকল্পনা এবং ইচ্ছাশক্তিই বেশি প্রয়োজন হয়। আপনি নিজের আগ্রহ ও সুবিধা অনুযায়ী যেকোনো আইডিয়া নিয়ে আজই প্রথম শুরু করতে পারেন।

মনে রাখবেন, কোনো কাজই ছোট নয় এবং শুরুতে বিক্রি কম হলেও হতাশ হওয়া যাবে না। সঠিক পণ্যের মান, সততা এবং নিয়মিত চেষ্টার মাধ্যমে ধীরে ধীরে যেকোনো ছোট উদ্যোগকেই বড় সফল ব্যবসায় রূপান্তর করা সম্ভব। আপনার নতুন ব্যবসার যাত্রার জন্য অনেক অনেক শুভকামনা ও সাফল্য কামনা করছি ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

টিপস পয়েন্ট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url