ডায়াবেটিস রোগীদের জন্য লাল চালের ভাতের উপকারিতা ও নিয়ম
Tips Point IT✅
১৬ আগ, ২০২৬
আপনি কি ডায়াবেটিস রোগীদের জন্য লাল চালের ভাতের উপকারিতা ও নিয়ম সর্ম্পকে জানতে
চাচ্ছেন? লাল চালের ভাত ডায়াবেটিস নিয়ন্ত্রণে যে কতট ভূমিকা রাখে সেই সকল অজানা
তথ্য পাবেন এই পুরো আর্টিকেলে বিস্তারিতভাবে।
চলুন জেনে নেওয়া যাক, ডায়াবেটিস নিয়ন্ত্রণে লাল চালের ভাত কতটা কার্যকর? লাল
চালের ফাইবারের ভূমিকা, ব্লাড সুগার কমানোর উপায় এবং ডায়াবেটিস রোগীদের জন্য লাল
চালের ভাতের সেরা উপকারিতা।
পেজ সূচিপত্রঃ ডায়াবেটিস রোগীদের জন্য লাল চালের ভাতের উপকারিতা ও নিয়ম
আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় সাদা চালের ভাত রাখি, তবে লাল চালের ভাত রাখি না
কেন না লাল চালের ভাতের উপকারিতা ও স্বাস্থ্য ঝুঁকিতে এর ভূমিকা সর্ম্পকে জানি
না তাই রাখা হয় না। চলুন জেনে নেওয়া যাক লাল চাল কী এবং এই চাল অন্য চালের থেকে
আলাদা কেন।
লাল চাল দেখতে অনেকটা সাধারণ চালের মতোই, শুধু রংটা একটু লালচে বাদামি হয়।
অনেকে ভাবেন এটা বুঝি আলাদা কোনো শস্য, কিন্তু আসলে তা না। ধান থেকেই এই চাল
আসে, শুধু প্রসেসিং-এর ধরনটা আলাদা। সাদা চাল বানানোর সময় ধানের ওপরের তুষ আর
ভেতরের বাদামি আবরণটা পুরোপুরি ছাড়িয়ে ফেলা হয়। এতে চালটা সাদা, নরম আর
তাড়াতাড়ি রান্না হয়ে যায় ঠিকই, কিন্তু চালের ওপরের যে পুষ্টিকর স্তরটা,
সেটাও চলে যায়।
লাল চালের বেলায় ঘটনা উল্টো। এই চাল থেকে শুধু বাইরের শক্ত তুষটা ফেলা হয়,
কিন্তু ভেতরের বাদামি লালচে আবরণটা রেখে দেওয়া হয়। এই আবরণেই লুকিয়ে থাকে
বেশিরভাগ ফাইবার, ভিটামিন আর মিনারেল। এই জন্যই লাল চালের রংটা লালচে হয়, আর
এটাকেই বলা হয় কম প্রসেসড বা কম পালিশ করা চাল।
সাদা চাল খেলে শরীরে খুব তাড়াতাড়ি শক্তি বা এনার্জি ঢুকে যায়, কারণ এতে
প্রায় পুরোটাই স্টার্চ। ফাইবার প্রায় নেই বললেই চলে। ফলে খাওয়ার পরপরই রক্তে
সুগারের মাত্রা হুট করে বেড়ে যায়। লাল চালে যেহেতু ব্র্যান লেয়ার থেকে যায়,
তাই এতে ফাইবারের পরিমাণ অনেক বেশি। ফাইবার থাকলে হজম হতে সময় লাগে, তাই
শক্তিটাও ধীরে ধীরে শরীরে ঢোকে। এর ফলে রক্তে সুগার হুট করে বাড়ে না, বরং একটু
একটু করে বাড়ে।
খেতে বসলে পার্থক্যটাও টের পাওয়া যায়। সাদা চালের ভাত নরম, ঝরঝরে, মুখে দিলেই
গলে যায়। লাল চালের ভাত একটু শক্ত থাকে, চিবিয়ে খেতে হয়, স্বাদটাও একটু
বাদামের মতো। সহজ ভাবে যদি বলি, সাদা চাল হলো পালিশ করা চাল, যেখান থেকে
পুষ্টিগুণের বড় অংশটাই বাদ দেওয়া হয়েছে। আর লাল চাল হলো তার তুলনায় অনেক
বেশি পুষ্টিগুণ চাল, যেখানে চালের প্রাকৃতিক পুষ্টিগুণ অনেকটাই ঠিক থাকে।
ডায়াবেটিস রোগীর স্বাস্থ্যকর সকালের নাস্তায় লাল চাল কেন রাখবেন
একজন ডায়াবেটিস রোগীর সকালের নাস্তাটাই আসলে সারাদিনের সুগার লেভেলের ভিত্তি
ঠিক করে দেয়। অনেকে সকালে রুটি, পাউরুটি বা চিড়া খান, যেগুলো তাড়াতাড়ি হজম
হয়ে সুগার হুট করে বাড়িয়ে দেয়। এখানেই লাল চাল একটা ভালো বিকল্প হতে পারে
কারণ এতে এমন কিছু উপাদান আছে যেগুলো সকালেই শরীরকে দিনের শুরুতে স্থিতিশীল
রাখতে সাহায্য করে।
সকালের নাস্তায় লাল চালে থাকা মূল উপাদান ও তাদের উপকারিতা প্রতি ১ কাপ অথবা
১৯৫ গ্রাম রান্না করা লাল চালের ভাতে থাকেঃ
উপাদান
পরিমাণ
ডায়াবেটিস রোগীর জন্য কী উপকার করে
ফাইবার
৩.৫ থেকে ৪ গ্রাম
হজম ধীর করে, খাওয়ার পর সুগার হঠাৎ না বেড়ে ধীরে ধীরে বাড়ে
ম্যাগনেসিয়াম
৮০ থেকে ৯০ মি.গ্রা
ইনসুলিন যেন ঠিকমতো কাজ করে, সেটাতে সাহায্য করে
আয়রন
২ থেকে ২.৫ মি.গ্রা
শরীরে অক্সিজেন সরবরাহ ঠিক রাখে, সকালে ক্লান্তি ভাব কমায়
প্রোটিন
৪ থেকে ৫ গ্রাম
পেট বেশিক্ষণ ভরা রাখে, ঘন ঘন খিদে লাগা কমায়
জটিল কার্বোহাইড্রেট
৪৫ থেকে ৫০ গ্রাম
সাদা চাল অথবা ময়দার সাধারণ কার্বের চেয়ে ধীরে হজম হয়, এনার্জি সমান
গতিতে দেয়
অ্যান্থোসায়ানিন (অ্যান্টিঅক্সিডেন্ট)
পর্যাপ্ত পরিমাণে
সকালের খাবারের পর শরীরে তৈরি হওয়া অক্সিডেটিভ স্ট্রেস কমায়
জিঙ্ক
০.৮ থেকে ১ মি.গ্রা
ইনসুলিন তৈরি ও সংরক্ষণে শরীরকে সহায়তা করে
এবার চলুন জেনে নেওয়া যাক, সকালেই কেন এই উপাদানগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
সকালে ঘুম থেকে ওঠার পর অনেকের শরীরেই এমনিতে সুগার একটু বেশি থাকে একে বলে ডন
ফেনোমেনন। এই সময় যদি এমন খাবার খাওয়া হয় যা দ্রুত হজম হয়, তাহলে সুগার আরও
বেড়ে যায়। কিন্তু লাল চালের ফাইবার আর জটিল কার্বোহাইড্রেট হজমে সময় নেয়
বলে সকালেই সুগারের এই বাড়তি ঝুঁকিটা অনেকটা কমে যায়।
এছাড়া সকালের নাস্তায় প্রোটিন আর ফাইবার একসাথে থাকলে পেট বেশিক্ষণ ভরা থাকে
ফলে দুপুরের আগে বারবার হালকা নাস্তা খাওয়ার দরকার হয় না, যেটা ডায়াবেটিস
নিয়ন্ত্রণে থাকার একটা বড় চ্যালেঞ্জ।
সবশেষে, ম্যাগনেসিয়াম আর জিঙ্ক এই দুটো উপাদান সরাসরি ইনসুলিনের কাজের সাথে
জড়িত। সকালেই যেহেতু শরীর প্রথম খাবারটা প্রসেস করে, তখন এই উপাদানগুলো থাকলে
ইনসুলিন সংবেদনশীলতা ভালো থাকে, যা সারাদিনের সুগার নিয়ন্ত্রণে ভালো প্রভাব
ফেলে।
আপনি চাইলে সকালে লাল চাল খাওয়ার এই আইডিয়া নিয়ে এই নিয়মে খেতে পারেনঃ
লাল চালের হালকা জাউ, সাথে অল্প সবজি,
লাল চালের খিচুড়ি, ডাল দিয়ে,
আগের রাতের লাল চালের ভাত সকালে ডিম ভাজি ও সবজি দিয়ে।
সাদা চাল ও লাল চালের পুষ্টিগুণের পার্থক্য
আমরা সাধারণত দোকানে গেলে দুই ধরনের চাল পাশাপাশি দেখতে পাই একটা সাদা ঝকঝকে,
আরেকটা লালচে বাদামি রঙের। দেখতে আলাদা লাগলেও অনেকেই জানেন না ভেতরে ভেতরে
পুষ্টিগুণের দিক থেকে এই দুইটার মধ্যে কতটা তফাত। চলুন জেনে নেই সাদা ও লাল
চালের পুষ্টিগুণের তুলনা, প্রতি ১০০ গ্রাম রান্না করা চালেঃ
উপাদান
লাল চাল
সাদা চাল
ক্যালরি
১১০ থেকে ১৩০ kcal
১৩০ থেকে ১৪০ kcal
কার্বোহাইড্রেট
২৫ থেকে ২৮ গ্রাম
২৮ থেকে ৩০ গ্রাম
ফাইবার
২ থেকে ৩ গ্রাম
০.৩ থেকে ০.৫ গ্রাম
প্রোটিন
২ থেকে ৩ গ্রাম
২ থেকে ২.৫ গ্রাম
ম্যাগনেসিয়াম
৪০ থেকে ৫০ মি.গ্রা
১০ থেকে ১২ মি.গ্রা
আয়রন
১ থেকে ১.৫ মি.গ্রা
০.২ মি.গ্রা
গ্লাইসেমিক ইনডেক্স
৫০ থেকে ৫৫ (মাঝারি)
৭০ থেকে ৮৯ (উচ্চ)
অ্যান্টিঅক্সিডেন্ট
ভালো পরিমাণে আছে
প্রায় নেই
এই টেবিল থেকে বুঝা যায় সাদা ও লাল চালের মধ্যে ফাইবার আর গ্লাইসেমিক ইনডেক্স
এই দুই জায়গায় সবচেয়ে বড় তফাত। লাল চালে ফাইবার প্রায় ৫-৬ গুণ বেশি, তাই
হজম ধীরে হয় আর সুগার আস্তে আস্তে বাড়ে। সাদা চালের গ্লাইসেমিক ইনডেক্স অনেক
বেশি হওয়ায় খাওয়ার পরপরই সুগার লাফিয়ে বাড়ার সম্ভাবনা থাকে।
পুষ্টিগুণে দিক থেকে লাল চাল এগিয়ে থাকলেও, দামের দিক থেকে লাল চাল একটু বেশিই
দাম পড়ে। এটা অনেকের সিদ্ধান্ত নেওয়ার সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে
দাঁড়ায়। লাল চাল আনুমানিক দাম প্রতি কেজি ৮০–১৬০ টাকা আর সাদা চাল যেমন
মিনিকেট আনুমানিক দাম প্রতি কেজি ৭০–৮০ টাকা পড়ে। সাদা চাল সব বাজারে পাওয়া
যায় তবে লাল চাল সব দোকানে সহজে পাওয়া যায় না।
লাল চালের উৎপাদন পরিমাণ সাদা চালের তুলনায় অনেক কম, কারণ এটা মূলত নির্দিষ্ট
এলাকায় যেমন আমন মৌসুমে কম পরিমাণে চাষ হয়। এছাড়া প্রসেসিং কমও করা হয়, তাই
এটাকে একটা স্পেশালিটি পণ্য হিসেবে বাজারজাত করা হয়, যার কারণে দাম কিছুটা
বেশি রাখা হয়।
তবে দামের পার্থক্যটা এভাবে চিন্তা করলে সহজ হবে প্রতিদিন সামান্য বেশি খরচ করে
দীর্ঘমেয়াদে সুগার ও হার্টের ওষুধ, ডাক্তার দেখানো বা জটিলতার খরচ কমানো যায়
কিনা। অনেকে তাই পুরোপুরি লাল চালে না গিয়ে সাদা ও লাল চাল মিশিয়ে খাওয়া
শুরু করেন, যাতে খরচ আর স্বাস্থ্য - দুটোর মধ্যে একটা ভারসাম্য থাকে।
লাল চালের গ্লাইসেমিক ইনডেক্স কত এবং কেন এটা গুরুত্বপূর্ণ
ডায়াবেটিস রোগীদের জন্য যেকোনো খাবার বাছাইয়ের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ
একটা শব্দ হলো গ্লাইসেমিক ইনডেক্স, কিন্তু আসলে এটা কী আর কেন এত গুরুত্বপূর্ণ,
সেটা ভালোভাবে বোঝেন না। চলুন জেনে নেই গ্লাইসেমিক ইনডেক্স আসলে কী?
গ্লাইসেমিক ইনডেক্স আসলে হলো একটা মাপকাঠি যা বলে দেয় কোনো খাবার খাওয়ার পর
রক্তে সুগার কত দ্রুত বাড়ে। এই মাপটা ০ থেকে ১০০ এর মধ্যে দেওয়া হয় বিশুদ্ধ
গ্লুকোজকে ধরা হয় ১০০, আর সেই তুলনায় বাকি খাবারের GI বের করা হয়।
GI অনুযায়ী খাবারকে তিন ভাগে ভাগ করা হয়ঃ
৫৫ বা তার নিচে, গ্লাইসেমিক ইনডেক্স কম, সুগার ধীরে ধীরে বাড়ে,
৭০ বা তার বেশি হলে, গ্লাইসেমিক ইনডেক্স উচ্চ, সুগার হুট করে দ্রুত বাড়ে।
লাল চালের গ্লাইসেমিক ইনডেক্স সাধারণত ৫০ থেকে ৫৫ এর মধ্যে থাকে, অর্থাৎ এটা কম
থেকে মাঝারিতে পড়ে। তুলনায়, সাধারণ সাদা চাল যেমন মিনিকেট বা পোলাও চাল এর GI
প্রায় ৭০ থেকে ৮৯ যা উচ্চতে পড়ে। এই পার্থক্যটা শুনতে ছোট মনে হলেও, শরীরের
ওপর প্রভাবের বেশ তফাত তৈরি করে।
ধরুন দুইজন মানুষ একই পরিমাণ ভাত খেলেন একজন সাদা চালের, আরেকজন লাল চালের।
সাদা চাল খাওয়া মানুষটার রক্তে সুগার খাওয়ার ৩০-৪৫ মিনিটের মধ্যেই হুট করে
অনেকটা বেড়ে যাবে, তারপর আবার দ্রুত নেমেও যাবে। এই ওঠানামাকে বলে সুগার
স্পাইক যেটা প্যানক্রিয়াসের ওপর হঠাৎ চাপ ফেলে এবং দীর্ঘদিন ধরে হতে থাকলে
ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দিতে পারে।
অন্যদিকে লাল চাল খাওয়া মানুষটার সুগার অনেক বেশি স্থিতিশীল থাকবে ধীরে ধীরে
বাড়বে, ধীরে ধীরে রক্তে সুগার স্বাভাবিক হবে। এতে শরীরের ওপর চাপ কম পড়ে, আর
দীর্ঘমেয়াদে সুগার নিয়ন্ত্রণে রাখাও সহজ হয়।
কম গ্লাইসেমিক ইনডেক্স এর খাবার ডায়াবেটিস রোগীর জন্য যা যা সুবিধা দেয়ঃ
খাওয়ার পরপরই সুগার লাফিয়ে ওঠে না, সারাদিন এনার্জি লেভেল সমান থাকে, হঠাৎ
ক্লান্তি লাগে না, বারবার খিদে লাগার প্রবণতা কমে, দীর্ঘমেয়াদে ৩ মাসের গড়
সুগার নিয়ন্ত্রণে থাকতে সাহায্য করে।
শুধু গ্লাইসেমিক ইনডেক্স দেখলেই হবে না, খাবারের পরিমাণও গুরুত্বপূর্ণ। লাল
চালের গ্লাইসেমিক ইনডেক্স কম হলেও যদি একবারে অনেক বেশি পরিমাণে খাওয়া হয়,
তাহলে মোট কার্বোহাইড্রেটের পরিমাণ বেড়ে গিয়ে সুগারের ওপর প্রভাব ফেলতে পারে।
তাই গ্লাইসেমিক ইনডেক্স কে সহায়ক হিসেবে ধরে, সাথে পরিমাণ ও সামগ্রিক
খাদ্যতালিকার দিকেও নজর দিতে হবে।
সুগার নিয়ন্ত্রণে লাল চালের ভূমিকা
আমরা আগের অংশে জেনেছি লাল চালের গ্লাইসেমিক ইনডেক্স কম, যার ফলে সুগার হঠাৎ
বাড়ে না। কিন্তু সুগার নিয়ন্ত্রণে লাল চালের ভূমিকা শুধু গ্লাইসেমিক ইনডেক্স
এর মধ্যেই সীমাবদ্ধ না এর পেছনে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ কাজ করে। চলুন
পুরো বিষয়টা জেনে নেই।
১. লাল চালে থাকা কিছু স্টার্চ সহজে হজম হয় না, একে বলে রেজিস্ট্যান্ট
স্টার্চ। এই স্টার্চ ছোট অন্ত্রে হজম না হয়ে বড় অন্ত্র পর্যন্ত পৌঁছায়,
যেখানে এটা উপকারী ব্যাকটেরিয়ার খাবার হিসেবে কাজ করে। ফলে এই অংশটুকু থেকে
সরাসরি গ্লুকোজ তৈরি হয় না, যা রক্তে সুগারের মোট পরিমাণ কমাতে সাহায্য করে।
২. লাল চালের ফাইবার অন্ত্রে একটা জেলের মতো স্তর তৈরি করে, যা খাবার থেকে
গ্লুকোজ রক্তে মেশার গতি কমিয়ে দেয়। এতে শুধু সুগার স্পাইক কমে না, বরং
একবারে কতটা গ্লুকোজ রক্তে মিশছে সেই মোট পরিমাণও কিছুটা নিয়ন্ত্রণে থাকে।
৩. লাল চালে থাকা ম্যাগনেসিয়াম শরীরের কোষগুলোকে ইনসুলিনের প্রতি বেশি
সংবেদনশীল করে তোলে। যাদের শরীরে ইনসুলিন ঠিকমতো কাজ করে না ইনসুলিন
রেজিস্ট্যান্স, বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে, এই
ম্যাগনেসিয়াম দীর্ঘমেয়াদে সুগার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখে।
৪. সুগার শুধু একবেলার মাপ না, ডাক্তাররা সাধারণত ৩ মাসের গড় সুগার দেখে
পরিস্থিতি বোঝেন। লাল চালের মতো কম GI, বেশি ফাইবারযুক্ত খাবার নিয়মিত খেলে
দিনে দিনে সুগারের ওঠানামা কম হয়, যার সামগ্রিক প্রভাব পড়ে HbA1c-এর মানেও
অর্থাৎ শুধু তাৎক্ষণিক না, দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণেও এটা সাহায্য করে।
৫. ডায়াবেটিস নিয়ন্ত্রণে ওজন একটা বড় বিষয়। লাল চালের ফাইবার আর প্রোটিন পেট
বেশিক্ষণ ভরা রাখে, ফলে ঘন ঘন খিদে লাগা বা বাড়তি খাওয়ার প্রবণতা কমে। ওজন
নিয়ন্ত্রণে থাকলে ইনসুলিন রেজিস্ট্যান্সও কমে, যা সুগার নিয়ন্ত্রণের চক্রটাকে
আরও সহজ করে তোলে।
৬. শুধু লাল চাল খেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না, কীভাবে খাওয়া হচ্ছে
সেটাও গুরুত্বপূর্ণ। লাল চালের সাথে যদি প্রচুর সবজি, ডাল বা প্রোটিন (মাছ,
মুরগি) যোগ করা হয়, তাহলে পুরো খাবারের সামগ্রিক গ্লাইসেমিক লোড আরও কমে যায়,
ফলে সুগার নিয়ন্ত্রণ আরও ভালো হয়।
লাল চাল সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে ঠিকই, কিন্তু এটা ওষুধের বিকল্প না। এটা
একটা সহায়ক খাদ্যাভ্যাস, যা সঠিক পরিমাণে, নিয়মিত ব্যায়াম আর ডাক্তারের
পরামর্শের সাথে খেলে সবচেয়ে বেশি উপকার দেয়।
লাল চালের ভাত রান্নার সঠিক নিয়ম
আমরা সাদা চালের ভাত খুব সহজেই রান্না করে ফেলি, তবে লাল চাল সাদা চালের মতো
সহজে রান্না হয় না। ভুল নিয়মে রান্না করলে হয় শক্ত থেকে যায়, নয়তো অনেক
সময় লাগে। সঠিক পদ্ধতি জানলে রান্নাটা অনেক সহজ হয়ে যায় আর স্বাদও ভালো হয়।
চলুন সঠিক রান্নার পদ্ধতি জেনে নেইঃ
লাল চালের বাইরের আবরণ বা ব্র্যান লেয়ার থাকার কারণে এটা পানি শোষণ করতে সময়
নেয়। তাই রান্নার আগে ভিজিয়ে রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
চাল প্রথমে ২-৩ বার ভালোভাবে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পানি পরিষ্কার হয়,
এরপর অন্তত ৩-৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন, সময় থাকলে সারারাত ভিজিয়ে
রাখলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়,
ভেজানোর পর পানি ফেলে দিন, চাল হাতে হালকা নরম অনুভূতি হবে।
১ কাপ চালে ২ থেকে ২.৫ কাপ পরিমাণ পানি লাগে আর ২ কাপ চালে ৪ থেকে ৫ কাপ পরিমাণ
পানি লাগে। ভিজিয়ে রাখলে পানি একটু কম লাগে, না ভিজিয়ে রান্না করলে পানি বেশি
লাগবে এবং সময়ও বেশি লাগবে।
ভেজানো চাল হাঁড়িতে দিয়ে সঠিক অনুপাতে পানি দিতে হবে, প্রথমে বেশি আঁচে একবার
ফুটিয়ে নিন, এরপর আঁচ মাঝারি বা কম করে ঢাকনা দিয়ে দিন, ২৫ থেকে ৩৫ মিনিট
রান্না করুন, মাঝে একবার নেড়ে দেখে নিন পানি শুকিয়ে গেছে কিনা, চাল নরম হয়ে
গেলে এবং পানি শুকিয়ে গেলে চুলা বন্ধ করে ৫-১০ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিন,
এতে ভাত আরও ভালোভাবে সেদ্ধ হয়।
তাছাড়া আপনি চাইলে প্রেসার কুকারে রান্না করতে পারেন এই পদ্ধতি দ্রুত রান্নার
জন্য আপনাকে ভেজানো চাল ও পানি প্রেসার কুকারে দিতে হবে, এরপর যখন মাঝারি আঁচে
৩-৪টা সিটি দিবে, সিটি হয়ে গেলে চুলা বন্ধ করে প্রেসার নিজে থেকে কমতে দিতে
হবে।
রান্নার সময় কিছু বিষয় খেয়াল রাখবেন, লাল চালের ভাত সাদা চালের মতো ঝরঝরে
হয় না, একটু আঠালো ও ঘন থাকে এটা স্বাভাবিক, চাল খারাপ হয়েছে ভাববেন না। খেতে
একটু চিবানোর মতো নাটি টেক্সচার লাগবে, স্বাদে হালকা বাদামের ঘ্রাণ পাওয়া
যায়। প্রথমবার রান্না করলে বেশি পানি দেওয়াই ভালো, কম হলে পরে গরম পানি যোগ
করে আবার কিছুক্ষণ রান্না করা যায়।
যাদের লাল চালের স্বাদ ও টেক্সচারে অভ্যস্ত হতে সময় লাগবে, তারা প্রথমদিকে
সাদা চাল ও লাল চাল অর্ধেক-অর্ধেক মিশিয়ে রান্না করতে পারেন। ধীরে ধীরে লাল
চালের পরিমাণ বাড়িয়ে পুরোপুরি লাল চালে চলে যাওয়া যায়। চাইলে অন্য অনেক পদে
লাল চাল ব্যবহার করতে পারেন যেমনঃ
লাল চালের খিচুড়ি ডাল দিয়ে,
লাল চালের হালকা জাউ সকালের নাস্তার জন্য,
লাল চালের পোলাও সবজি বা মুরগি দিয়ে,
লাল চাল দিয়ে দুধ-পায়েস কম চিনি বা চিনি ছাড়া।
দিনে কতটুকু লাল চালের ভাত খাওয়া নিরাপদ
লাল চাল উপকারী শুনে অনেকেই ভাবেন যত বেশি খাওয়া যাবে তত ভালো। কিন্তু আসল
বিষয় হলো, যেকোনো কার্বোহাইড্রেট জাতীয় খাবারের মতো লাল চালের ক্ষেত্রেও
পরিমাণ ঠিক রাখাটাই আসল বিষয়। বেশি খেলে GI কম হলেও মোট কার্বোহাইড্রেটের
পরিমাণ বেড়ে গিয়ে সুগারের ওপর প্রভাব ফেলতে পারে।
সাধারণ নির্দেশনা কতটুকু খাওয়া যায়ঃ এক বেলায় প্রায় ৩/৪ থেকে ১ কাপ
(১৫০–১৯৫ গ্রাম) পরিমাণ রান্না করা ভাত এবং সারাদিনে ২ বেলা মিলিয়ে সর্বোচ্চ
১.৫–২ কাপ পরিমাণ রান্না করা ভাত খাওয়া যায়।এটা একটা সাধারণ নিয়ম মাত্র সঠিক
পরিমাণ নির্ভর করে বয়স, ওজন, শারীরিক পরিশ্রম, ওষুধ এবং সুগারের বর্তমান
অবস্থার ওপর।
একবারে বেশি না খেয়ে দিনে ১-২ বেলায় ভাগ করে খাওয়া ভালো, একেবারে বড়
একটা বেলায় সবটা খাওয়ার চেয়ে,
প্লেটের অর্ধেক অংশ সবজি, এক-চতুর্থাংশ প্রোটিন মাছ, ডাল, মুরগি আর বাকি
এক-চতুর্থাংশে ভাত রাখলে সুগারের ওপর প্রভাব অনেক কম হয়,
খালি পেটে শুধু ভাত না খেয়ে সবসময় সবজি বা প্রোটিনের সাথে খাওয়া উচিত,
এতে হজম আরও ধীর হয়,
খাওয়ার পর ১৫-২০ মিনিট হালকা হাঁটাহাঁটি করলে সুগার নিয়ন্ত্রণে বাড়তি
সাহায্য হয়।
লাল চাল নতুন করে খাদ্যতালিকায় যোগ করলে প্রথম কয়েকদিন খাওয়ার ২ ঘণ্টা পর
সুগার মেপে দেখা ভালো। যদি সুগার স্বাভাবিক সীমার মধ্যে থাকে, তাহলে সেই
পরিমাণটাই আপনার জন্য উপযুক্ত। সুগার বেশি বেড়ে গেলে পরিমাণ একটু কমিয়ে দেখা
উচিত।
১. কিডনি রোগীদের ক্ষেত্রেঃ লাল চালে পটাশিয়াম ও ফসফরাসের মতো মিনারেল
স্বাভাবিকের চেয়ে বেশি থাকে, যা কিডনির সমস্যা থাকলে ক্ষতিকর হতে পারে
চিকিৎসকের পরামর্শ ছাড়া না খাওয়াই ভালো।
২. যাদের হজমে সমস্যা আছেঃ হঠাৎ বেশি পরিমাণে ফাইবারযুক্ত খাবার খেলে গ্যাস বা
পেট ফাঁপার সমস্যা হতে পারে, তাই ধীরে ধীরে পরিমাণ বাড়ানো উচিত।
৩. ইনসুলিন নেওয়া রোগীদের ক্ষেত্রেঃ ভাতের পরিমাণ পরিবর্তন করলে ইনসুলিনের
ডোজেও সমন্বয় লাগতে পারে, তাই ডায়েট বদলানোর আগে চিকিৎসকের সাথে আলোচনা
জরুরি।
বাজারে সেরা লাল চাল চেনার উপায় ও সংরক্ষণ পদ্ধতি
আমরা বাজারে গেলে এখন অনেক দোকানেই দেখি লাল চাল বিক্রি হচ্ছে, কিন্তু সব চাল
সমান মানের না। কিছু জায়গায় সাধারণ চালে রং মিশিয়ে বা কম মানের লাল চাল বেশি
দামে বিক্রি করা হয়। তাই কেনার সময় কয়েকটা বিষয় ভালোভাবে যাচাই করে নেওয়া
ভালো।
১. আসল লাল চালের রং প্রাকৃতিক লালচে বাদামি হয়, কিছুটা অসম বা ম্যাটের মতো
হয়। যদি চালের রং একদম গাঢ় লাল, একরকম চকচকে বা কৃত্রিম মনে হয়, তাহলে
সন্দেহ করা উচিত এতে রং মেশানো থাকতে পারে।
২. ভালো মানের লাল চালের দানা মোটামুটি একই আকারের হয়। দানাগুলোর মধ্যে অনেক
বেশি ভাঙা দানা বা গুঁড়ো থাকলে বুঝতে হবে চালের মান নিম্ন বা এটা পুরনো মজুদ
থেকে এসেছে।
৩. তাজা লাল চালে হালকা প্রাকৃতিক ধানের সুবাস থাকে। যদি চালে বাসি, তেলতেলে বা
ছত্রাকের মতো গন্ধ পাওয়া যায়, তাহলে সেই চাল না কেনাই ভালো এটা দীর্ঘদিন
সংরক্ষণ করা বা মানহীন হতে পারে।
৪. চাল হাতে নিয়ে একটু ঘষে দেখুন। রং হাতে লেগে গেলে বা হাত রঙিন হয়ে গেলে
বুঝবেন এতে কৃত্রিম রং মেশানো হয়েছে। আসল লাল চালের রং হাতে লাগে না।
৫. স্থানীয় পরিচিত কৃষক, বিশ্বস্ত মুদি দোকান বা পরিচিত অনলাইন ব্র্যান্ড থেকে
কেনা সবচেয়ে নিরাপদ। অপরিচিত জায়গা থেকে কম দামে বিশাল ছাড়ে কেনার আগে
দুইবার ভাবা উচিত অস্বাভাবিক কম দাম প্রায়ই ভেজাল চালের ইঙ্গিত দেয়।
৬. প্যাকেটজাত চাল কেনার সময় দেখবেন উৎপাদনের তারিখ ও মেয়াদ উল্লেখ আছে কিনা,
প্যাকেট এয়ারটাইট ও ভালোভাবে সিল করা কিনা, ১০০% অর্গানিক বা রাসায়নিকমুক্ত
এর মতো দাবি থাকলে সেটার সার্টিফিকেশন আছে কিনা যাচাই করবেন।
৭. সন্দেহ থাকলে অল্প পরিমাণে কিনে প্রথমে রান্না করে দেখবেন। আসল লাল চাল
রান্নার পর হালকা আঠালো ভাব থাকবে সাদা চালের মতো ঝরঝরে হবে না। স্বাদে হালকা
বাদামের মতো ঘ্রাণ থাকবে, রং রান্নার পানিতে খুব বেশি লালচে হয়ে যাবে না
অতিরিক্ত রং বের হলে বুঝবেন কৃত্রিম রং মেশানো ছিল।
প্রথমবার কোনো নতুন ব্র্যান্ড বা দোকান থেকে লাল চাল কিনলে, বড় পরিমাণে না
কিনে ছোট প্যাকেটে ট্রায়াল হিসেবে কিনুন। মান পছন্দ হলে তারপর নিয়মিত সেখান
থেকে কেনা শুরু করতে পারেন।
লাল চাল ঠান্ডা ও শুকনো জায়গায়, বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন, কারণ এতে
থাকা প্রাকৃতিক তেলের কারণে এটা সাদা চালের চেয়ে দ্রুত নষ্ট হতে পারে। প্রতি
২-৩ মাস পরপর রোদে দিলে পোকামাকড়ের আশঙ্কা কমে যায়। বেশি পরিমাণে কিনলে
ফ্রিজে রাখাই সবচেয়ে ভালো, এতে চাল অনেকদিন তাজা থাকে।
ডায়াবেটিস রোগীদের লাল চালের ভাতের উপকারিতা সর্ম্পকিত প্রশ্ন FAQ
প্রশ্নঃ লাল চালের ভাত খেলে কী হয়?
উত্তরঃ লাল চালের ভাত খেলে শরীরে ধীরে ধীরে শক্তি আসে, পেট বেশিক্ষণ ভরা থাকে
এবং হজম ভালো হয়। এতে থাকা ফাইবার, ম্যাগনেসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট
রক্তে সুগার নিয়ন্ত্রণে ও হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে।
প্রশ্নঃ লাল চাল খেলে কি ডায়াবেটিস বাড়ে?
উত্তরঃ না, বরং উল্টোটা হয়। লাল চালের গ্লাইসেমিক ইনডেক্স কম ও ফাইবার বেশি
থাকায় এটা সুগার হুট করে বাড়তে দেয় না, তাই সঠিক পরিমাণে খেলে ডায়াবেটিস
নিয়ন্ত্রণে সহায়ক।
প্রশ্নঃ লাল চাল কারা খেতে পারবেন?
উত্তরঃ প্রায় সবাই খেতে পারেন, বিশেষ করে ডায়াবেটিস রোগী, হৃদরোগী, উচ্চ
রক্তচাপের রোগী ও ওজন কমাতে চাওয়া মানুষদের জন্য এটা উপকারী। তবে কিডনি
রোগীদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
প্রশ্নঃ লাল চাল ও সাদা চালের মধ্যে পার্থক্য কী?
উত্তরঃ লাল চালে ফাইবার, ম্যাগনেসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট অনেক বেশি থাকে
এবং গ্লাইসেমিক ইনডেক্স কম। সাদা চাল বেশি প্রক্রিয়াজাত হওয়ায় পুষ্টিগুণ
কম এবং এটা সুগার দ্রুত বাড়ায়।
প্রশ্নঃ লাল আমন চালের স্বাস্থ্য উপকারিতা কী?
উত্তরঃ লাল আমন চাল ফাইবার, আয়রন ও ম্যাগনেসিয়ামে সমৃদ্ধ, যা সুগার নিয়ন্ত্রণ, হজমশক্তি বাড়ানো ও হৃদযন্ত্র সুরক্ষায় সাহায্য করে। এটি বাংলাদেশের স্থানীয়ভাবে উৎপাদিত সবচেয়ে জনপ্রিয় লাল চালের জাত।
ডায়াবেটিস রোগীদের লাল চালের ভাতের উপকারিতা সর্ম্পকিত শেষ কথা
এতক্ষণ ডায়াবেটিস রোগীদের জন্য লাল চালের ভাতের উপকারিতা, ডায়াবেটিস রোগীর
স্বাস্থ্যকর সকালের নাস্তায় লাল চাল কেন রাখবেন, সাদা ও লাল চালের পুষ্টিগুণের
পার্থক্য, সুগার নিয়ন্ত্রণে লাল চালের ভূমিকা, লাল চালের ভাত রান্নার সঠিক নিয়ম
এবং দিনে কতটুকু লাল চালের ভাত খাওয়া নিরাপদ এই সর্ম্পকে বিস্তারিত আলোচনা করেছি
যাতে আপনাদের সকল তথ্য বুঝতে সুবিধা হয়।
আশা করছি উক্ত আলোচনার পর পুরো বিষয়টা সহজে বুঝতে পেরেছেন আর যদি আপনাদের কোনো
মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান ধন্যবাদ।
টিপস পয়েন্ট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url