দুবাই ভিসা কবে খুলবে? আজকের খবর, ২০২৬ আপডেট

আপনি কি দুবাই ভিসার জন্য আবেদন করতে চান? তবে দুবাই ভিসা কবে খুলবে তাছাড়া দুবাই ভিসা চালু আছে কিনা, কি কি কাগজপত্র লাগবে এবং ভিসা ফি সহ সঠিক তথ্য সর্ম্পকে জানেন না। আজকে দুবাই ভিসা সর্ম্পকিত সকল তথ্য পাবেন এই পোস্টে।

দুবাই-ভিসা-কবে-খুলবে

চলুন দেরি না করে জেনে নেওয়া যাক, দুবাই ভিসা কবে খুলবে? আজকের খবর, ২০২৬ আপডেট সর্ম্পকে যাতে আপনার দুবাই যাওয়ার স্বপ্নটা নিশ্চিতভাবে সফল হতে সাহায্য করে।

পেজ সূচিপত্রঃ দুবাই ভিসা কবে খুলবে? আজকের খবর, ২০২৬ আপডেট

দুবাই ভিসা কবে খুলবে ২০২৬, আজকের খবর

দুবাই বা সংযুক্ত আরব আমিরাতে যেতে চাওয়া মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন একটাই দুবাই ভিসা কবে খুলবে? গত কিছুদিন ধরে দুবাই ভিসা নিয়ে নানা রকম কথা শোনা যাচ্ছিল। কেউ বলছিলেন ভিসা পুরোপুরি বন্ধ, কেউ বলছিলেন শুধু নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ভিসা বন্ধ আছে। এই বিভ্রান্তির কারণে অনেকেই দালালের খপ্পরে পড়ে টাকা-পয়সা হারিয়েছেন, আবার অনেকে সঠিক সময়ে আবেদন না করে সুযোগ হাতছাড়া করেছেন।

দুবাই ভিসা এখন খোলা আছে। ২০২৫ সালের প্রথম দিকে কিছুদিনের জন্য নতুন ভিসা প্রসেসিং বন্ধ হয়ে পড়েছিল, বিশেষ করে ওয়ার্ক পারমিট ও ভিজিট ভিসার ক্ষেত্রে। এর পেছনে কারণ ছিল মূলত UAE-এর নিজেদের শ্রমবাজার নিয়ন্ত্রণের চেষ্টা। দেশটিতে বিপুল সংখ্যক প্রবাসী শ্রমিক ছিলেন, আর তারা নতুন করে জনসংখ্যার চাপ সামলাতে ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে কঠোর করে দিয়েছিল। ভুয়া ভিসা ও প্রতারণামূলক এজেন্সির মাধ্যমে মানুষ ঠকার ঘটনাও বেড়ে গিয়েছিল, যার ফলে যাচাই-বাছাই প্রক্রিয়া আরও শক্ত করা হয়।

তবে ২০২৫ সালের মাঝামাঝি থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে, আর বর্তমানে ২০২৬ সালে এসে ভিসা প্রক্রিয়া অনেকটাই স্বচ্ছ ও নিয়মিত হয়ে গেছে। লম্বা এই অপেক্ষার পর সুখবরটা আসে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে। আমিরাত দূতাবাস, ঢাকা আনুষ্ঠানিকভাবে জানায় যে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান আবার শুরু হয়েছে। এখন দূতাবাস প্রতিদিন গড়ে ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করছে। এর পাশাপাশি ব্যবসায়িক প্রতিনিধিদের জন্য একসাথে অনেক ভিসা প্রক্রিয়া করার কাজও আগের চেয়ে দ্রুত হচ্ছে।

শুধু ভিজিট ভিসাই নয়, ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রেও ভালো খবর এসেছে। UAE-এর মানবসম্পদ মন্ত্রণালয় দক্ষ পেশাজীবীদের জন্য তাদের অনলাইন কর্মসংস্থান ভিসা সিস্টেম আবার চালু করেছে। মার্কেটিং ম্যানেজার, হোটেল স্টাফ, নিরাপত্তাকর্মী এই ধরনের বিভিন্ন পেশায় নতুন করে ভিসা ইস্যু শুরু হয়েছে।
তবে একটা কথা মাথায় রাখা জরুরি ভিসা খোলা আছে মানে এই না যে সবাই সহজেই ভিসা পেয়ে যাবেন। প্রতিদিন একটা নির্দিষ্ট সংখ্যক আবেদন গ্রহণ ও প্রসেসিং করা হয়। যাদের কাগজপত্র সঠিক, ব্যাংক স্টেটমেন্ট, পাসপোর্টের মেয়াদ, চাকরির অফার লেটার ইত্যাদি ঠিকঠাক আছে, তারাই সহজে ভিসা পাচ্ছেন। যাদের কাগজে ঘাটতি আছে, তাদের আবেদন সময়ও লাগছে বেশি, প্রত্যাখ্যান হওয়ার ঝুকিও থাকছে।

আপনাদের আরেকটা বিষয় জানা দরকার দুবাই একটা আলাদা দেশ নয়, এটি সংযুক্ত আরব আমিরাতের একটা বিখ্যাত শহর। তাই দুবাই ভিসা বলতে মূলত UAE এর ভিসাকেই বোঝানো হয়। ভিসার ধরন অনুযায়ী নিয়মে কিছুটা পার্থক্য থাকে ট্যুরিস্ট ভিসা, ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, স্টুডেন্ট ভিসা প্রতিটার শর্ত আলাদা। নিচের প্রতিটা ক্যাটাগরির সব তথ্য আলাদাভাবে বিস্তারিত জানানো হবে, যাতে আপনি ঠিক যেটা খুঁজছেন সেই তথ্যটাই পেয়ে যান।

যারা দ্রুত দুবাই যেতে চান, তাদের জন্য পরামর্শ হলো গুজবে কান না দিয়ে সবসময় সরকারি সূত্র বা বিশ্বস্ত ভিসা এজেন্সির কাছ থেকে বর্তমান তথ্য যাচাই করে নিবেন। কারণ ভিসা নীতি যেকোনো সময় পরিবর্তন হতে পারে, আর একবার ভুল তথ্যে বিভ্রান্ত হলে সময় এবং টাক দুইটাই নষ্ট হতে পারে।

দুবাই ভিসার ধরন কয়টি

দুবাইতে যাওয়ার আগে সবচেয়ে জরুরি একটা কাজ হলো, আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক ভিসার ধরন বেছে নেওয়া। অনেকেই ভুল ভিসা নিয়ে বিপদে পড়েন, কারণ তারা জানেন না কোন ভিসা কোন কাজের জন্য। চলুন এক এক করে জেনে নেওয়া যাক দুবাই ভিসার প্রধান ধরনগুলো।

১. টুরিস্ট ভিসাঃ টুরিস্ট ভিসা হলো সবচেয়ে বেশি ব্যবহৃত ভিসা। যারা শুধু ঘুরতে, শপিং করতে বা অল্প সময়ের জন্য বেড়াতে যেতে চান, তাদের জন্য এটা উপযুক্ত। এই ভিসা সাধারণত ৩০ বা ৬০ দিনের মেয়াদে পাওয়া যায়, আর দুবাই এর কোনো হোটেল, ট্রাভেল এজেন্সি বা এয়ারলাইন্স এই ভিসায় স্পন্সর হিসেবে কাজ করে।

২. ভিজিট ভিসাঃ এই ভিসা অনেকটা টুরিস্ট ভিসার কাছাকাছি হলেও এর পার্থক্য হলো, এখানে স্পন্সর হন দুবাইতে বসবাসরত কোনো পরিবারের সদস্য বা বন্ধু। যদি আপনার কোনো আত্মীয় দুবাইয়ে থাকেন এবং আপনাকে দেখতে যেতে চান, তাহলে এই ভিসাই সবচেয়ে মানানসই। এই ভিসার মেয়াদ ১৪, ৩০ বা ৯০ দিন পর্যন্ত হতে পারে।

৩. এমপ্লয়মেন্ট বা ওয়ার্ক ভিসাঃ এই ভিসা তাদের জন্য, যারা দুবাইতে চাকরি করতে চান। এই ক্ষেত্রে দুবাই এর নিয়োগকর্তা নিজেই স্পন্সর হিসেবে আবেদন করেন। এই ভিসা পেতে হলে আগে থেকে একটা বৈধ জব অফার থাকতে হয়, আর পুরো প্রক্রিয়াটা একটু লম্বা, সাধারণত ২০ থেকে ৩০ কার্যদিবস সময় লাগে।

৪. ফ্যামিলি রেসিডেন্স ভিসাঃ তাদের জন্য প্রযোজ্য, যারা ইতিমধ্যে দুবাইয়ে বসবাস করছেন এবং তাদের স্ত্রী বা সন্তানদের সাথে নিয়ে আসতে চান। এখানে স্পন্সরের একটা নির্দিষ্ট বেতনসীমা থাকতে হয়, এলাকাভেদে যা আলাদা আলাদা হতে পারে।

৫. গোল্ডেন ভিসাঃ গোল্ডেন ভিসা হলো দীর্ঘমেয়াদী একটা রেসিডেন্সি সুবিধা, যা মূলত বিনিয়োগকারী, উদ্যোক্তা, বিশেষ প্রতিভাবান ব্যক্তি এবং উচ্চ দক্ষ পেশাজীবীদের জন্য তৈরি। এই ভিসার মেয়াদ ৫ বা ১০ বছর পর্যন্ত হয়, এবং এর সবচেয়ে বড় সুবিধা হলো, এখানে আলাদা কোনো স্পন্সরের প্রয়োজন হয় না।

৬. ট্রানজিট ভিসাঃ যেটা মূলত তাদের জন্য যারা তৃতীয় কোনো দেশে যাওয়ার পথে দুবাইতে অল্প সময় থামতে চান। এই ভিসার মেয়াদ সাধারণত ৪৮ থেকে ৯৬ ঘণ্টা পর্যন্ত থাকে, আর অনেক সময় এয়ারলাইন্স নিজেই এই সুবিধা বিনামূল্যে দিয়ে দেয়।

এই ছয়টা ধরনের মধ্যে আপনার উদ্দেশ্য অনুযায়ী সঠিকটা ভিসা বেছে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ভুল ক্যাটাগরিতে ভিসা আবেদন করলে সময় এবং টাকা দুটাই নষ্ট হতে পারে, এমনকি ভিসা রিজেক্টও হয়ে যেতে পারে।

দুবাই টুরিস্ট ভিসার নিয়ম

আপনি যদি টুরিস্ট ভিসা নিয়ে দুবাই যেতে চান তাহলে প্রথমেই কিছু নিয়মকানুন ভালোভাবে বুঝে নিবেন। কারণ ছোট একটা ভুলের কারণেও আবেদন বাতিল হতে পারে, আবার বিমানবন্দরেও ঝামেলায় পড়তে পারেন।

দুবাই টুরিস্ট ভিসা সাধারণত দুই ধরনের মেয়াদে দেওয়া হয় ৩০ দিন এবং ৬০ দিন। কিছু বিশেষ ক্ষেত্রে ৯০ দিনের ভিসাও পাওয়া যায়, তবে সেটা নির্ভর করে আবেদনকারীর প্রোফাইল ও এজেন্সির ওপর। মজার একটা বিষয় হলো, দুবাইতে অবস্থানকালেই আপনি চাইলে ভিসার মেয়াদ বাড়াতে পারবেন। এজন্য নির্দিষ্ট ফি দিয়ে এক্সটেনশনের আবেদন করতে হয়, আর সাধারণত মূল মেয়াদের সমান সময়ই বাড়ানো যায়। যেমন ৩০ দিনের ভিসা নিয়ে গেলে সেটা আরও ৩০ দিন বাড়িয়ে নিতে পারবেন।

এই ভিসার ভ্যালিডিটি নিয়েও একটা বিষয় খেয়াল রাখতে হবে। ভিসা ইস্যু হওয়ার তারিখ থেকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দুবাইতে প্রবেশ করতে হয়, সাধারণত ৬০ দিনের মধ্যে। এই সময়সীমা পার হয়ে গেলে ভিসাটা আর কাজে লাগে না, নতুন করে আবেদন করতে হয়। তাই ভিসা হাতে পাওয়ার পরপরই ফ্লাইটের তারিখ চূড়ান্ত করে ফেলা বুদ্ধিমানের কাজ।

টুরিস্ট ভিসার জন্য স্পন্সর কে হতে পারে, এই প্রশ্নটাও অনেকের মনে থাকে। এখানে আপনার কোনো আত্মীয়স্বজনের প্রয়োজন নেই দুবাই এর কোনো হোটেল, স্বীকৃত ট্রাভেল এজেন্সি বা এয়ারলাইন্স যেমন এমিরেটস, ফ্লাই দুবাই, এয়ার আরাবিয়া আপনার হয়ে স্পন্সরশিপ দিতে পারে। এই কারণেই টুরিস্ট ভিসা তুলনামূলকভাবে সবচেয়ে সহজ ক্যাটাগরি হিসেবে পরিচিত।

এখন আসা যাক কে কে এই ভিসার জন্য উপযুক্ত। যারা ছুটি কাটাতে বেড়াতে যাচ্ছেন, যারা দুবাইতে থাকা আত্মীয়স্বজনকে দেখতে যেতে চান, অথবা যারা অল্প সময়ের জন্য ভ্রমণ করতে আগ্রহী এই তিন ধরনের মানুষের জন্যই টুরিস্ট ভিসা সবচেয়ে মানানসই অপশন। যারা ব্যবসায়িক মিটিং বা কনফারেন্সে যোগ দিতে যান, তারাও অনেক সময় এই ভিসাতেই যাত্রা করেন।

টুরিস্ট ভিসা নিয়ে একটা বিষয়ে অনেকে বিভ্রান্তিতে পড়েন এই ভিসায় গিয়ে কি কাজ করা যাবে? উত্তর হলো, একদমই না। টুরিস্ট ভিসা শুধুমাত্র ভ্রমণের জন্য বৈধ, কোনো ধরনের চাকরি বা ব্যবসায়িক কাজ এই ভিসায় করা সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি চাইলে চাকরি খোঁজার জন্য যোগাযোগ করতে পারেন, ইন্টারভিউ দিতে পারেন, কিন্তু বাস্তবে কাজ শুরু করার আগে অবশ্যই আলাদা ওয়ার্ক ভিসা লাগবে। এই নিয়ম ভঙ্গলে জরিমানা, এমনকি ভবিষ্যতে দুবাউতে ভ্রমণে নিষেধাজ্ঞাও আসতে পারে।
আবেদনের সময় কিছু শর্ত পূরণ করতে হয়, যেগুলো ছাড়া ভিসা পাওয়া প্রায় অসম্ভব। প্রথমত, আপনার পাসপোর্টের মেয়াদ ভ্রমণের তারিখ থেকে অন্তত ৬ মাস থাকতে হবে। দ্বিতীয়ত, কনফার্ম হোটেল বুকিং দেখাতে হয় বন্ধু বা আত্মীয়ের বাসায় থাকলেও একটা হোটেল বুকিংয়ের প্রমাণ রাখতে হয়। তৃতীয়ত, রিটার্ন এয়ার টিকিট বাধ্যতামূলক, যাতে বোঝা যায় আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে আসবেন। চতুর্থত, ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হতে পারে, যা প্রমাণ করে আপনি নিজের খরচ বহন করতে সক্ষম।

আরেকটা প্রশ্ন হলো, টুরিস্ট ভিসা কি সবার জন্য সমানভাবে পাওয়া সহজ? বাস্তবে না। যাদের আগে কখনো কোনো দেশে ভিসা প্রত্যাখ্যাত হওয়ার রেকর্ড নেই, যাদের ভ্রমণ ইতিহাস পরিষ্কার, এবং যাদের আর্থিক অবস্থার প্রমাণ যথাযথ, তারা তুলনামূলক দ্রুত অনুমোদন পান। বিপরীতে, যাদের কাগজপত্রে কোনো অসঙ্গতি থাকে বা অতীতে কোনো দেশে অতিরিক্ত সময় অবস্থান করার রেকর্ড আছে, তাদের ক্ষেত্রে প্রসেসিং সময় বেশি লাগে, এমনকি আবেদন বাতিলও হতে পারে।

টুরিস্ট ভিসার আবেদন সাধারণত অনলাইনেই সম্পন্ন করা যায়, তবে বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ অনুমোদিত ট্রাভেল এজেন্সির সাহায্য নিয়ে থাকেন। কারণ ছোটখাটো তথ্যগত ভুলের কারণে অনেক সময় আবেদন আটকে যায়, আর অভিজ্ঞ এজেন্সি এই ঝুঁকি অনেকটাই কমিয়ে দিতে পারে। তবে এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত ও যাচাইকৃত এজেন্সির সাথেই কাজ করা উচিত।

মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও দুবাইতে থেকে গেলে কী হয়, এই প্রশ্নটাও জানা দরকার। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অতিরিক্ত সময় থাকলে প্রতিদিনের হিসেবে জরিমানা গুনতে হয়, আর দিন যত বাড়ে জরিমানার পরিমাণও তত বাড়তে থাকে। দীর্ঘদিন ওভারস্টে করলে ভবিষ্যতে দুবাইতে প্রবেশের ক্ষেত্রেও সমস্যা হয়। তাই ভ্রমণের আগেই ফেরার তারিখ নিশ্চিত করে রাখা এবং প্রয়োজনে সময়মতো এক্সটেনশন করিয়ে নেওয়াটাই সবচেয়ে নিরাপদ পথ।

যারা প্রথমবার দুবাই ভ্রমণে যাচ্ছেন, তাদের জন্য পরামর্শ হলো, ভ্রমণের অন্তত ২-৩ সপ্তাহ আগে আবেদন করা, সব কাগজপত্র দুইবার যাচাই করে নেওয়া, এবং হোটেল-টিকিট সংক্রান্ত সব ডকুমেন্ট প্রিন্ট করে সাথে রাখবেন। এই ছোট ছোট প্রস্তুতিগুলোই ভ্রমণকে ঝামেলামুক্ত রাখতে সবচেয়ে বড় ভূমিকা রাখবে আপনার জন্য।

দুবাই ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার ধাপ

আপনি যদি দুবাইতে চাকরি করে জীবনযাত্রা গড়তে চান তাহলে ওয়ার্ক পারমিট ভিসাই একমাত্র বৈধ রাস্তা। এই প্রক্রিয়াটা টুরিস্ট বা ভিজিট ভিসার তুলনায় বেশ কিছুটা লম্বা এবং অনেক ধাপ নিয়ে গঠিত। নিচে পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে সাজানো হলো, যাতে আপনি ঠিক কোন সময়ে কী ঘটছে সেটা বুঝতে পারেন।

১. প্রথমে সবকিছুর শুরু হয় একটা বৈধ চাকরির প্রস্তাব দিয়ে। দুবাই এর কোনো কোম্পানি আপনাকে নিয়োগ দিতে চাইলে তারা একটা অফার লেটার পাঠাবে। এই লেটারে বেতন, পদবি, কাজের শর্তাবলি স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। অফার লেটার পাওয়ার পর নিয়োগকর্তার সাথে একটা চুক্তি সই করতে হয়, যা পুরো প্রক্রিয়ার ভিত্তি হিসেবে কাজ করে। এই ধাপ সম্পন্ন হতে সাধারণত ৫ খেকে ৭ দিন সময় লাগে।

২. চুক্তি সই হওয়ার পর নিয়োগকর্তা নিজে থেকেই দুবাই এর মানবসম্পদ মন্ত্রণালয়ে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেন। এই ধাপে কর্মীর কোনো ভূমিকা থাকে না, পুরোটাই নিয়োগকর্তার দায়িত্ব। এই প্রক্রিয়াতেও গড়ে ৫ থেকে ৭ দিন সময় লাগে।

৩. ওয়ার্ক পারমিট অনুমোদিত হওয়ার পর ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ থেকে একটা এন্ট্রি পারমিট ইস্যু করা হয়, যাকে অনেকে ভিসা স্টিকারও বলে থাকেন। এটা মূলত একটা PDF ফাইল আকারে ইমেইলে পাঠানো হয়, যা প্রিন্ট করে দুবাইতে প্রবেশের সময় দেখাতে হয়। এই ধাপে সময় লাগে ৭ থেকে ১০ দিনের মতো।

৪. তারপর এন্ট্রি পারমিট হাতে পাবেন, এন্ট্রি পারমিট হাতে পাওয়ার পর বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইটে দুবাই বা অন্য যেকোনো আমিরাতে যেতে পারবেন। বিমানবন্দরে এন্ট্রি পারমিটের প্রিন্ট কপি ও পাসপোর্ট দেখাতে হয়। এই ধাপ সাধারণত ২ থেকে ৩ দিনের মধ্যেই সম্পন্ন হয়ে যায়, কারণ এটা শুধু ভ্রমণেরই সময়।

৫. দুবাইতে পৌঁছানোর পর প্রথম যে কাজটা করতে হবে তা হলো সরকার অনুমোদিত মেডিকেল সেন্টারে গিয়ে মেডিকেল পরীক্ষা করানো। এই পরীক্ষায় সাধারণত রক্ত পরীক্ষা ও বুকের এক্সরে করা হয়, যাতে কোনো সংক্রামক রোগ আছে কিনা যাচাই করা যায়। এই ধাপ শেষ হতে ২ থেকে ৩ দিন সময় লাগে।

৬. মেডিকেল টেস্ট শেষ হওয়ার পর ইমিরেটস আইডির জন্য আবেদন করতে হবে, যেখানে আঙুলের ছাপ ও ছবি নেওয়া হয়। এই আইডি কার্ডটা দুবাইতে বসবাসকারী প্রতিটা প্রবাসীর জন্য একটা মৌলিক পরিচয়পত্র হিসেবে কাজ করে, যা ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে বিভিন্ন সরকারি সেবা নিতে প্রয়োজন হয়। এই ধাপ সম্পন্ন হতে ৭ থেকে ১০ দিন সময় নেয়।
৭. সবশেষে পাসপোর্টে রেসিডেন্স ভিসার স্ট্যাম্প বসানো হয়, যা প্রমাণ করে আপনি এখন আইনগতভাবে দুবাইতে বসবাসের অনুমতি পেয়েছেন। এই স্ট্যাম্পিং ছাড়া কোনো প্রবাসী দীর্ঘমেয়াদে দেশটিতে থাকতে পারেন না। এই কাজ শেষ হতে ৩ থেকে ৫ দিন সময় লাগে।

৮. সবগুলো ধাপ সম্পন্ন হওয়ার পর আপনি সরাসরি কাজ শুরু করতে পারবেন। পুরো প্রক্রিয়াটা জব অফার থেকে শুরু করে রেসিডেন্স স্ট্যাম্পিং পর্যন্ত মোট ২০ থেকে ৩০ দিন সময় লাগতে পারে।

এই পুরো যাত্রায় একটা বিষয় মনে রাখা রাখবেন, প্রতিটা ধাপের খরচ সাধারণত নিয়োগকর্তা কোম্পানিই বহন করে, আপনার নিজের পকেট থেকে টাকা খরচ করার প্রয়োজন হবে না। যদি কোনো এজেন্সি বা কোম্পানি এই খরচ কর্মীর কাছ থেকে দাবি করে, তাহলে সেটা সন্দেহজনক হতে পারে এবং সতর্ক হওয়া উচিত।

আরেকটা গুরুত্বপূর্ণ পরামর্শ হলো নিয়োগকর্তার বৈধতা যাচাই করে নিবেন। MOHRE এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কোম্পানির নিবন্ধন যাচাই করা যায়, যা ভুয়া চাকরির প্রস্তাব থেকে বাচার একটা কার্যকর উপায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সময় আকর্ষণীয় বেতনের লোভ দেখিয়ে ভুয়া চাকরির অফার দেওয়া হয়, যা থেকে সতর্ক থাকা প্রয়োজন।
দুবাই-ভিসা-কবে-খুলবে

দুবাই ভিসার মোট খরচ কত, বিমান ভাড়া ও ভিসা ফি

দুবাই যাওয়ার আগে সবচেয়ে বড় বিষয় হলো, আপনার পকেট থেকে ঠিক কত টাকা বের হতে পারে। এই বিষয়ে একটা কথা শুরুতেই স্পষ্ট করে বলা দরকার বিভিন্ন সোর্স থেকে দেখা গেছে, খরচের হিসাবে অনেক পার্থক্য আছে। কেউ শুধু সরকারি ভিসা ফি বলছে, কেউ এজেন্সির পুরো প্যাকেজ প্রাইস বলছে, যার কারণে সংখ্যায় বড় ফারাক তৈরি হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দূতাবাস বা লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির থেকে বর্তমান রেট জেনে নেওয়াই সবচেয়ে নিরাপদ।

  • শুধু ভিসার সরকারি ফি হিসাব করলে খরচ তুলনামূলক কম আসে। ভিজিট ভিসার ক্ষেত্রে এই ফি সাধারণত ১০,০০০ থেকে ২৫,০০০ টাকার মধ্যে থাকতে পারে, আর ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে এটা কিছুটা বেশি, ২০,০০০ থেকে ৪০,০০০ টাকার আশপাশে হতে পারে। এই সংখ্যাটা মূলত ভিসার মেয়াদ ৩০ নাকি ৬০ দিন এবং ইনস্যুরেন্স যুক্ত আছে কিনা তার ওপর নির্ভর করে।
  • আপনি যদি কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে পুরো প্রক্রিয়া করান যা বেশিরভাগ মানুষ করেন, তাহলে খরচ বেড়ে যায়। এজেন্সি সার্ভিস চার্জ, প্রসেসিং ফি, ডকুমেন্টেশন সহায়তা মিলিয়ে মোট ভিসা খরচ ৪৫,০০০ থেকে ৯৫,০০০ টাকা পর্যন্ত উঠতে পারে, বিশেষ করে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে।
  • যারা পুরো বাজেট জানতে চান, তাদের জন্য সংখ্যাটা আরও বড়। বিমান টিকিট, হোটেল বুকিং, ভিসা ফি, ইনস্যুরেন্স সব মিলিয়ে টুরিস্ট ভিসায় দুবাই যাওয়ার মোট খরচ ১,৫০,০০০ থেকে ৩,৫০,০০০ টাকার মধ্যে হতে পারে, ভ্রমণের মেয়াদ ও থাকার মান অনুযায়ী কমবেশি হতে পারে। কিছু কিছু মানুষ এর চেয়েও বেশি সংখ্যা ৫ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত বলছে দেখা গেছে, তবে এটা সাধারণত প্রিমিয়াম প্যাকেজ বা দীর্ঘ সময়ের ভ্রমণের জন্য প্রযোজ্য, সাধারণ স্বল্পমেয়াদী ভ্রমণের জন্য নয়।
  • সুখবর হলো, ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে খরচের বেশিরভাগ অংশ নিয়োগকর্তা কোম্পানিই বহন করে। এজেন্সির মাধ্যমে গেলে কর্মীর নিজের খরচ সাধারণত ৬০,০০০ থেকে ১,২০,০০০ টাকার মধ্যে হতে পারে, যা মূলত মেডিকেল টেস্ট, ডকুমেন্ট প্রসেসিং ও এজেন্সি ফি এর জন্য যায়।
  • পরিবার নিয়ে যেতে চাইলে প্রতি ব্যক্তির জন্য বাড়তি খরচ যোগ হয়, যা সাধারণত ৩,৫০,০০০ থেকে ৫,০০,০০০ টাকার মধ্যে থাকে। এই খরচ সাধারণত স্পন্সর নিজেই বহন করেন।
  • যদি আপনার শিক্ষাগত সনদ, বিয়ের সনদ বা জন্মসনদ অ্যাটেস্ট করাতে হয়, প্রতিটা ডকুমেন্টের জন্য ৫,০০০ থেকে ১৫,০০০ টাকা আলাদাভাবে যোগ হবে।
খরচের এই বড় রেঞ্জ দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, এটাই বাস্তবতা, কারণ ভিসার মেয়াদ, এজেন্সির সার্ভিস মান, ভ্রমণের মৌসুম এবং হোটেলের ধরন অনুযায়ী খরচ ওঠানামা করে। সবচেয়ে ভালো উপায় হলো, আবেদনের আগে অন্তত ২ থেকে ৩টা লাইসেন্সপ্রাপ্ত এজেন্সি থেকে কোটেশন নিয়ে তুলনা করা। আর কেউ যদি বাজার দরের চেয়ে অনেক কম টাকায় গ্যারান্টিড ভিসা দেওয়ার প্রলোভন দেখায়, সেটা প্রতারণার লক্ষণ।

দুবাই ভিসার জন্য কী কী কাগজ লাগবে

দুবাই ভিসার আবেদন করার আগে আপনাকে সবার আগে জানতে হবে ঠিক কোন কোন কাগজপত্র লাগবে। কাগজে কোনো ঘাটতি থাকলে আবেদন আটকে যেতে পারে বা রিজেক্টও হয়ে যেতে পারে। তাই ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি, আপনাকে ঠিক কী কী প্রস্তুত রাখতে হবে।

১. প্রথমে আপনাকে বৈধ পাসপোর্ট প্রস্তুত রাখতে হবেঃ আপনার পাসপোর্ট মেশিন রিডেবল হতে হবে, হাতে লেখা পাসপোর্ট গ্রহণযোগ্য হবে না। ভ্রমণের তারিখ থেকে পাসপোর্টের মেয়াদ অন্তত ৬ মাস থাকতে হবে, আর পাসপোর্টে কমপক্ষে ২টা ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে।

২. এরপর আপনাকে ভিসা আবেদন ফর্ম পূরণ করতে হবেঃ এই ফর্ম দুবাই সরকারের অফিসিয়াল ওয়েবসাইট বা অনুমোদিত এজেন্সি থেকে সংগ্রহ করে সম্পূর্ণভাবে পূরণ ও সই করতে হবে। কোনো তথ্য অসম্পূর্ণ রাখলে আবেদন আটকে যেতে পারে।

৩. তারপর আপনাকে নির্দিষ্ট মাপের ছবি জোগাড় করতে হবেঃ আপনার ছবি হতে হবে ৪০×৩৫ মিমি সাইজের, সাদা ব্যাকগ্রাউন্ডের, সর্বোচ্চ ৬ মাসের পুরোনো। মোট ২ কপি ছবি লাগবে। ছবিতে মুখ সোজা রাখতে হবে, চোখ খোলা থাকতে হবে, চশমা পরা থাকলে সেটা খুলে তুলতে হবে যদি গ্লেয়ার আসে।

৪. এরপর আপনাকে ফ্লাইট বুকিং সংগ্রহ করতে হবেঃ আপনার যাওয়া আসা দুই দিকের রিটার্ন টিকিটের কনফার্মেশন কপি লাগবে, শুধু একদিকের টিকিট দিয়ে আবেদন গ্রহণযোগ্য হয় না।

৫. তারপর আপনাকে হোটেল বুকিং কনফার্ম করতে হবেঃ ট্যুরিস্ট ভিসার জন্য পুরো সফরের হোটেল বুকিং কনফার্মেশন লাগবে। বন্ধু বা আত্মীয়ের বাসায় থাকার পরিকল্পনা থাকলেও একটা হোটেল বুকিংয়ের প্রমাণ রাখা ভালো।

৬. এরপর আপনাকে ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবেঃ গত ৬ মাসের ব্যাংক বিবরণী লাগবে, যেখানে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স থাকার প্রমাণ থাকা ভালো। এটা দেখায় যে আপনি নিজের খরচ নিজে বহন করতে পারবেন।

৭. চাকরিজীবী হলে আপনাকে ছুটির অনুমতিপত্র দিতে হবেঃ আপনি যদি চাকরিজীবী হন, তাহলে কোম্পানির লেটারহেডে ছুটির অনুমতিপত্র বা এনওসি জমা দিতে হবে।

এখন পর্যন্ত যা বললাম তা সব ধরনের ভিসার জন্য মোটামুটি সাধারণ কাগজপত্র। তবে ভিসার ধরন অনুযায়ী আপনাকে আরও কিছু বাড়তি কাগজ জোগাড় করতে হবে। আপনি যদি ব্যবসায়ী হন, তাহলে আপনাকে আরও দিতে হবেঃ
  • আপডেটেড ট্রেড লাইসেন্সের কপি,
  • টিআইএন সার্টিফিকেটের কপি,
  • ব্যবসার গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট,
  • কোম্পানির লেটারহেডে আবেদনপত্র,
আপনি যদি ভিজিট ভিসায় পরিবার বা বন্ধুর মাধ্যমে যেতে চান, তাহলে আপনাকে জোগাড় করতে হবেঃ
  • স্পন্সরের পাসপোর্ট ও ভিসার কপি,
  • স্পন্সরের ইমিরেটস আইডির কপি,
  • স্পন্সরের বেতন সার্টিফিকেট,
  • সম্পর্কের প্রমাণ যেমন বিয়ের সনদ বা জন্মসনদ,

আপনি যদি ছাত্র হন, তাহলে আপনাকে দিতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির অনুমতি ও পরিচয়পত্র। আর আপনি যদি গৃহিণী হন, তাহলে আপনাকে স্পন্সরশিপ লেটার ও স্পন্সরের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে।

সবশেষে একটা পরামর্শ আপনাকে প্রতিটা কাগজের ফটোকপি অন্তত দুই সেট করে রাখতে হবে, কারণ এজেন্সি এক সেট জমা নেবে আর আপনার কাছে এক সেট থাকা দরকার হবে। এছাড়া বিমানবন্দরে দেখানোর জন্যও কিছু কাগজের প্রিন্ট কপি সাথে রাখতে হবে।

কাগজপত্র অ্যাটেস্টেশন করবেন কীভাবে

অ্যাটেস্টেশন শব্দটা শুনতে কঠিন মনে হলেও, আসলে এটা একটা সহজ ব্যাপার আপনার কাগজপত্র সত্যিকারের ও বৈধ, এটা প্রমাণ করার একটা সরকারি প্রক্রিয়া। দুবাই ওয়ার্ক ভিসা বা ফ্যামিলি রেসিডেন্স ভিসার জন্য এই কাজটা বাধ্যতামূলক, কারণ দুবাই সরকার শুধুমাত্র অ্যাটেস্টেড ডকুমেন্টই গ্রহণ করে।

কোন কোন কাগজ অ্যাটেস্ট করাতে হবে? আপনার ভিসার ধরন অনুযায়ী নিচের যেকোনো কাগজ অ্যাটেস্টেশনের প্রয়োজন হতে পারে শিক্ষাগত সার্টিফিকেট, বিয়ের সনদ বা নিকাহনামা, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের মতো কমার্শিয়াল ডকুমেন্ট।অ্যাটেস্টেশনের তিনটা স্তর হয়। বাংলাদেশে বসে অ্যাটেস্টেশন করাতে হলে আপনাকে তিনটা স্তর পার হতে হবে, আর এই ক্রম মেনে চলাটা জরুরি একটা বাদ দিয়ে পরেরটা করানো যায় না।
  • সবার আগে আপনাকে যেতে হবে স্থানীয় নোটারি পাবলিকের কাছে। এখানে আপনার মূল কাগজটা নোটারাইজ করানো হয়, যা মূলত প্রথম ধাপের যাচাই। এই কাজ যেকোনো জেলা শহরের নোটারি পাবলিকের অফিস থেকেই করানো যায়, খুব বেশি সময়ও লাগে না।
  • নোটারাইজেশন শেষ হলে আপনাকে যেতে হবে ঢাকাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এখানে কাগজটার দ্বিতীয় স্তরের সরকারি সত্যায়ন করা হয়, যা প্রমাণ করে বাংলাদেশ সরকার নিজেও এই ডকুমেন্টের সত্যতা স্বীকার করছে।
  • সবশেষে আপনাকে যেতে হবে ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাসে। এখানেই চূড়ান্ত অ্যাটেস্টেশন করা হয়, যার পর কাগজটা দুবাইতে ব্যবহারের জন্য সম্পূর্ণভাবে বৈধ বলে গণ্য হয়।
আপনার এই পুরো প্রক্রিয়ায় প্রতিটা ডকুমেন্টের জন্য মোটামুটি ৫,০০০ থেকে ১৫,০০০ টাকা খরচ হতে পারে, ডকুমেন্টের ধরন অনুযায়ী এই খরচ কমবেশি হয়। সময়ের হিসেবে পুরো প্রক্রিয়া শেষ হতে ৭ থেকে ১৪ দিন পর্যন্ত লাগতে পারে। তাই ভিসা আবেদনের অন্তত ২ থেকে ৩ সপ্তাহ আগেই এই কাজ শুরু করে দেওয়া বুদ্ধিমানের কাজ, যাতে শেষ মুহূর্তে তাড়াহুড়ো করতে না হয়।

দুবাইতে থাকা অবস্থায় অ্যাটেস্টেশনের সুযোগঃ আপনি যদি ইতিমধ্যে দুবাইতে অবস্থান করেন এবং কোনো কাগজ অ্যাটেস্ট করাতে চান, তাহলে দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনসুলেট জেনারেলের মাধ্যমেও এই কাজ করানো সম্ভব। এমপ্লয়মেন্ট ভিসার ক্ষেত্রে ভিসা কপি, পাসপোর্ট কপি, এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট ও কোম্পানির ট্রেড লাইসেন্স জমা দিতে হয়, যার জন্য ফি লাগে নগদ।

রেসিডেন্স বা ফ্যামিলি ভিসার ক্ষেত্রে জন্ম সনদ বা বিয়ের সনদের সাথে স্পন্সরের পাসপোর্ট, ভিসা ও ইমিরেটস আইডির কপি জমা দিতে হয়। কনসুলেটে জমা দেওয়ার নির্দিষ্ট সময়সূচি থাকে, সপ্তাহের নির্দিষ্ট দিন ও ঘণ্টায় এই সেবা পাওয়া যায়, এবং সাধারণত পরের কার্যদিবসেই অ্যাটেস্টেড কাগজ সংগ্রহ করা যায়।

অ্যাটেস্টেশনের সময় কয়েকটা বিষয় খেয়াল রাখা দরকার। কোনোভাবেই ধাপ এড়িয়ে সরাসরি দূতাবাসে যাওয়া যাবে না, কারণ প্রতিটা স্তরের সিল ও স্বাক্ষর ছাড়া কাগজ অসম্পূর্ণ থেকে যায়। এছাড়া কোনো দালালের মাধ্যমে শর্টকাটে অ্যাটেস্টেশন করানোর উচিত না, কারণ এতে জাল অ্যাটেস্টেশনের থাকে পারে, যা পরে ভিসা বাতিল বা আইনি ঝামেলা কারণ হতে পারে।

দুবাই ভিসার আবেদন করবেন কীভাবে

আপনার যদি সব কাগজপত্র আর অ্যাটেস্টেশনের কাজ শেষ হয়ে থাকে, তাহলে এবার আসল কাজ আবেদনটা জমা দেওয়া। এখানেই অনেকেই ভুল করে বসেন, কারণ প্রক্রিয়াটা সরাসরি আপনার হাতে থাকে না, বরং আপনার স্পন্সরের মাধ্যমে চলে।

আবেদন জমা হয় দুবাই এর সরকারি ICP পোর্টালে, আর এই কাজটা করেন আপনার স্পন্সর নিজে আপনি নিজে থেকে সরাসরি পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন না। বাংলাদেশে বসে আপনার কাজ মূলত কাগজপত্র ঠিকঠাক পাঠানো পর্যন্ত। এখানেই একটা অনুমোদিত ট্রাভেল এজেন্সি কাজে লাগে তারা আপনার কাগজ যাচাই করে স্পন্সরের কাছে সমন্বয় করে পাঠায়, যাতে পোর্টালে আপলোড করার সময় কোনো ভুল না থাকে।

আবেদন জমা দেওয়ার পরপরই আসে ফি পরিশোধের পালা। এই ফি সাধারণত অনলাইনেই স্পন্সর পরিশোধ করেন, আর একটা জিনিস মনে রাখা দরকার, এই টাকা একবার জমা হয়ে গেলে ফেরত পাওয়ার কোনো সুযোগ নেই, আবেদন বাতিল হলেও না। তাই ফি জমা দেওয়ার আগে নাম, পাসপোর্ট নম্বর, জন্মতারিখের মতো তথ্যগুলো একাধিকবার মিলিয়ে দেখে নিবেন।

ফি জমা হওয়ার পর শুরু হয় অপেক্ষার পর্ব, আর এই সময়টা ভিসার ধরনের ওপর নির্ভর করে কমবেশি হয়। এই সময়ে বারবার খোজ নেওয়ার তাড়া না দেখিয়ে ধৈর্য ধরাই ভালো, কারণ সিদ্ধান্ত পুরোপুরি দুবাই কর্তৃপক্ষের হাতে থাকে।

আবেদন অনুমোদিত হলে একটা PDF ফাইল আকারে ভিসা পাঠানো হয় ইমেইলে। এই ফাইলটাকেই আপনার আসল ভিসা ধরা হয়, এটা প্রিন্ট করে সাথে না রাখলে বিমানবন্দরে সমস্যায় পড়তে হতে পারে।

আবেদন প্রক্রিয়ায় নিরাপদ থাকতে কিছু বিষয় মনে রাখবেন। এজেন্সি বেছে নেওয়ার আগে যাচাই করুন সেটা সত্যিই অনুমোদিত কিনা। কখনোই মূল পাসপোর্ট কারও হাতে জমা দেবেন না, শুধু কপি দিয়েই কাজ চালান। আর ১০০% ভিসা নিশ্চিত এই ধরনের কথায় বিশ্বাস না করাই বুদ্ধিমানের কাজ।

দুবাই ভিসা অনলাইনে চেক করার নিয়ম

আপনি যদি ভিসার আবেদন জমা জমা দিয়ে থাকেন এবং আপনার ভিসার অবস্থা এখন কী তা জানতে চান? তাহলে এই তথ্য জানার জন্য দূতাবাসে গিয়ে লাইন ধরতে হবে না, ঘরে বসেই অনলাইনে যাচাই করতে পারবেন।

দুবাই ভিসা চেক করার প্রধান জায়গা হলো ICP এর ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ অফিসিয়াল ওয়েবসাইট। এখানে গিয়ে আপনি পাসপোর্ট নম্বর ও জন্ম তারিখ দিয়ে ভিসার সত্যতা ও মেয়াদ যাচাই করতে পারবেন। এই পদ্ধতিটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে বোঝা যায় আপনার হাতে থাকা ভিসাটা আসল নাকি ভুয়া যা প্রতারণা এড়ানোর একটা কার্যকর উপায়।

ওয়েবসাইট ছাড়াও অনেকে জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স এর মোবাইল অ্যাপ ব্যবহার করেন, বিশেষ করে যারা দুবাই এমিরেটেই ভিসা প্রসেস করছেন। এই অ্যাপে পাসপোর্ট নম্বর বা এন্ট্রি পারমিট নম্বর দিয়ে সহজেই স্ট্যাটাস দেখা যায় আবেদন এখনো প্রসেসিংয়ে আছে, নাকি অনুমোদিত হয়ে গেছে, নাকি কোনো সমস্যা হয়েছে, সবকিছুই ভালোভাবে দেখানো হয়।

যারা এজেন্সির মাধ্যমে আবেদন করেছেন, তারা চাইলে এজেন্সির কাছ থেকেও আপডেট নিতে পারেন, তবে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় সরাসরি অফিসিয়াল পোর্টাল থেকে চেক করলে। কারণ কোনো কারণে এজেন্সি যদি ভুল তথ্য দেয় বা দেরি করে জানায়, নিজে থেকে চেক করলে সেই ঝুকি এড়ানো যায়।

ভিসা স্ট্যাটাস চেক করার সময় সাধারণত তিন ধরনের ফলাফল দেখা যেতে পারে। প্রথমত, আন্ডার প্রসেস দেখালে বুঝতে হবে আবেদন এখনো যাচাই-বাছাই পর্যায়ে আছে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। দ্বিতীয়ত, অ্যাপ্রুভড দেখালে বুঝতে হবে ভিসা অনুমোদিত হয়ে গেছে এবং শীঘ্রই PDF ফাইল হাতে পাবেন। তৃতীয়ত, রিজেক্টেড দেখালে বুঝতে হবে আবেদনে কোনো সমস্যা ছিল, যার কারণ জানার জন্য এজেন্সি বা স্পন্সরের সাথে যোগাযোগ করা দরকার।

অনলাইনে ভিসা চেক করার আরেকটা বড় সুবিধা হলো ভিসার মেয়াদ কতদিন আছে, সেটাও এখান থেকে জানা যায়। এটা বিশেষভাবে দরকারি তখন, যখন আপনি ইতিমধ্যে দুবাইতে আছেন এবং মেয়াদ শেষ হওয়ার আগেই এক্সটেনশন বা দেশে ফেরার সিদ্ধান্ত নিতে চান। কারণ মেয়াদ শেষ হওয়ার পরও থেকে গেলে প্রতিদিনের হিসেবে জরিমানা গুনতে হয়, যা এড়াতে হলে নিয়মিত স্ট্যাটাস চেক করে রাখাটা জরুরি।

ভিসা চেক করার জন্য শুধুমাত্র অফিসিয়াল ICP ওয়েবসাইট বা GDRFA অ্যাপ ব্যবহার করুন। ইন্টারনেটে অনেক ভুয়া ওয়েবসাইট আছে যেগুলো নিজেকে ভিসা চেকার বলে দাবি করে, কিন্তু আসলে ব্যক্তিগত তথ্য চুরি করার ফাঁদ পাতে। তাই সরকারি ওয়েবসাইটের যাচাই করে নেওয়া সবচেয়ে নিরাপদ।
দুবাই-ভিসা-কবে-খুলবে

দুবাই ভিসা কেন বাতিল হয়

অনেক পরিশ্রম করে কাগজপত্র জোগাড় করার পরও কিছু মানুষের ভিসা রিজেক্ট হয়ে যায়, আর এটা যে কতটা হতাশাজনক, তা যারা অভিজ্ঞতা দিয়ে গেছেন তারাই ভালো বোঝেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই রিজেকশনের কারণগুলো এড়ানো সম্ভব, যদি আগে থেকে জানা থাকে ঠিক কোন কোন ভুলে সমস্যা হয়।

১. সবচেয়ে সাধারণ কারণ হলো অসম্পূর্ণ বা ভুল তথ্য দেওয়া। আবেদন ফর্মে নাম, জন্মতারিখ, পাসপোর্ট নম্বরের মতো তথ্যে সামান্য অমিল থাকলেও পুরো আবেদন আটকে যেতে পারে। এই কারণে ফর্ম পূরণের সময় প্রতিটা তথ্য পাসপোর্টের সাথে মিলিয়ে দেখা জরুরি।

২. পাসপোর্টের মেয়াদ সংক্রান্ত সমস্যাও প্রায়ই দেখা যায়। ভ্রমণের তারিখ থেকে পাসপোর্টের মেয়াদ যদি ৬ মাসের কম থাকে, তাহলে আবেদন গ্রহণই করা হয় না। অনেকে এই নিয়মটা জানেন না এবং শেষ মুহূর্তে গিয়ে বুঝতে পারেন পাসপোর্ট নবায়ন করা দরকার ছিল।

৩. এরপর আসে টাকার সক্ষমতার প্রশ্ন। ব্যাংক ব্যালেন্স যথেষ্ট না থাকলে ভিসা কর্তৃপক্ষ ধরে নেয় আবেদনকারী নিজের খরচ বহন করতে পারবেন না, ফলে আবেদন প্রত্যাখ্যাত হয়। একইভাবে, স্পন্সরের বেতন যদি নির্ধারিত সীমার নিচে থাকে, তাহলেও ভিজিট বা ফ্যামিলি ভিসা বাতিল হয়ে যেতে পারে।

৪. অতীতের ভ্রমণ ইতিহাসও একটা বড় ভূমিকা রাখে। কারও যদি আগে কোনো দেশে ওভারস্টে করার রেকর্ড থাকে, অথবা আগে কখনো UAE বা GCC দেশ থেকে ডিপোর্ট করা হয়ে থাকে, তাহলে নতুন আবেদনও প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই ধরনের রেকর্ড ইমিগ্রেশন সিস্টেমে সংরক্ষিত থাকে, তাই লুকানোর চেষ্টা করেও লাভ হয় না।

৫. জাল বা ভুয়া ডকুমেন্ট জমা দেওয়া আরেকটা মারাত্মক ভুল, যা শুধু আবেদন বাতিলই করে না, বরং ভবিষ্যতে দুবাই ভ্রমণের ওপর দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞাও ডেকে আনতে পারে। কিছু অসাধু এজেন্সি দ্রুত ভিসা পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে ভুয়া কাগজ ব্যবহার করে, যা আবেদনকারীর জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়।

৬. মেডিকেল ফিটনেস সংক্রান্ত সমস্যাও ওয়ার্ক ভিসার ক্ষেত্রে রিজেকশনের একটা কারণ হতে পারে। নির্দিষ্ট কিছু সংক্রামক রোগ ধরা পড়লে দুবাই কর্তৃপক্ষ রেসিডেন্স ভিসা অনুমোদন করে না, কারণ এটা তাদের জনস্বাস্থ্য নীতির অংশ।

৭. ভুল ভিসা ক্যাটাগরি নির্বাচন করাও একটা সাধারণ ভুল। অনেকে টুরিস্ট ভিসার আবেদন করেন কিন্তু আসলে তাদের উদ্দেশ্য কাজ খোঁজা বা দীর্ঘমেয়াদী অবস্থান করা এই ধরনের ভুল ধরা পড়লে আবেদন সন্দেহজনক মনে করে বাতিল করে দেওয়া হয়।

কোনো আবেদনকারীর ব্যাকগ্রাউন্ডে যদি নিরাপত্তাজনিত কোনো উদ্বেগ থাকে, তাহলে কোনো ব্যাখ্যা ছাড়াই আবেদন প্রত্যাখ্যাত হতে পারে, কারণ এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে দুবাই ইমিগ্রেশন কর্তৃপক্ষের নিজের এখতিয়ারে পড়ে।

রিজেকশন এড়াতে সবচেয়ে ভালো উপায় হলো আবেদনের আগে প্রতিটা কাগজ দুইবার যাচাই করা, শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির সাহায্য নেওয়া, এবং কোনো তথ্য গোপন না করা। মনে রাখা দরকার, ভিসা অনুমোদনের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে দুবাই কর্তৃপক্ষের হাতে থাকে।

দুবাই ভিসা কবে খুলবে সর্ম্পকে প্রশ্ন FAQ

প্রশ্নঃ দুবাই ভিসা কি এখন খোলা আছে?
উত্তরঃ হ্যাঁ, ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে দুবাই ভিসা আবার চালু হয়েছে, তবে প্রতিদিনের আবেদন সংখ্যা এখনো নিয়ন্ত্রিত রাখা হচ্ছে।

প্রশ্নঃ বাংলাদেশিরা কি দুবাইয়ে গিয়ে ভিসা অন অ্যারাইভাল পেতে পারেন?
উত্তরঃ না, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য কোনো ভিসা অন অ্যারাইভাল সুবিধা নেই। আগাম ভিসা নিয়েই যেতে হয়।

প্রশ্নঃ দুবাই ট্যুরিস্ট ভিসার মেয়াদ কতদিন?
উত্তরঃ সাধারণত ৩০ বা ৬০ দিন, আর দুবাইয়ে থাকা অবস্থায় এই মেয়াদ বাড়িয়ে নেওয়াও সম্ভব।

প্রশ্নঃ টুরিস্ট ভিসায় দুবাইয়ে কাজ করা যায়?
উত্তরঃ না, টুরিস্ট ভিসায় কাজ করা সম্পূর্ণ অবৈধ। কাজের জন্য অবশ্যই আলাদা ওয়ার্ক পারমিট ভিসা লাগবে।

প্রশ্নঃ দুবাই ওয়ার্ক ভিসা পেতে কত দিন লাগে?
উত্তরঃ জব অফার থেকে রেসিডেন্স স্ট্যাম্পিং পর্যন্ত পুরো প্রক্রিয়া সাধারণত ২০ থেকে ৩০ দিন সময় নেয়।

প্রশ্নঃ দুবাই ভিসার জন্য ব্যাংকে কত টাকা থাকতে হবে?
উত্তরঃ নির্দিষ্ট কোনো বাধ্যতামূলক অঙ্ক নেই, তবে যথেষ্ট ব্যালেন্স থাকলে ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়ে। গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়।

প্রশ্নঃ দুবাই ভিসা অনলাইনে কীভাবে চেক করব?
উত্তরঃ ICP এর অফিসিয়াল ওয়েবসাইট বা GDRFA অ্যাপে গিয়ে পাসপোর্ট নম্বর ও জন্মতারিখ দিয়ে ভিসার স্ট্যাটাস যাচাই করা যায়।

প্রশ্নঃ দুবাই ভিসা কেন সবচেয়ে বেশি বাতিল হয়?
উত্তরঃ অসম্পূর্ণ তথ্য, পাসপোর্টের অপর্যাপ্ত মেয়াদ, এবং অপর্যাপ্ত ব্যাংক ব্যালেন্স এই তিনটাই সবচেয়ে সাধারণ কারণ।

প্রশ্নঃ ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে কী হয়?
উত্তরঃ মেয়াদ শেষ হওয়ার পর দুবাইয়ে থেকে গেলে প্রতিদিনের হিসেবে জরিমানা গুনতে হয়, আর দীর্ঘদিন ওভারস্টে করলে ভবিষ্যতে ভিসা পাওয়াও কঠিন হয়ে যায়।

প্রশ্নঃ দুবাই ভিসার জন্য কি এজেন্সির সাহায্য নেওয়া বাধ্যতামূলক?
উত্তরঃ বাধ্যতামূলক না, তবে বেশিরভাগ মানুষ কাগজপত্র ও প্রক্রিয়া ঠিকভাবে সামলাতে লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির সাহায্য নেন, যা রিজেকশনের ঝুঁকি কমায়।

দুবাই ভিসা কবে খুলবে সর্ম্পকে শেষ কথা

এতক্ষণ দুবাই ভিসা কবে খুলবে ২০২৬, দুবাই ভিসার ধরন কয়টি, টুরিস্ট ভিসার নিয়ম, ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার ধাপ, ভিসার মোট খরচ কত, বিমান ভাড়া ও ভিসা ফি, ভিসার জন্য কী কী কাগজ লাগবে, কাগজপত্র অ্যাটেস্টেশন করবেন কীভাবে, ভিসার আবেদন করবেন কীভাবে, ভিসা অনলাইনে চেক করার নিয়ম, ভিসা কেন বাতিল হয় এই সব সর্ম্পকে বিস্তারিত জেনেছি।

যদিও অনেকে ভিসা নিয়ে অনেক চিন্তিত থাকেন সকল তথ্য কিভাবে পাবেন এই নিয়ে, তবে সব সময় চেষ্ট করবেন সঠিকভাবে সৎ ভাবে কাজ করতে এবং নিজেকে কোনো ভুল মাধ্যমে না ঝড়াতে। আশা করছি বিস্তারিত আলোচনার পর আপনার দুবাই ভিসা সর্ম্পকিত সকল তথ্য পেয়ে গেছেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান, ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

টিপস পয়েন্ট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url