বিজয় কিবোর্ডে যুক্তবর্ণ লেখার নিয়ম - Bijoy কিবোর্ড র্শটকাট
বাংলা টাইপিংয়ের ক্ষেত্রে বিজয় কিবোর্ড ব্যবহারকারীদের সবচেয়ে কঠিন হলো যুক্তবর্ণ সঠিকভাবে লেখা। অনেক সময় একটি যুক্তবর্ণ লেখার জন্য কোন কী চাপতে হবে বা কোন ক্রমে অক্ষর টাইপ করতে হবে তা মনে রাখা কঠিন হয়ে যায়।
যে কারণে অনেকেই ইন্টারনেটে নির্দিষ্ট যুক্তবর্ণের কিবোর্ড শর্টকাট খুঁজে থাকেন। চলুন জেনে নেই বিজয় কিবোর্ডে ব্যবহৃত গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ লেখার নিয়ম, শর্টকাট, সাধারণ ভুল এবং সমাধান বাংলা টাইপিং আরও দ্রুত ও সহজ হয়।
পেজ সূচিপত্রঃ বিজয় কিবোর্ডে যুক্তবর্ণ লেখার নিয়ম
- বিজয় কিবোর্ডে যুক্তবর্ণ লেখার নিয়ম - যে নিয়মগুলো আগে জানা জরুরি
- ফলা ব্যবহার করে যুক্তবর্ণ লেখার সঠিক নিয়ম
- সবচেয়ে বেশি ব্যবহৃত ৫০টি যুক্তবর্ণের বিজয় কিবোর্ড শর্টকাট
- কঠিন ও কম ব্যবহৃত যুক্তবর্ণ টাইপ করার কৌশল
- রেফ, র-ফলা ও য-ফলা লেখার নিয়ম
- ক্ষ, জ্ঞ, ত্র, শ্রসহ বিশেষ যুক্তবর্ণ লেখার শর্টকাট
- বিজয় কিবোর্ডে যুক্তবর্ণ লিখতে গিয়ে সাধারণ ভুল ও সমাধান
- দ্রুত বাংলা টাইপিংয়ের জন্য কার্যকর টিপস ও শর্টকাট
- নতুন ব্যবহারকারীদের জন্য যুক্তবর্ণ শেখার সহজ পদ্ধতি
- বিজয় কিবোর্ড ব্যবহারকারীদের সাধারণ কিছু প্রশ্ন (FAQ)
- বিজয় কিবোর্ডে যুক্তবর্ণ লেখার নিয়ম এ লেখকের পরার্মশ
বিজয় কিবোর্ডে যুক্তবর্ণ লেখার নিয়ম- যে নিয়মগুলো আগে জানা জরুরি
প্রথমে বিজয় ৫২ কম্পিউটারে ইন্সটল থাকতে হবে। বাংলা অক্ষর বসানোর ক্ষেত্রে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ সঠিক কী- গুলো মুখস্ত থাকতে হবে। স্বরবর্ণ ঃ
➡ অ = Shift + F
➡ আ = G + F
➡ ই = G + D
➡ ঈ = G +(Shift + D)
➡ উ = G + S
➡ ঊ = G +(Shift + S)
➡ ঋ = G + A
➡ এ = G + C
➡ ঐ = G +(Shift + C)
➡ ও = X
➡ ঔ = G +(Shift + X)
আরো পড়ুনঃ পড়া মনে রাখার গোপন রহস্য শিক্ষার্থীদের জন্য কার্যকর কৌশল
শুরুতে ব্যঞ্জনবর্ণের অবস্থান ভালোভাবে জানুন। বিজয় কিবোর্ডে প্রতিটি ব্যঞ্জনবর্ণের নির্দিষ্ট অবস্থান রয়েছে। আপনি যদি ক, খ, গ, ঘ, চ, ছ, জ, ট, ত, দ, ন, প, ব, ম, য, র, ল, শ, স, হ ইত্যাদির অবস্থান ভালোভাবে জানেন, তাহলে যুক্তবর্ণ শিখা অনেক সহজ হবে। ব্যঞ্জনবর্ণ ঃ
বিজয় কিবোর্ডে যুক্তবর্ণ শেখার আগে কিছু মৌলিক নিয়ম জানা থাকলে পরবর্তীতে যেকোনো যুক্তবর্ণ লেখা অনেক সহজ হয়ে যায়। অনেক ব্যবহারকারী সরাসরি শর্টকাট মুখস্থ করার চেষ্টা করেন। কিন্তু মূল নিয়ম না জানার কারণে নতুন কোনো যুক্তবর্ণ টাইপ করতে গেলে সমস্যায় পড়েন।
হসন্ত (্) ব্যবহারের নিয়ম বুঝুনঃ হসন্ত (্) কে ব্যবহার করতে ইরেজি অক্ষর G দিয়ে যুক্ত করতে হয়। বিজয় কিবোর্ডে অধিকাংশ যুক্তবর্ণ তৈরি হয় দুটি বা ততোধিক ব্যঞ্জনবর্ণের মাঝে হসন্ত বা G ব্যবহার করে। তাই হসন্ত কোথায় এটা জানা থাকলে যেমন হসন্ত ব্যবহার করতে G দিলেই হবে এবং কখন ব্যবহার করতে হবে সেটি জানা থাকলে যুক্তবর্ণ খুব সহজ। উদাহরণ:
➡ ক + G+ ষ = ক্ষ
➡ ত + G + র = ত্র
➡ ন + G + দ = ন্দ
এখানে লক্ষ্য করলে দেখা যায়, প্রতিটি যুক্তবর্ণের মাঝখানে হসন্ত বা G ব্যবহার করা হয়েছে।
সব যুক্তবর্ণের আলাদা শর্টকাট নেই। অনেকেই মনে করেন প্রতিটি যুক্তবর্ণের জন্য আলাদা একটি কী রয়েছে। বাস্তবে বিষয়টি এমন নয়। অধিকাংশ যুক্তবর্ণ ব্যঞ্জনবর্ণ এবং হসন্তের সমন্বয়ে তৈরি হয়। কেবল কিছু ব্যবহৃত যুক্তবর্ণের জন্য বিশেষ কী বা শর্টকাট ব্যবহৃত হয়।
বিজয় কিবোর্ডে যুক্তবর্ণ লেখার সময় অক্ষরের ক্রম পরিবর্তন করা যাবে না।
সঠিক: ন + ্ + দ = ন্দ
ভুল: দ + ্ + ন
অক্ষরের ক্রম ভুল হলে সঠিক যুক্তবর্ণ তৈরি হবে না।
একই নিয়মে বড় যুক্তবর্ণও লেখা যায়
অনেকের ধারণা তিন বা চার অক্ষরের যুক্তবর্ণ লিখতে আলাদা নিয়ম লাগে। আসলে একই পদ্ধতিতে ধারাবাহিকভাবে হসন্ত ব্যবহার করেই বড় যুক্তবর্ণ লেখা হয়।উদাহরণ:
➡ স + ্ + ত + ্ + র = স্ত্র
➡ শ + ্ + ম = শ্ম
➡ দ + ্ + ধ = দ্ধ
একবার মূল নিয়ম বুঝে গেলে বড় যুক্তবর্ণ লেখাও সহজ হয়ে যায়।
ফলা ব্যবহার করে যুক্তবর্ণ লেখার সঠিক নিয়ম
বাংলা ভাষায় অনেক যুক্তবর্ণ ফলা ব্যবহার করে লেখা হয়। বিজয় কিবোর্ড ব্যবহারকারীদের জন্য র-ফলা, য-ফলা, ব-ফলা এবং ম-ফলা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এগুলোর নিয়ম ভালোভাবে জানলে বাংলা টাইপিং অনেক দ্রুত করা যায়।
র-ফলাঃ -ফলা বাংলা টাইপিংয়ের সবচেয়ে বেশি ব্যবহৃত ফলাগুলোর একটি। যেমন- (প্র, ক্র, ত্র, গ্র, দ্র, ভ্র, শ্র)অনেক ব্যবহারকারী র এবং র-ফলা গুলিয়ে ফেলেন। তাই টাইপ করার সময় সঠিক নিয়ম অনুসরণ করা জরুরি।
য-ফলাঃ বাংলা ভাষায় য-ফলার ব্যবহারও অত্যন্ত বেশি। যেমন-(ক্য, গ্য, ব্য, ধ্য, শ্য, ত্য) য-ফলা লেখার সময় মূল ব্যঞ্জনবর্ণের পরে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়। ভুল ক্রমে টাইপ করলে অনেক সময় য-ফলা না হয়ে আলাদা অক্ষর দেখা যায়।
আরো পড়ুনঃ ইসলামিক কুইজ খেলে টাকা ইনকাম বাস্তবতা, আয়ের উপায়
ব-ফলাঃ ব-ফলা তুলনামূলক কম ব্যবহৃত হলেও অনেক গুরুত্বপূর্ণ শব্দে এটি রয়েছে। যেমন-(স্ব, ত্ব, দ্ব, হ্ব) ব-ফলা সঠিকভাবে ব্যবহার করতে পারলে সরকারি নথি, বই কিংবা সংবাদপত্রের বাংলা টাইপ করা সহজ হয়।
ম-ফলাঃ ম-ফলা খুব বেশি ব্যবহৃত না হলেও কিছু শব্দে এটি গুরুত্বপূর্ণ। যেমন-(পদ্ম, লক্ষ্মী, যুগ্ম) এই ধরনের শব্দ টাইপ করতে গেলে ম-ফলার নিয়ম জানা প্রয়োজন।
ফলা শেখার সহজ উপায়ঃ প্রথমে র-ফলা এবং য-ফলা অনুশীলন করুন। এরপর ব-ফলা ও ম-ফলা শিখুন। প্রতিদিন ১৫–২০ মিনিট অনুশীলন করলে খুব অল্প সময়ের মধ্যেই ফলাগুলো ব্যবহার করে দ্রুত বাংলা টাইপ করা সম্ভব হবে।
সবচেয়ে বেশি ব্যবহৃত ৫০টি বিজয় কিবোর্ড যুক্তবর্ণ ও Keyboard Shortcut
বিজয় কিবোর্ড ব্যবহারকারীরা সাধারণত নির্দিষ্ট কয়েকটি যুক্তবর্ণই সবচেয়ে বেশি ব্যবহার করেন। সংবাদপত্র, অফিসের ডকুমেন্ট, শিক্ষামূলক লেখা, ব্লগ, বই কিংবা সোশ্যাল মিডিয়ায় বাংলা টাইপ করার সময় এই যুক্তবর্ণগুলো প্রায় প্রতিদিনই দরকার হয়। তাই সব যুক্তবর্ণ একসাথে মুখস্থ করার চেয়ে আগে বেশি ব্যবহৃত যুক্তবর্ণগুলো অনুশীলন করা উচিত।
নিচে বহুল ব্যবহৃত ৫০টি যুক্তবর্ণের তালিকা দেওয়া হলো। টাইপ করার সময় সংশ্লিষ্ট ব্যঞ্জনবর্ণের মাঝে হসন্ত (্) ব্যবহার করে এগুলো লেখা হয়। যুক্তবর্ণ গঠনঃ
➡ ক্ষ= ক + ্ + ষ
➡ জ্ঞ=জ + ্ + ঞ
➡ ত্র=ত + ্ + র
➡ শ্র=শ + ্ + র
➡ ন্দ=ন + ্ + দ
➡ ন্ধ=ন + ্ + ধ
➡ ন্ত=ন + ্ + ত
➡ ন্থ= ন + ্ + থ
➡ দ্ধ= দ + ্ + ধ
➡ দ্ব= দ + ্ + ব
➡ দ্র=দ + ্ + র
➡ দ্ব্য| দ + ্ + ব + ্ + য
➡ স্ত= স + ্ + ত
➡ স্থ= স + ্ + থ
➡ স্ত্র= স + ্ + ত + ্ + র
➡ স্ক= স + ্ + ক
➡ স্ক্র= স + ্ + ক + ্ + র
➡ স্প= স + ্ + প
➡ স্ম= স + ্ + ম
➡ স্ব= স + ্ + ব
➡ স্ফ= স + ্ + ফ
➡ শ্ম|=শ + ্ + ম
➡ শ্ব= শ + ্ + ব
➡ ষ্ট= ষ + ্ + ট
➡ ষ্ঠ=ষ + ্ + ঠ
➡ ষ্ণ= ষ + ্ + ণ
➡ গ্ধ=গ + ্ + ধ
➡ গ্র= গ + ্ + র
➡ গ্ম= গ + ্ + ম
➡ ক্ল= ক + ্ + ল
➡ ক্র= ক + ্ + র
➡ ক্য= ক + ্ + য
➡ প্ল= প + ্ + ল
➡ প্র= প + ্ + র
➡ প্য= প + ্ + য
➡ ব্ল= ব + ্ + ল
➡ ব্র= ব + ্ + র
➡ ভ্র= ভ + ্ + র
➡ ম্প=ম + ্ + প
➡ ম্ব= ম + ্ + ব
➡ ম্ভ=ম + ্ + ভ
➡ ল্ল= ল + ্ + ল
➡ ল্ক= ল + ্ + ক
➡ র্গ= র + ্ + গ
➡ র্ক= র + ্ + ক
➡ র্ত=র + ্ + ত
➡ র্থ= র + ্ + থ
➡ হ্ন= হ + ্ + ন
➡ হ্ম= হ + ্ + ম
➡ হ্ল= হ + ্ + ল
কঠিন ও কম ব্যবহৃত যুক্তবর্ণ টাইপ করার কৌশল
সব যুক্তবর্ণ প্রতিদিন ব্যবহার হয় না। কিছু যুক্তবর্ণ খুব কম ব্যবহৃত হলেও সরকারি নথি, সাহিত্য, গবেষণাপত্র কিংবা ধর্মীয় গ্রন্থে প্রায়ই দেখা যায়। এগুলো না জানলে টাইপ করার সময় বারবার থেমে যেতে হয়।
ধাপে ধাপে লিখুনঃ কঠিন যুক্তবর্ণ একবারে লেখার চেষ্টা না করে ধাপে ধাপে লিখুন। প্রথমে একটি ব্যঞ্জনবর্ণ লিখুন, তারপর হসন্ত দিন, এরপর পরবর্তী ব্যঞ্জনবর্ণ লিখুন। একইভাবে শেষ পর্যন্ত এগিয়ে যান। বড় যুক্তবর্ণকে ছোট অংশে ভাগ করুন। যেমন-
➡ স্ত্র = স্ত + র
➡ দ্ব্য = দ্ব + য
➡ স্ক্র = স্ক + র
এইভাবে ভাগ করে অনুশীলন করলে মনে রাখা সহজ হয়। নিয়মিত অনুশীলন করুনঃ প্রতিদিন ১০–১৫ মিনিট কঠিন যুক্তবর্ণ লিখলে কয়েক দিনের মধ্যেই হাতের গতি বেড়ে যাবে। শুধু তালিকা পড়লে হবে না, বাস্তবে টাইপ করার অভ্যাস তৈরি করতে হবে। বাস্তব শব্দ ব্যবহার করুনঃ আলাদা যুক্তবর্ণ অনুশীলনের পাশাপাশি সেগুলো দিয়ে শব্দ লিখুন। উদাহরণ-
- প্রয়োজন
- শিক্ষা
- স্বাধীনতা
- রাষ্ট্র
- সংস্কৃতি
- কর্ম
- লক্ষ্য
- শ্রদ্ধা
- বিদ্যালয়
- বিজ্ঞান
এভাবে শব্দ লিখে অনুশীলন করলে যুক্তবর্ণ দ্রুত মনে থাকে।
ভুল থেকে শিখুনঃ একটি যুক্তবর্ণ যদি বারবার ভুল হয়, সেটি আলাদা করে ২০–৩০ বার টাইপ করুন। এই পদ্ধতিতে খুব দ্রুত ভুল কমে যায় এবং টাইপিংয়ের গতি বাড়ে। পরবর্তী অংশে রেফ, র-ফলা, য-ফলা, ক্ষ, জ্ঞ, ত্র, শ্রসহ বিশেষ যুক্তবর্ণ লেখার নিয়ম, সাধারণ সমস্যা ও সমাধান এবং দ্রুত বাংলা টাইপিংয়ের কার্যকর টিপস বিস্তারিত আলোচনা করা হবে।
রেফ, র-ফলা ও য-ফলা লেখার নিয়ম
বিজয় কিবোর্ডে বাংলা টাইপ করার সময় সবচেয়ে বেশি বিভ্রান্তি দেখা যায় রেফ, র-ফলা এবং য-ফলা নিয়ে। অনেকেই এই তিনটির পার্থক্য বুঝতে না পারায় সঠিক শব্দের পরিবর্তে ভুল বানান তৈরি হয়। তাই দ্রুত ও নির্ভুল বাংলা টাইপিংয়ের জন্য এগুলোর ব্যবহার ভালোভাবে জানা জরুরি।
রেফ কীভাবে ব্যবহার করবেন? রেফ তখন ব্যবহৃত হয়, যখন 'র' শব্দের শুরুতে থাকে এবং তার পরে অন্য ব্যঞ্জনবর্ণ যুক্ত হয়।উদাহরণ:
- রাষ্ট্র
- রক্ত
- র্ধ্ব
- র্ম
- র্ব
- র্গ
- র্ঘ
রেফ ব্যবহারের সময় প্রথমে র, তারপর হসন্ত (্) এবং এরপর পরবর্তী ব্যঞ্জনবর্ণ টাইপ করতে হয়।যেসব শব্দে রেফ বেশি ব্যবহৃত হয়। যেমনঃ (রাষ্ট্র, রক্ত, রচনা, র্ধ্ব, র্ম, র্গ, র্ঘ, র্শ) এসব শব্দ নিয়মিত অনুশীলন করলে রেফ ব্যবহারে দক্ষতা বাড়ে।
র-ফলা লেখার নিয়মঃ র-ফলা ব্যবহৃত হয় যখন 'র' কোনো ব্যঞ্জনবর্ণের পরে যুক্ত হয়। সবচেয়ে বেশি ব্যবহৃত উদাহরণঃ (প্র, ক্র, গ্র, ব্র, ভ্র, ত্র, দ্র, শ্র)যেসব শব্দে র-ফলা রয়েছেঃ (প্রয়োজন, প্রাথমিক, প্রমাণ, ক্রিয়া, ক্রম, গ্রাম, গ্রন্থ, ব্রত, ভ্রমণ, ত্রিভুজ, শ্রদ্ধা, শ্রেণি) এই শব্দগুলো প্রতিদিন কয়েকবার টাইপ করলে র-ফলা ব্যবহারে গতি বেড়ে যায়।
য-ফলা লেখার নিয়মঃ য-ফলা বাংলা ভাষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফলা। অনেক সাধারণ শব্দেই এর ব্যবহার রয়েছে। উদাহরণঃ(ক্য,গ্য,ধ্য,ত্য,ব্য,শ্য)। য-ফলা রয়েছে এমন পরিচিত শব্দঃ (ব্যাকরণ, ব্যবহার, ব্যক্তি, বিদ্যালয়, ধ্যান, ত্যাগ, ক্যালেন্ডার, ব্যস্ত, ভ্যাসলিন, শ্যামল) য-ফলা লেখার সময় সঠিক অক্ষরক্রম অনুসরণ করতে হবে।
ভুল ক্রমে টাইপ করলে যুক্তবর্ণের পরিবর্তে আলাদা অক্ষর দেখা দিতে পারে। রেফ ব্যবহারের সময় যে ভুলগুলো বেশি হয়ঃ
- অনেকেই প্রথমে ব্যঞ্জনবর্ণ লিখে পরে র যোগ করেন।
- কেউ কেউ র-ফলা ও রেফকে একইভাবে ব্যবহার করেন।
- হসন্ত ব্যবহার না করায় যুক্তবর্ণ তৈরি হয় না।
এই ভুলগুলো এড়াতে সব সময় সঠিক ক্রম অনুসরণ করুন।
র-ফলা লেখার নিয়মঃ র-ফলা ব্যবহৃত হয় যখন র ব্যঞ্জনবর্ণের পরে আসে। বাংলা ভাষার অসংখ্য শব্দে র-ফলা ব্যবহৃত হয়েছে। যেমন- (প্রিয়, ক্রিয়া, গ্রাম, ব্রত, ত্রাণ, দ্রব্য, শ্রদ্ধা, ভ্রমণ) র-ফলা লেখার সময় প্রথমে মূল ব্যঞ্জনবর্ণ, তারপর হসন্ত এবং শেষে র ব্যবহার করা হয়।
য-ফলা লেখার নিয়মঃ য-ফলা বাংলা টাইপিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। নিচের শব্দগুলোতে য-ফলা ব্যবহৃত হয়েছেঃ (ক্যাম্পাস, ব্যস্ত, ধ্যান, ত্যাগ, বিদ্যা, ন্যায়, শ্যামল, গ্যাস) য-ফলা ব্যবহারের সময় অনেকেই ভুলবশত পূর্ণ 'য' লিখে ফেলেন। এতে শব্দের বানান পরিবর্তিত হয়ে যায়। তাই নিয়মিত অনুশীলন করলে এই সমস্যা দূর হয়।
ক্ষ, জ্ঞ, ত্র, শ্রসহ বিশেষ যুক্তবর্ণ লেখার কৌশল
কিছু যুক্তবর্ণ রয়েছে যেগুলো বাংলা ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এগুলো ভালোভাবে শিখে নিলে টাইপিংয়ের গতি অনেক বেড়ে যায়।
- (ক্ষ) এই যুক্তবর্ণটি শিক্ষা, লক্ষ্য, পরীক্ষা, লক্ষ্মী, রক্ষা, সাক্ষ্যসহ অসংখ্য শব্দে ব্যবহৃত হয়। ব্যবহারে জন্য শব্দঃ (শিক্ষা, রক্ষা, লক্ষ্য, পরীক্ষা, লক্ষ্মী, অক্ষর)
- (জ্ঞ) বাংলা ভাষার অন্যতম কঠিন যুক্তবর্ণ। ব্যবহারে জন্য শব্দঃ(জ্ঞান, বিজ্ঞ, অজ্ঞ, প্রজ্ঞা, বিজ্ঞাপন)
- (ত্র) খুব বেশি ব্যবহৃত একটি যুক্তবর্ণ। ব্যবহারে জন্য শব্দঃ (ত্রাণ, ত্রিভুজ, ত্রিশ, ত্রুটি, ত্রৈমাসিক)
- (শ্র) সাহিত্য, শিক্ষা ও ধর্মীয় লেখায় এই যুক্তবর্ণের ব্যবহার অনেক বেশি। ব্যবহারে জন্য শব্দঃ (শ্রদ্ধা, শ্রেণি, শ্রী, শ্রম, শ্রেষ্ঠ)
- (দ্ধ) এই যুক্তবর্ণ সাধারণত নিচের শব্দগুলোতে দেখা যায়। (বুদ্ধ, শ্রদ্ধা ,সিদ্ধ, শুদ্ধ, বিশুদ্ধ)
- (ন্দ) বাংলা ভাষার অত্যন্ত পরিচিত একটি যুক্তবর্ণ। ব্যবহারে জন্য শব্দঃ (আনন্দ, চন্দ্র, বন্দর, সন্ধ্যা, সুন্দর)
- (ম্প) এই যুক্তবর্ণও নিয়মিত ব্যবহৃত হয়। উদাহরণঃ (সম্পদ, সম্পূর্ণ, কম্পিউটার, কোম্পানি, সম্পাদনা)
দ্রুত অনুশীলনের সহজ পদ্ধতিঃ একটি যুক্তবর্ণ আলাদা করে শেখার পরিবর্তে সেটি দিয়ে ১০–১৫টি শব্দ লিখুন। যেমন, যদি ক্ষ শিখেন, তাহলে শিক্ষা, রক্ষা, লক্ষ্য, অক্ষর, পরীক্ষা, লক্ষ্মী ইত্যাদি শব্দ বারবার টাইপ করুন। একইভাবে জ্ঞ, ত্র, শ্র, ন্দ, দ্ধ এবং ম্প দিয়েও প্রতিদিন অনুশীলন করুন। এতে শুধু যুক্তবর্ণ নয়, সম্পূর্ণ শব্দ টাইপ করার গতিও বাড়বে এবং ভুলের পরিমাণ কমে যাবে।
বিজয় কিবোর্ডে যুক্তবর্ণ লিখতে গিয়ে সাধারণ ভুল ও সমাধান
বিজয় কিবোর্ডে বাংলা টাইপ শেখার সময় নতুন ব্যবহারকারীরা কয়েকটি সাধারণ ভুল প্রায়ই করে থাকেন। এসব ভুলের কারণ জানা থাকলে খুব সহজেই সেগুলো এড়ানো যায়।
১. (ভুল অক্ষরের ক্রম ব্যবহার করা) অনেকেই আগে দ্বিতীয় ব্যঞ্জনবর্ণ লিখে পরে প্রথম ব্যঞ্জনবর্ণ টাইপ করেন। ফলে কাঙ্ক্ষিত যুক্তবর্ণ তৈরি হয় না।
সমাধান: সবসময় শব্দের সঠিক বানান অনুযায়ী প্রথম ব্যঞ্জনবর্ণ, হসন্ত এবং পরবর্তী ব্যঞ্জনবর্ণ টাইপ করুন।
আরো পড়ুনঃ মালয়েশিয়া ড্রাইভিং বেতন কত, কাজের চাহিদা কেমন ও কত রিঙ্গিত
২. (হসন্ত দিতে ভুলে যাওয়া) হসন্ত ছাড়া অধিকাংশ যুক্তবর্ণ তৈরি হয় না। এটি বিজয় কিবোর্ড ব্যবহারকারীদের সবচেয়ে সাধারণ ভুল।
সমাধান: দুটি ব্যঞ্জনবর্ণ যুক্ত করার আগে হসন্ত ব্যবহার করার অভ্যাস গড়ে তুলুন।
৩. (রেফ ও র-ফলা গুলিয়ে ফেলা) অনেকেই রেফের জায়গায় র-ফলা অথবা র-ফলার জায়গায় রেফ ব্যবহার করেন।
সমাধান: মনে রাখুন - শব্দের শুরুতে যুক্ত হলে রেফ, আর ব্যঞ্জনবর্ণের পরে যুক্ত হলে র-ফলা ব্যবহৃত হয়।
৪. (ফলার নিয়ম না জানা) য-ফলা, ব-ফলা বা ম-ফলা ব্যবহারের নিয়ম না জানলে শব্দের বানান ভুল হয়ে যায়।
সমাধান: প্রতিদিন ফলাযুক্ত ২০–৩০টি শব্দ টাইপ করার অনুশীলন করুন।
৫. (অনুশীলনের অভাব) শুধু শর্টকাট মুখস্থ করলেই হবে না। নিয়মিত টাইপিং না করলে দ্রুত ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে।
সমাধান: প্রতিদিন অন্তত ১৫–২০ মিনিট বাংলা টাইপিং অনুশীলন করুন
দ্রুত বাংলা টাইপিংয়ের জন্য কার্যকর টিপস
দ্রুত টাইপ করতে শুধু যুক্তবর্ণ জানলেই হবে না। কিছু অভ্যাসও গড়ে তুলতে হবে। গুরুত্বপূর্ণ টিপসঃ
- প্রতিদিন নির্দিষ্ট সময় টাইপিং অনুশীলন করুন।
- বেশি ব্যবহৃত যুক্তবর্ণ আগে শিখুন।
- প্রতিদিন একটি বাংলা সংবাদ টাইপ করুন।
- একই শব্দ বারবার লিখুন।
- কিবোর্ডের দিকে কম তাকানোর চেষ্টা করুন।
- দশ আঙুলে টাইপ করার অভ্যাস করুন।
- ভুল হলে সঙ্গে সঙ্গে সংশোধন করুন।
- বাংলা বানান নিয়মিত পড়ুন।
- একই ডকুমেন্ট বারবার টাইপ করে গতি বাড়ান।
- নতুন যুক্তবর্ণ দেখলেই অনুশীলন করুন।
- শর্টকাটের একটি তালিকা প্রিন্ট করে ডেস্কে রাখুন।
- সপ্তাহে একদিন নিজের টাইপিং স্পিড পরীক্ষা করুন।
- অফিস বা পড়াশোনার কাজ বাংলায় টাইপ করার চেষ্টা করুন।
- ধীরে শুরু করুন, পরে গতি বাড়ান।
- প্রতিদিন অন্তত ২০০–৩০০টি বাংলা শব্দ টাইপ করার লক্ষ্য রাখুন।
নতুন ব্যবহারকারীদের জন্য যুক্তবর্ণ শেখার সহজ পদ্ধতি
নতুন ব্যবহারকারীরা একদিনেই সব যুক্তবর্ণ শেখার চেষ্টা করেন। এতে বিভ্রান্তি বাড়ে। ধাপে ধাপে শেখাই সবচেয়ে কার্যকর।
প্রথম ধাপঃ সহজ যুক্তবর্ণ শিখুন। যেমন- (ন্দ, ন্ত, দ্ধ, গ্র, ক্র, প্র)
দ্বিতীয় ধাপঃ ফলা ব্যবহার শিখুন। (র-ফলা, য-ফলা, ব-ফলা, ম-ফলা)
তৃতীয় ধাপঃ বিশেষ যুক্তবর্ণ অনুশীলন করুন। (ক্ষ, জ্ঞ, ত্র, শ্র, স্ত্র)
চতুর্থ ধাপঃ বাস্তব শব্দ টাইপ করুন। যেমনঃ (স্বাধীনতা, রাষ্ট্র, সংস্কৃতি, বিজ্ঞান, প্রয়োজন, লক্ষ্য, বিদ্যালয়, শ্রদ্ধা, পরীক্ষা, কর্মসূচি)
বিজয় কিবোর্ড ব্যবহারকারীদের সাধারণ কিছু প্রশ্ন (FAQ)
প্রশ্নঃ বিজয় কিবোর্ডে যুক্তবর্ণ শেখা কি কঠিন?
উত্তরঃ না। নিয়ম বুঝে নিয়মিত অনুশীলন করলে খুব সহজেই শেখা যায়।
প্রশ্নঃ প্রতিদিন কতক্ষণ অনুশীলন করা উচিত?
উত্তরঃ ১৫–২০ মিনিট নিয়মিত অনুশীলন করাই যথেষ্ট।
প্রশ্নঃ সব যুক্তবর্ণ কি আলাদা শর্টকাটে লেখা হয়?
উত্তরঃ না। অধিকাংশ যুক্তবর্ণ হসন্ত ব্যবহার করে তৈরি করা হয়।
প্রশ্নঃ সবচেয়ে বেশি ব্যবহৃত যুক্তবর্ণ কোনগুলো?
উত্তরঃ ক্ষ, জ্ঞ, ত্র, শ্র, ন্দ, ন্ত, দ্ধ, প্র, ক্র, গ্র, ব্র, স্ত, স্ব ইত্যাদি।
প্রশ্নঃ বাংলা টাইপিং দ্রুত শেখার উপায় কী?
উত্তরঃ নিয়মিত অনুশীলন, শর্টকাট মনে রাখা এবং বাস্তব শব্দ টাইপ করা।
প্রশ্নঃ রেফ ও র-ফলার মধ্যে পার্থক্য কী?
উত্তরঃ রেফ শব্দের শুরুতে ব্যবহৃত হয়, আর র-ফলা ব্যঞ্জনবর্ণের পরে যুক্ত হয়।
প্রশ্নঃ য-ফলা কেন গুরুত্বপূর্ণ?
উত্তরঃ বাংলা ভাষার অসংখ্য শব্দে য-ফলা ব্যবহৃত হয়, তাই এটি শেখা জরুরি।
প্রশ্নঃ অনুশীলনের জন্য কী ধরনের লেখা টাইপ করা ভালো?
উত্তরঃ সংবাদপত্র, বই, ব্লগ বা ছোট বাংলা অনুচ্ছেদ।
প্রশ্নঃ যুক্তবর্ণ ভুল হলে কী করবেন?
উত্তরঃ অক্ষরের ক্রম ও হসন্ত ব্যবহারের নিয়ম আবার যাচাই করুন।
প্রশ্নঃ নতুন ব্যবহারকারীর জন্য প্রথমে কী শেখা উচিত?
উত্তরঃ ব্যঞ্জনবর্ণের অবস্থান, হসন্তের ব্যবহার এবং বেশি ব্যবহৃত যুক্তবর্ণ।
বিজয় কিবোর্ডে যুক্তবর্ণ লেখার নিয়ম এ লেখকের পরার্মশ
ইতিমধ্যে আমরা বিজয় কিবোর্ডে যুক্তবর্ণ লেখা নিয়ম সর্ম্পকে জেনেছি। প্রথম দিকে কিছুটা কঠিন মনে হলেও সঠিক নিয়ম ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে এটি খুব সহজ হয়ে যায়। অপ্রয়োজনীয় সব শর্টকাট মুখস্থ করার পরিবর্তে বেশি ব্যবহৃত যুক্তবর্ণ, রেফ, র-ফলা, য-ফলা এবং ফলার নিয়ম ভালোভাবে আয়ত্ত করলে বাংলা টাইপিংয়ের গতি ও নির্ভুলতা দুটোই বাড়ে।
আশা করি এই ভাবে আপনার বাংলা টাইপিং শেখার যাত্রাকে আরও সহজ করবে এবং বিজয় কিবোর্ড ব্যবহার করে দ্রুত ও নির্ভুলভাবে যেকোনো বাংলা লেখা টাইপ করতে সাহায্য করবে।



টিপস পয়েন্ট আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url