একজন মুসলমানের দৈনন্দিন আমল ও ইসলামিক জীবনের গুরুত্ব। একজন মুসলমান হিসেবে আমাদের ইসলামিক জীবন ও আমল সম্পর্কে জানা উচিত। ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। একজন মুসলমানের জীবনের প্রতিটি কাজ ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত ইসলামের নিয়ম অনুযায়ী হতে পারে। ইসলাম আমাদের শিখায় কিভাবে আমরা দুনিয়াতে শান্তিতে থাকতে পারি এবং আখিরাতে সফল হতে পারি।বর্তমান যুগে অনেক মানুষ ইসলাম সম্পর্কে জানে না বা নিয়মিত আমল করে না। কিন্তু একজন মুসলমানের জন্য ইসলামিক জীবনযাপন খুবই গুরুত্বপূর্ণ। ⏹ ইসলাম কী? ইসলাম শব্দের অর্থ হলো “শান্তি” এবং “আত্মসমর্পণ”। অর্থাৎ আল্লাহর নির্দেশের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা। ইসলামের মূল ভিত্তি ৫টি: ১.কালেমা ২.নামাজ ৩.রোজা ৪.যাকাত ৫.হজ (সামর্থ্য থাকলে) এই ৫টি বিষয় একজন মুসলমানের জীবনের ভিত্তি তৈরি করে। ⏹ নামাজের গুরুত্ব নামাজ ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এটি আল্লাহ এবং বান্দার মধ্যে সরাসরি যোগাযোগ। আল্লাহ কোরআনে বলেছেন: “নিশ্চয়ই নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে।” নামাজের উপকারিতা: ▪মন শান্ত থাকে, ▪গুনাহ মাফ হয়, ▪জীবনে বরকত আসে...